A tv এ টিভি

A tv এ টিভি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from A tv এ টিভি, TV Channel, Tahir pur Sunamganj, Sunamganj.

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক অধিকার ফোরামের আহ্বায়ক ইঞ্জিনিয়ার তারেকুল  ইসলাম তামিমের উপর বট স/ন্ত্রা/স বাহিনীর হামলার অভি...
29/09/2026

ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক অধিকার ফোরামের আহ্বায়ক ইঞ্জিনিয়ার তারেকুল ইসলাম তামিমের উপর বট স/ন্ত্রা/স বাহিনীর হামলার অভিযোগ।

#ইসলামী_ব্যাংক #বটবাহিনী

28/09/2026

ব্রেকিং নিউজ...
সুনামগঞ্জবাসীর জন্য সুখবর!
সহকারী শিক্ষক নিয়োগপত্র তালিকা থেকে বাদ পড়া ১২০ জনের মধ্যে নিয়োগপত্র পাবেন ১১৫ জন।

゚ #এটিভি

সুনামগঞ্জে ডা.অতুনু ভট্টাচার্য্যের সহকারী অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাওয়ার পরেও চাকরিচ্যুত এ কেমন বিচার জনমনে প্রশ্ন...
28/09/2026

সুনামগঞ্জে ডা.অতুনু ভট্টাচার্য্যের সহকারী অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য ক্ষমা চাওয়ার পরেও চাকরিচ্যুত এ কেমন বিচার জনমনে প্রশ্ন ❓

সুনামগঞ্জে ডা.অতুনু ভট্টাচার্য্যের সহকারী মাহবুবুর রহমান ও মাওলানা আব্দুল মালেকের সাথে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়িত ড. অতনু ভট্টাচার্য্যের এসিস্ট্যান্ট মাহবুবুর রহমান,মাও আব্দুল মালিক এর পায়ে ধরে মাফ চেয়েছে তবুও ৫ শর্ত এবং তাকে চাকরিচ্যুত করা হয়ছে,জনমনে প্রশ্ন আলেম মানুষ ক্ষমা না করে ৫ শর্ত দিলো চাকরিচ্যুত ও করা হয়েছে এ কেমন বিচার❓

নিরপেক্ষ দৃষ্টিতে সমাধানটা কেমন হয়েছে আপনার মতামত জানাতে পারেন কমেন্টে।

যারা বোঝে না, প্রায় ১৫০০ বছর আগে এই পৃথিবীকে আলোকিত করা একজন ভিনদেশী, ভিন্নভাষী ব্যাক্তি, কি করে আজ শত শত কোটি হৃদয়ের স...
28/09/2026

