01/03/2023
নির্মাতা, চিত্রগ্রহণ ও সম্পাদনা : জয়- 01511-000426.
পহেলা মার্চ ২০২৩ ইং জাতীয় বীমা দিবস উপলক্ষে রাজাবাড়ী সরকার মার্কেট এর চতুর্থ তলায় সোনালী লাইফ ইন্সু্রেন্স কোম্পানী লিমিটেড একটি আলোচনা সভার আয়োজন করে, অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব মেজবাহ উদ্দিন সরকার- প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা। প্রধান অতিথি ছিলেন কামাল উদ্দিন ফরাজী- সভাপতি, রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ। মোঃ সামসুল হক সরদার- সাধারণ সম্পাদক, রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম এ সিরাজুল ইসলাম- সাধারণ সম্পাদক ৬ নং ওয়ার্ড, রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ। রবীন্দ্র চন্দ্র দাস- সভাপতি ৪ নং ওয়ার্ড, রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ। মো: হেলাল উদ্দিন খান- সভাপতি ৫ নং ওয়ার্ড, রাজাবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগ। সিনিয়র সাংবাদিক জীবন কুমার দাশ- দৈনিক নব অভিযান, গাজীপুর জেলা প্রতিনিধি, সাংবাদিক মো: সাইদুল ইসলাম রনি- দৈনিক আজ কালের খবর ও সাংবাদিক মো: সজিব- দৈনিক আজকের বসুন্ধরা।