Pure love

Pure love আমার দুর্বল পরিকল্পনার উপরে একজন উত্তম পরিকল্পনাকারী আছেন!এই ভাবনাটা আমাকে এক আকাশ পরিমাণ স্বস্তি দেয়
(1)

অনেক দিন পর পুকুর পাড় গেলাম গিয়ে দেখলাম মায়ের রেখে যাওয়া স্মৃতি পড়ে আছে এইভাবে!আম্মা ২০২২সালে লাকড়ি গুলা এত সুন্দর করে ব...
31/08/2025

অনেক দিন পর পুকুর পাড় গেলাম গিয়ে দেখলাম মায়ের রেখে যাওয়া স্মৃতি পড়ে আছে এইভাবে!আম্মা ২০২২সালে লাকড়ি গুলা এত সুন্দর করে বেঁধে রেখে দিয়েছিলেন যাতে বৃষ্টিতে নষ্ট না হয়। আম্মা ২০২২ সালে অনেক লাকড়ি কিনছিলেন আর বাড়ির মানুষ জিঙ্গেস করলে বলতেন কিগো তুমি এত লাকড়ি কিনে কি করবা? আম্মা হেসে হেসে বলতেন আমার মেয়ের বিয়ে দিবো বড় করে অনুষ্ঠান করে লাকড়ি লাগবেনা তোমরা যে কি বলো। আবার সারা বছর কি রান্না করবোনা। আসলে বিয়ের অনুষ্ঠান ঠিকিই হইছে উনার মেয়ের না উনার কুলখানির অনুষ্ঠান। ( এতিম বাচ্চাদের খাওয়া আর হুজুরদের দিয়ে দোয়া করানো হয়)
আমাকে নিয়ে মায়ের কত স্বপ্ন ছিলো পড়াশোনা শেষ হলে মেয়েকে ভালো ঘরে বিয়ে দিবে, বড় করে অনুষ্ঠান করবে!
আমাকে বিয়ে দেওয়ার আগেই মা চিরবিদায় নিয়ে চলে গেলেন না ফেরার দেশে। যখন মায়ের কথা মনে পড়ে সব কিছু এলোমেলো লাগে।
মা তুই ক্যান চলে গেলি তোর মেয়েটাকে সাথে নিয়ে যাইতি

আমার আম্মার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যেনো মাকে বেহেস্ত নসিব করেন। (আমিন) সত্যি অনেক বেদনাদায়ক গল্পটা।

30/08/2025

অযথা মাথা গরম হলে বুঝবেন, বিয়ের বয়স হয়ে গিয়েছে।🙂

02/08/2025

🥹

29/07/2025

Good Morning Everyone 💝

28/07/2025

কুড়ি বছর পর থেকে একটা ছেলে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যতটা ছটফট করে, তা কাউকে বলে বুঝাতে পারেনা। পারেনা বাবার কাছ থেকে টাকা নিতে পারেনা নিজের টাকায় চলতে।

সীমান্তে ত্রাণবাহী ট্রাকের সারি এভাবে আটকে আছে। একটা অনুমতির অভাবে ভিতরে মানুষগুলো খাদ্যাভাবে শুকনো কাঠ হয়ে মারা যাচ্ছে ...
27/07/2025

সীমান্তে ত্রাণবাহী ট্রাকের সারি এভাবে আটকে আছে। একটা অনুমতির অভাবে ভিতরে মানুষগুলো খাদ্যাভাবে শুকনো কাঠ হয়ে মারা যাচ্ছে প্রতিদিন।দুধের শিশু থেকে বৃদ্ধ-জোয়ান সকলকে গ্রাস করছে এই ক্ষুধার মৃত্যু।

এই মৃত্যু পৃথিবীর সবচাইতে কঠিন মৃত্যু।একটু একটু করে শরীরের সমস্ত অর্গান শুকিয়ে অকেজো হয়ে ভিতরে আত্মা টিক টিক করে নষ্টঘড়ির কাটার মতন। পাশে মা-বাবা অপেক্ষা করেন সন্তানের শেষ নি:শ্বাসের। ফুরিয়ে এলে মাছের কাটার মত দেহটা সাদা কাপড়ে মুড়িয়ে দাফন করে আসেন।এরপর নিজেদের পালা...
এর চাইতে কঠিন দৃশ্য আর কিছু আছে!

আর আমরা বসে বসে সংখ্যা গুনি!
আল্লাহ, এই পৃথিবীটা আদৌ কি মানুষের?
😢😢😢😢

কালেক্টেড!

