Joly Press

Joly Press Joly Press।
প্রয়োজনে: ✆ 01718324440 (👇WhatsApp)

এবার ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে উল্টোপথে চলা বা জ্যাম বাধানোর দিন শেষ! আপনার প্রতিটি ভুল অ্যাকশন এখন মহাকাশ বা আকাশ ...
24/08/2026

এবার ট্রাফিক পুলিশের চোখ ফাঁকি দিয়ে উল্টোপথে চলা বা জ্যাম বাধানোর দিন শেষ! আপনার প্রতিটি ভুল অ্যাকশন এখন মহাকাশ বা আকাশ থেকে লাইভ দেখছে ডিএমপির ড্রোন পুলিশ! 🚨🇧🇩
ঢাকার এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারগুলোতে হুট করে তৈরি হওয়া জটলা ও সিগন্যাল অমান্যকারীদের শায়েস্তা করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ পরীক্ষামূলকভাবে চালু করছে ড্রোন সার্ভিলেন্স। রাস্তায় সশরীরে পুলিশ না থাকলেও, এখন অপরাধীকে ঠিকই ট্র্যাক করবে ড্রোনের চোখ!
কীভাবে কাজ করবে এই জাদুকরী স্কাই কপ
✅ আকাশ থেকে মাইকিং: কোনো বাস বা গাড়ি যদি রাস্তায় বেআইনিভাবে দাঁড়িয়ে জ্যাম তৈরি করে, তবে ড্রোন থেকে সরাসরি মাইকিং করে সতর্কবার্তা দেওয়া হবেগাড়িটি দ্রুত সরান!
✅ স্বয়ংক্রিয় ভিডিও মামলা: ড্রোনের হাই-রেজোলিউশন ক্যামেরা দিয়ে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির নম্বর প্লেট স্ক্যান করে সরাসরি চালকের মোবাইলে ভিডিও মামলা বা ডিজিটাল জরিমানা পাঠিয়ে দেওয়া হবে!
✅ তাৎক্ষণিক কারণ শনাক্ত: ফ্লাইওভার বা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে জ্যাম লাগার কারণ ড্রোন রিয়েল-টাইমে কন্ট্রোল রুমে পাঠিয়ে দেবে, যাতে পুলিশ দ্রুত ব্যবস্থা নিতে পারে।
ইতিমধ্যেই তেজগাঁও ও উত্তরা বিভাগের ট্রাফিক কর্মকর্তাদের এই ড্রোন ওড়ানোর বিশেষ টেকনিক্যাল ট্রেনিং দেওয়া শুরু হয়েছে। শাহবাগসহ ১৫টি সিগন্যালে ইতিমধ্যে এআই সচল রয়েছে। বছরে ২২ হাজার কোটি টাকার জ্বালানি ও কর্মঘণ্টা বাঁচানোর এই স্মার্ট উদ্যোগে কি ঢাকার ট্রাফিক জ্যাম কমবে।

শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যাছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে নৃশংস হত্যাকাণ্ড; তদন্ত ভিন্ন খাতে নিতে ঘর ...
23/08/2026

শিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যা

ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে নৃশংস হত্যাকাণ্ড; তদন্ত ভিন্ন খাতে নিতে ঘর এলোমেলো, মোবাইল ফোন ডিটারজেন্ট পানিতে ভেজানোর অভিযোগ—দুই যুবক গ্রেপ্তার

রংপুর নগরীতে বাড়ির ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতরা হলেন রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থী (২৫) এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছেলে আয়ুস চক্রবর্তী প্রিয়ম (১২)।

