Nafi Media

Nafi Media "সততা, সৃজনশীলতা ও জবাবদিহিতামূলক সংবাদ পরিবেশন"

03/04/2026
07/02/2026

ত্রয়োদশ জাতীয় নির্বাচনে শাহজাদপুরে বিএনপি প্রার্থী ডা. এম এ মুহিতের পক্ষে পৌর ওলামাদলের উঠান বৈঠক অনুষ্ঠিত ুহিত

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ড. এম এ মুহিত।মোঃ হাবিবুর রহমান সুজন খান শাহজাদপুর প্রতিনিধি(দৈনিক জা...
06/02/2026

শাহজাদপুরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন ড. এম এ মুহিত।

মোঃ হাবিবুর রহমান সুজন খান শাহজাদপুর প্রতিনিধি(দৈনিক জাতীয় মুক্ত খবর ও দৈনিক জাতীয় মানবাধিকার প্রতিদিন)ঃ

সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী ড. এম এ মুহিত শাহজাদপুরে কর্মরত সকল সাংবাদিকদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা করেছেন। স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় শাহজাদপুরে অবস্থিত ড. এম এ মুহিতের নিজ বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শাহজাদপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ড. এম এ মুহিত বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকরাই সমাজের বাস্তব চিত্র জনগণের সামনে তুলে ধরেন। সঠিক, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে জনগণের অধিকার রক্ষা করা সম্ভব।

তিনি আরও বলেন, শাহজাদপুরের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও নাগরিক সেবা নিশ্চিত করতে সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। এলাকার সমস্যা, সংকট ও সম্ভাবনার কথা গণমাধ্যমের মাধ্যমে তুলে ধরলে তা দ্রুত সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করবে।

ড. এম এ মুহিত বলেন, নির্বাচিত হলে তিনি শাহজাদপুরকে একটি উন্নত, নিরাপদ ও মানবিক উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবেন। সাংবাদিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও মতবিনিময়ের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আশ্বাস দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকরা এলাকার বিভিন্ন সমস্যা, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, তথ্যপ্রাপ্তি ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এসময় সাংবাদিকরা অবাধ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের অনুকূল পরিবেশ বজায় রাখার দাবি জানান।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য বিনিময় করেন ড. এম এ মুহিত এবং ভবিষ্যতেও এ ধরনের গঠনমূলক আলোচনা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

Address

Shahzadpur
Sirajgonj

Telephone

+8801716589495

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nafi Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share