23/07/2025

দুনিয়াকে প্রাধান্য দিয়ে কোনো লাভ নাই 😅

22/07/2025

আমি ভীত.. আমি আতঙ্কিত... সত্যি বলতে এই মুহূর্তে আমার চাকরি, অফিস, সেভিংস, বাড়ি গাড়ি সবকিছুই অর্থহীন মনে হচ্ছে... আমার শুধু মনে হচ্ছে আমি জীবনের বাকি কটা দিন আমার সন্তানগুলোকে জড়িয়ে ধরে বসে থাকি...বিশ্বাস করেন আমার খুব পালিয়ে যেতে ইচ্ছে করছে.. এমন কোথাও যেখানে আমি আমার বাচ্চাগুলোকে একটু নিরাপত্তা দিতে পারবো..আমি সত্যিই নিতে পারছি না! সম্ভবত আমি নিজেকে যতটা সাহসী ভাবতাম আমি অতটা সাহসী নই, এই মুহূর্তে আমি ভয়ানক রকমের একজন ভীত বাবা!

Copy post..

22/07/2025

-নবি*জি (সাঃ) বলেছেন, "যে আ*গু*নে পু*ড়ে মা*রা যায়, সে শহিদ।"
- [আবু দাউদ : ৩১১১]

হে আমাদের রব, বিমান-দুর্ঘট*না*য় নিহত*দেরকে শহিদি মর্যাদা দিন এবং বাকিদেরকে হেফা*জত করু*ন। আমিন।

22/07/2025

😅

⛔ মৃতোরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে?  "ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!"         মৃত ব্যক্তি বুঝতে পার...
22/07/2025

⛔ মৃতোরা কিভাবে বুঝতে পারে যে তারা মারা গেছে?
"ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন!!!"
মৃত ব্যক্তি বুঝতে পারে না যে সে শুরুতেই মারা গেছে। মৃত্যু পরবর্তী ----আত্মীয় স্বজনের কান্নাকাটি, গোসল, কাফনের কাপড় পরানো এমন কি তাকে কবরস্থ করা পর্যন্ত নিজেকে সে মনে করে মৃত্যুর স্বপ্ন দেখছে। তার মনে সবসময় স্বপ্ন দেখার ছাপ থাকে। তখন সে চিৎকার করে কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না।
পরবর্তীতে, যখন সবাই ছত্রভঙ্গ হয়ে যায় এবং মাটির নিচে একা থাকে, আল্লাহ তার আত্মাকে পুনরুদ্ধার করেন। সে তার চোখ খোলে এবং তার "খারাপ স্বপ্ন" থেকে জেগে ওঠে। প্রথমে তিনি খুশি এবং কৃতজ্ঞ যে তিনি যা দেখেছিলেন তা কেবল একটি দুঃস্বপ্ন ছিল এবং এখন সে তার ঘুম থেকে জেগে উঠেছে। তারপর সে তার শরীরকে স্পর্শ করতে শুরু করে, যা সবেমাত্র একটি কাপড়ে মোড়ানো হয়েছে, অবাক হয়ে প্রশ্ন করে;
"আমার জামা কোথায়, আমার অন্তর্বাস কোথায়?"
তারপর তিনি বলতে থাকেন: " আমি কোথায়, এই জায়গাটি কোথায়, কেনো সর্বত্র ময়লা-কাদার গন্ধ, আমি এখানে কী করছি? তারপর সে বুঝতে শুরু করে যে সে আন্ডারগ্রাউন্ড, এবং সে যা অনুভব করছে তা স্বপ্ন নয়! হ্যাঁ, তিনি সত্যিই মারা গেছেন।
তিনি যতটা সম্ভব জোরে চিৎকার করেন, ডাকেন: তার আত্মীয়রা যারা তাকে বাঁচাতে পারে:
"রাজ্জাক..!!!"
"আব্দুল্লাহ..!!!"
"খাদিজা....!!!!"
"আয়েশা....!!!!"
কেউ তার উত্তর দেয় না। তখন তার মনে পড়ে যে এই মুহূর্তে আল্লাহই একমাত্র ভরসা। তখন তিনি কাঁদেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকেন-------
"ইয়া আল্লাহ! ইয়া আল্লাহ! আমাকে ক্ষমা কর ইয়া আল্লাহ...!!!
সে এমন এক অবিশ্বাস্য ভয়ে চিৎকার করে যা সে তার জীবদ্দশায় আগে কখনো অনুভব করেনি।
যদি সে একজন নেক মানুষ হয়,তবে হাস্যোজ্জ্বল মুখের দুইজন ফেরেশতা তাকে সান্ত্বনা দিতে বসবে, তারপর তার সর্বোত্তম সেবা করবে।
যদি সে খারাপ লোক হয় তবে দুইজন ফেরেশতা তার ভয় বাড়িয়ে দেবে এবং তার কুৎসিত কাজ অনুযায়ী তাকে নির্যাতন শুরু করবে।
🤲🤲 হে আল্লাহ, আমাদের গুনাহ ক্ষমা করুন, নেক কাজের তৌফিক এবং ঈমান নিয়ে পরকালে পাড়ি দেওয়া নসিব দান করুন।

আমিন।🤲🤲
©️

Address

Enaitpur
Sirajganj
6740

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pure love posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share