শনিবার (২২ আগস্ট) রাত ১১টার দিকে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার একটি বাসা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নগরীর মাছুয়াপাড়া এলাকার মুগ্ধ দাস (২৩) ও সিদ্ধার্থ দাস (১৯) নামে দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।
পুলিশ কমিশনারের ভাষ্য অনুযায়ী, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার দুই যুবক পাশের একটি ভবনের ওপর দিয়ে নিহতদের বাড়ির ছাদে যায়। সেখানে তারা ইয়াবা সেবন করছিল। গভীর রাতে শব্দ শুনে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী ছাদে গিয়ে তাদের সেখানে অবস্থানের কারণ জানতে চান। এ সময় নিজেদের পরিচয় গোপন রাখার উদ্দেশ্যে অভিযুক্তরা তাঁর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে বলে পুলিশ জানিয়েছে।
গণপতি চক্রবর্তীর চিৎকার শুনে তাঁর স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী সিঁড়ি দিয়ে ছাদে উঠতে গেলে তাকেও একইভাবে গামছা পেঁচিয়ে হত্যা করা হয় বলে জানায় পুলিশ। মায়ের চিৎকার শুনে এগিয়ে আসা মেয়ে প্রার্থী চক্রবর্তীকেও গামছা ও রশি দিয়ে গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করা হয়। পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছে, প্রার্থী চক্রবর্তীকে হত্যা করতে কয়েক মিনিট সময় লাগে। সর্বশেষে ঘুমন্ত অবস্থায় ১২ বছর বয়সী শিশু আয়ুস চক্রবর্তী প্রিয়মকে কাপড় পেঁচিয়ে ও বালিশচাপা দিয়ে হত্যা করা হয় বলে পুলিশ জানিয়েছে।
হত্যার পরও বাসায় অবস্থান
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা ওই বাসার একটি বাথরুমে গোসল করে। পরে ডাইনিং টেবিলে বসে খেজুর ও অবশিষ্ট ইয়াবা সেবন করে তারা। এরপর শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট তুলনামূলক ফাঁকা থাকার সুযোগ নিয়ে বাসা থেকে কিছু স্বর্ণালংকার নিয়ে বেরিয়ে যায়।
পুলিশ জানায়, বের হওয়ার পর অভিযুক্তরা স্বর্ণালংকারগুলো নিকটবর্তী একটি মন্দিরের পেছনের পরিত্যক্ত স্থানে লুকিয়ে রাখে। পরে তাদের দেওয়া তথ্য ও দেখানো স্থান থেকে এসব আলামত উদ্ধার করা হয়েছে।

ডাকাতির ঘটনা সাজানোর চেষ্টা
পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ আড়াল করে ঘটনাটিকে ডাকাতির ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করা হয়েছিল। সে উদ্দেশ্যে বাসার বিভিন্ন জিনিসপত্র ইচ্ছাকৃতভাবে এলোমেলো করে রাখা হয় বলে তদন্তে উঠে এসেছে।

এ ছাড়া আলামত নষ্ট ও আঙুলের ছাপ মুছে ফেলার উদ্দেশ্যে বাসার দুটি মোবাইল ফোন ডিটারজেন্ট মিশ্রিত পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল বলেও পুলিশ জানিয়েছে।

নৃশংস ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ
একই পরিবারের চারজনকে এভাবে হত্যার ঘটনায় রংপুর নগরীতে শোক, ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষ করে একজন অবসরপ্রাপ্ত শিক্ষক, তাঁর স্ত্রী ও দুই সন্তানের মর্মান্তিক মৃত্যু স্থানীয়দের মধ্যে গভীর নাড়া দিয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী বলছে, ঘটনাটির পেছনে আরও কোনো ব্যক্তি জড়িত ছিল কি না, হত্যার সুনির্দিষ্ট উদ্দেশ্য এবং অন্যান্য সম্ভাব্য বিষয় খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার দুইজনকে জিজ্ঞাসাবাদের পাশাপাশি উদ্ধার হওয়া আলামত পরীক্ষা করে হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

নোট: পুলিশ ব্রিফিংয়ে দেওয়া তথ্যের ভিত্তিতেই এ প্রতিবেদনটি প্রস্তুত করা হয়েছে। মামলার তদন্ত ও আদালতের সিদ্ধান্তের আগে অভিযুক্তদের দোষী হিসেবে চূড়ান্তভাবে বিবেচনা করা আইনগতভাবে সমীচীন নয়।

29/06/2026

যমুনা ব্যাংক এজেন্ট ব্যাংকিংয়ের একজন সফল এজেন্টের মুখে শুনুন তাঁর সাফল্যের গল্প—কীভাবে এই যাত্রা বদলে দিয়েছে তাঁর ব্যবসা, আয় এবং মানুষের সেবা করার সুযোগ।

10/05/2026

নলকা, সিরাজগঞ্জ

29/04/2026

হাটিকুমরুল ইন্টারচেঞ্জ

19/04/2026

প্রতিশোধ

সলঙ্গা থানার পাঁচলিয়া এলাকার চোর চক্রের মূল হোতা সামিদুলের চোরাই পয়েন্টে র‌্যাব-১২একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫...
16/04/2026

সলঙ্গা থানার পাঁচলিয়া এলাকার চোর চক্রের মূল হোতা সামিদুলের চোরাই পয়েন্টে র‌্যাব-১২
একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫১৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়াও তার সাথে থাকা ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ৬ লক্ষ্য ৬৮ হাজার ৮ শত টাকা জব্দ করা হয়।

14/04/2026

নববর্ষ উদযাপন

সিরাজগঞ্জ আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর উদ্যোগে নববর্ষ  উদযাপন
14/04/2026

সিরাজগঞ্জ আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর উদ্যোগে নববর্ষ উদযাপন

Address

Salanga
Sirajganj
6700

Website

Alerts

Be the first to know and let us send you an email when Joly Press posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

l="false"> Add listing
  • Login
  • Subscribe

    We will notify you when anything happens in Sirajganj.