04/06/2026
আমি মোটামুটি ভালো স্টুডেন্টই ছিলাম! ঠ্যালায় পড়লে দিনে ১০-১২ ঘণ্টা লেখাপড়াও করতাম একসময়! তার পাশাপাশি গান শুনতাম-গাইতাম, মুভি-সিরিজ দেখতাম, পেইন্টিং করতাম, এক রাতে বিশাল এক গল্পের বই পড়ে শেষ করতাম।
সেই আমি ক্যামনে যেনো ১৮০° ঘুরে গেছি আমার টেবিলে এখন না পড়া বইয়ের সংখ্যা ২৫+। ওয়াচলিস্টে রাখা মুভি সিরিজের সংখ্যা প্রায় ৪০ ছুঁই ছুঁই। আমার এফোর্ট দেয়ার এবিলিটিই নষ্ট হয়ে গেছে। শূন্য দৃষ্টিতে সিলিং এর দিকে তাকায় থাকি, জানালা দিয়ে আকাশ দেখি, হাঁপায় গেলে রিলস স্ক্রল করি- এই তো..