News Express

News Express Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from News Express, Media/News Company, Sonaimuri, Sonaimuri.

12/02/2026

এজেন্ট নিজের প্রার্থীর নাম জানেনা, মুখোশ পরেই ভোট দিচ্ছেন নারী ভোটাররা।
কেন্দ্র -পতিশ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

12/02/2026

উলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নানা অভিযোগ তুলে ধরলেন মুফতি হোসাইন আহম্মেদ

12/02/2026

দীর্ঘদিন পর ভোট দিতে দেশে আসলেন সাউথ আফ্রিকা প্রবাসী।

12/02/2026

আনন্দঘন পরিবেশে ভোট হচ্ছে- দিদার হোসেন দিদার-(আহবায়ক সোনাইমুড়ী উপজেলা বিএনপি)

12/02/2026

উলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বাকবিতন্ডায় জামাত-বিএনপি সমর্থক।

12/02/2026

মিলেমিশে ভোট হচ্ছে,,,,,

12/02/2026

ভোট নিয়ে যা বললেন জামায়াতের সমর্থক আব্দুল কাইয়ুম।

12/02/2026

লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়নি- জহিরুল ইসলাম (নোয়াখালী -১ আসন) হাতপাখার প্রার্থী।

12/02/2026

ভোট গ্রহণ নিয়ে যা বললেন সোনাইমুড়ী পৌর বিএনপির আহবায়ক মোতাহের হোসেন মানিক।

সুষ্ঠু নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না: নোয়াখালীতে মেজর বাপ্পিআসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ মান...
31/01/2026

সুষ্ঠু নির্বাচনে কাউকে বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না: নোয়াখালীতে মেজর বাপ্পি

আসন্ন নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিতে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নির্বাচনকে কেন্দ্র করে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে কয়েক স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন মেজর রেজাউর রাব্বি। নোয়াখালী-১ আসনের সোনাইমুড়ী উপজেলায় দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের সাথে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় একথা বলেন তিনি। শনিবার (৩১ জানুয়ারী) সকালে উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে এই আয়োজন করা হয়।

নোয়াখালীতে অবস্থানরত সেনাবাহিনীর উপ-অধিনায়ক মেজর রেজাউর রহমান বাপ্পি জানান, আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্রে শতভাগ ভোটারের উপস্থিতি তাদের প্রধান লক্ষ্য। সেনাবাহিনীর ৫ই আগস্টের পরবর্তী সময়ের আচরণ আর নির্বাচনকালীন আচরণ একরকম হবে না বলে জানান তিনি। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক তুলে ধরে বাপ্পি বলেন, জনগণের মাঝে নিরাপদ পরিবেশের আস্থা ফেরাতে আগামী ২ ফেব্রুয়ারী থেকে সো-ফোর্স, প্যাট্রোলিং করা হবে। ৪-৫ তারিখ থেকে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাইকিং করা হবে। নির্বাচনের দিন ভোট কেন্দ্রে আনসার, পুলিশ, সেনাবাহিনীসহ কয়েক স্তরের নিরাপত্তা থাকবে। ভোট কেন্দ্রে আসতে বাধা প্রদান করলে তা প্রতিহত করতে থাকবে টহল টিম। গুজব ছড়ালে তার বিরুদ্ধেও দ্রুততম সময়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। বিশৃঙ্খলা করলে কোন ধরনের নমনীয় আচরণ করা হবেনা বলেন নিশ্চিত করেন তিনি।

এসময় শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রাখতে করনীয় নানা বিষয়ে গণমাধ্যমকর্মীরা আলোচনা করেন। উপস্থিত সাংবাদিকেরা বিগত বিভিন্ন নির্বাচনে তাদের অভিজ্ঞতা ও ভোটকেন্দ্রের বিভিন্ন সহিংসতার তথ্য তুলে ধরেন। তৎকালীন প্রশাসনের ভূমিকা নিয়েও কথা বলেন। অতীতের উদ্ধুত পরিস্থিতি নির্মূলে বিভিন্ন পরামর্শ তুলে ধরে তারা থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, এলাকার চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে সেনাবাহিনীর জোরালো অভিযানের দাবি রাখেন।

সভায় সোনাইমুড়ী সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন নাবিল আহম্মেদ জানান, বজরা, আমিশাপাড়া, সোনাপুরসহ উপজেলার বিভিন্ন এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষ যেন নির্ভয়ে পরিচয় গোপন রেখে অপরাধীদের তথ্য দিতে পারে এজন্য কো অর্ডিনেটর সেল গঠন করা হয়েছে। যেখানে তথ্য দিতে ০১৭৬৯৩৩১৫১৯ নাম্বারে যোগাযোগ করা যাবে। এছাড়া নির্বাচনের দিন যে কোন অপতৎপরতা নির্মূলে কুইক রিএ্যাকশন ফোর্স গঠন করা হয়েছে বলে যুক্ত করেন ক্যাপ্টেন নাবিল।

আলোচনা সভায় সেনাবাহিনীর পক্ষ থেকে সাংবাদিকদের সংবেদনশীল তথ্য প্রচারের ক্ষেত্রে যাচাই ও গুজবের বিরুদ্ধে সোচ্চার থাকার অনুরোধ করেন। সেই সাথে ভোটারের আস্থা ফেরাতে ও যে কোন মব, বিশৃঙ্খলা ঠেকাতে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সেনাবাহিনীকে সহায়তার আহবান জানান।

03/01/2026

হবিগঞ্জের সমন্বয়ক মাহদীর গ্রে*ফ*তা*রের প্রতিবাদে অবরুদ্ধ শাহবাগ থেকে সরাসরি ...

03/01/2026

সোনাইমুড়ীতে সামাজিক সংগঠন ‘প্রজন্ম-২৪’-এর উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

Address

Sonaimuri
Sonaimuri
3827

Alerts

Be the first to know and let us send you an email when News Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News Express:

Share