Sourav

Sourav আমি সৌরভ.. Rjing করতে ভালোবাসি সব সময় সত্য

নতুন বছরের পয়লা দিনে, একটা হ্যাপিনেস শিখায়া দিই আপনাদের। এটিএম থেকে টাকা তোলার পর, খুচরা টাকা থাকলে "মাঝেমধ্যে" বুথের সি...
14/04/2026

নতুন বছরের পয়লা দিনে, একটা হ্যাপিনেস শিখায়া দিই আপনাদের।

এটিএম থেকে টাকা তোলার পর, খুচরা টাকা থাকলে "মাঝেমধ্যে" বুথের সিকিউরিটিকে দিয়েন। এদের স্যালারি রেঞ্জ এতটাই ছোট যে, এরা জাস্ট সার্ভাইভ করে।

কিচ্ছুনা শুধু বলবেন, "কাকা, ভালো আছেননি? নেন চা খাইয়েন" ব্যস। দেখবেন একটা হাসি দিছে কড়া।

ভন্ড ভিক্ষুকদের দেয়ার চেয়ে এদেরকে টাকা দেয়াটা প্রেফার করি আমি। ১০/১৫ টাকার জন্য এরা যা খুশি হয়, হাজার টাকায়ও এই হ্যাপিনেস কেনা সম্ভব না।

|| শুভ নববর্ষ ১৪৩৩ ||

আমাদের যখন মুখের ভিতরে যখন একটা ছোট্ট চুল পড়ে, তখন বিরক্ত হয়ে উঠি।  খাওয়া বন্ধ করে দেই, অস্থির হয়ে পড়ি।  কিন্তু কিছু মান...
05/04/2026

আমাদের যখন মুখের ভিতরে যখন একটা ছোট্ট চুল পড়ে, তখন বিরক্ত হয়ে উঠি।
খাওয়া বন্ধ করে দেই, অস্থির হয়ে পড়ি।

কিন্তু কিছু মানুষের মুখের ভিতরে প্রতিদিন, প্রতি মুহূর্তে চুল গজায়...
পুরো মুখ ভরে যায় চুলে।

তাদের প্রতিটি খাবারের কামড়, প্রতিটি কথা বলা, প্রতিটি নিঃশ্বাস হয়ে ওঠে অসহ্য যন্ত্রণা।
জীবনটা তাদের জন্য কতটা দুর্বিষহ, কতটা কষ্টের — আমরা হয়তো কল্পনাও করতে পারি না।

সাধারণত মুখের ক্যান্সারের অপারেশনের পর
ঘাড়-গলার চামড়া এনে মুখের ভিতরে লাগানো হয় বলেই এই কষ্ট।

যারা এই নীরব যন্ত্রণা বুকে নিয়ে প্রতিদিন লড়াই করছেন, তাদের প্রতি আমার অসীম সম্মান ও হৃদয়ের গভীর সহানুভূতি।

আল্লাহ তাদের এই কষ্ট দূর করে দিন, তাদের জীবন সহজ করে দিন। আর আপনি সুস্থ থাকেন আলহামদুলিল্লাহ লিখতে ভুলবেন না
Dr. Aminul Islam

চাঁদের সাথে আমরা সৌন্দর্যের তুলনা দেই অথচ নিজেরা থাকি তার চেয়েও সুন্দর একটা যায়গায়।মাশাল্লাহ।হয়ত চাঁদে মানুষ থাকলে তারা ...
04/04/2026

চাঁদের সাথে আমরা সৌন্দর্যের তুলনা দেই অথচ নিজেরা থাকি তার চেয়েও সুন্দর একটা যায়গায়।
মাশাল্লাহ।
হয়ত চাঁদে মানুষ থাকলে তারা বলতো," তুমি পৃথিবীর মত সুন্দর"।
অথচ আমরা উপলব্ধিই করতে পারি না

03/04/2026

রাজকন্যা ❤️❤️

একটা মেয়ে সোশ্যাল মিডিয়ার ঝলমলে জীবন ছেড়ে ইসলামের পথে চলার সিদ্ধান্ত নিয়েছে। নিজের মতো করে পরিবর্তন আনার চেষ্টা করছে...
03/04/2026

একটা মেয়ে সোশ্যাল মিডিয়ার ঝলমলে জীবন ছেড়ে ইসলামের পথে চলার সিদ্ধান্ত নিয়েছে। নিজের মতো করে পরিবর্তন আনার চেষ্টা করছে। এটা তার ব্যক্তিগত বিশ্বাস, তার নিজের পথ বেছে নেওয়ার অধিকার।

কিন্তু আশ্চর্যের বিষয়, এই পরিবর্তনকে সম্মান না দিয়ে কেউ কেউ সমালোচনা করছে। যেন ভালো পথে ফেরার সিদ্ধান্ত নেওয়াটাই অপরাধ!
আমরা কি ভুলে গেছি—মানুষ পরিবর্তন হতে পারে, ভুল থেকে শিখতে পারে, নতুন করে শুরু করতে পারে?

কেউ যদি খারাপ থেকে ভালো দিকে আসে, তাকে নিরুৎসাহিত করা নয়, বরং উৎসাহ দেওয়াই তো মানবিকতা। মতভেদ থাকতেই পারে, কিন্তু বিদ্রূপ বা অপমান কোনো সমাধান না।
আজ সে বদলেছে, কাল হয়তো আমরা কেউ বদলাবো।

অন্যের বিশ্বাস নিয়ে তর্ক করা সহজ, কিন্তু সম্মান করা কঠিন।
চলুন, সমালোচনার বদলে সহনশীলতা শিখি।
কারণ প্রত্যেক মানুষেরই নিজের মতো করে ভালো থাকার পথ বেছে নেওয়ার অধিকার আছে।

01/04/2026

25/03/2026

সারাজীবন পড়ালেখা করবেন।
জীবন শেষ করে দিবেন সংগ্রাম করতে করতে।
এরপর হয়ত একটা ভালো জব পাবেন।
বিয়ে করবেন,একটা ফুটফুটে বাচ্চা হবে।
একটু সুখের মুখ দেখতে শুরু করবেন।
তখন একটা বাসে গিয়ে বসবেন।
সেই বাসের নেশাখোর হেল্পার ড্রাইভিং শিখতে গিয়ে বাস পানিতে নিয়ে ফেলবে।
দেশ থেকে শুধু একটা নেশাখোর কমবে অথচ আপনার সারা জীবনের পরিশ্রম শেষ 🙂

22/03/2026

“কিছু অনুভূতি শুধু বৃষ্টিই বুঝে… ☔
কথা না বলেও অনেক কিছু বলে যায়…”

22/03/2026

“বৃষ্টির শব্দটাই এক ধরনের শান্তি… 💙🌧️
সব কষ্ট ধুয়ে যাক এই বৃষ্টিতে…”

04/02/2026

“প্রশ্নেই যদি বানান ভুল থাকে, মেধার বিচার হবে কীভাবে?”





Address

Sirajganj

Alerts

Be the first to know and let us send you an email when Sourav posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sourav:

Share

Category