যারা বোঝে না, প্রায় ১৫০০ বছর আগে এই পৃথিবীকে আলোকিত করা একজন ভিনদেশী, ভিন্নভাষী ব্যাক্তি, কি করে আজ শত শত কোটি হৃদয়ের স্পন্দন – তাদের কি করে বোঝাই আপনাকে কেন ভালবাসি, ইয়া রাসুলাল্লাহ (দ:)? যিনাকে কখনো দেখিনি, যিনার কন্ঠস্বর কখনো শুনিনি, যিনার পবিত্র সান্নিধ্যে পৌঁছনোর সৌভাগ্য কখনো হয়নি, কিভাবে বোঝাবো সে মহান ব্যাক্তি কেমন করে সবচেয়ে প্রিয় মানুষগুলোর চাইতেও প্রিয় হয়ে উঠল?
ভাষায় কি করে প্রকাশ করি, আপনাকে কেন ভালবাসি ইয়া রাসুলুল্লাহ (ﷺ)?
যে মানুষটা কে কখনো দেখিনি, যার কণ্ঠস্বর কখনো শুনিনি, যার পবিত্র সান্নিধ্যে উপস্থিত হওয়ার সৌভাগ্য হয়নি, সে মানুষটার এবং আমার মাঝে চৌদ্দশ বছরেরও বেশি ব্যবধান। সে মানুষটা কেমন করে আমার এত আপন হয়ে গেল ?
যারা বোঝে না,তারা বিশ শতাব্দীতে বসবাস করা শত শত কোটি মানুষ মধ্যযুগের আরব সমাজের একজন ব্যক্তির প্রতি এত টান অনুভব করবে কিভাবে ? তাদের কেমন করে বুঝাবো ইয়া‌ রাসুলাল্লাহ!!! আপনাকে কেন এত ভালোবাসি! আপনার স্মরণে আজ শত কোটি অন্তর ভালোবাসায় ভোরে উঠে.. প্রতিটি মুহূর্তে পৃথিবীর কোন না কোন অঞ্চলে উচ্চারিত হয় আপনার প্রশংসা... আপনাকে কেন এত ভালোবাসি তা তো ভাষায় প্রকাশ করা যাবে না। তবে যতটুকু ভালোবাসা আপনি প্রাপ্য, ততটুকু তো ভালবাসতে পারি না। কথায় আপনাকে যতটুকু ভালোবাসি কাজে তো তেমন করে ভালবাসতে পারি না। আপনার সুন্নতের অনুসরণ করি ঠিকই কিন্তু ভিন্ন মতের অনুসরণ কারীদের সাথে ঝগড়া না করে তো থাকতে পারিনা, ইবাদত নিয়মিত করতে পারলেও আপনার মত ইবাদতে আন্তরিকতা আনতে পারি না।
বাহ্যিক দিক দিয়ে আপনার অনুসরণ করলেও চারিত্রিক দিক থেকে আপনার থেকে শিক্ষা নিতে পারি না। ইয়া রাসুলাল্লাহ!ইয়া হাবিবাল্লাহ! ইয়া মোস্তফা! আমরা তো আপনার উম্মত হওয়ার যোগ্য নই, তবে আপনার রব তো ক্ষমাশীল, আপনি আমাদের যতটুকু ভালবাসেন, আপনার রবকে তো তার চেয়েও আরো বেশি ভালোবাসেন। আপনি আমাদের ভুল ত্রুটি সম্পর্কে যতটুকু অবগত কিন্তু তিনি তার চেয়েও আরো বেশি অবগত, রবের অনুগ্রহের দিকে তাকিয়ে অন্তরে যতটুকু ভালোবাসা রয়েছে আপনার জন্য সে ভালোবাসার দিকে তাকিয়ে, আজ বুকে আশা বেঁধে রইল। খুব শীঘ্রই আপনার দেখা পাবো, ইয়া রাসুলাল্লাহ! ইয়া হাবিবাল্লাহ!! আপনার হাতে হাউজে কাউসারের পানি পান করবো, জান্নাতে অনন্ত কালের যাত্রায় আপনার সঙ্গী হয়ে ঘুরে বেড়াবো। ইয়া রাসুলল্লাহ (দ:)

#ভালোবাসা #নবীজি #মদিনা #মক্কা #কামলিওয়ালা

শাসক নয় সেবক হতে চাই  ফরিদুল ইসলাম চৌধুরীপূর্ব ফটিকছড়িতে ফরিদুল ইসলাম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন ৫নং হ...
27/09/2026

শাসক নয় সেবক হতে চাই
ফরিদুল ইসলাম চৌধুরী

পূর্ব ফটিকছড়িতে ফরিদুল ইসলাম চৌধুরীর সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

আসন্ন ৫নং হারুয়ালছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ফরিদুল ইসলাম চৌধুরীর সমর্থনে পূর্ব ফটিকছড়ি এলাকাবাসীর আয়োজনে অদ্য ২৬/০৯/২৬ ইং বাদে মাগরিব এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্থানীয় এলাকাবাসী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। এসময় তারা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও জনসাধারণের প্রত্যাশা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা তুলে ধরেন উপস্থিত ব্যক্তিরা।

সভায় ফরিদুল ইসলাম চৌধুরী উপস্থিত এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার উন্নয়ন, জনসাধারণের সুযোগ-সুবিধা বৃদ্ধি ও বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয়ের কথা জানান।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

তেল,গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেন ইসল...
24/09/2026

তেল,গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ।

স্টাফ রিপোর্টারঃ ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ,ইসলামী যুবফ্রন্ট বাংলাদেশ ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর শাখা কতৃক আয়োজিত,তেল,গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি এইচ. এম. মুজিবুল হক শাকুরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশর সম্মানিত মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর । বিশেষ অতিথি ছিলেন ভাইস-চেয়ারম্যান অধ্যক্ষ এস এম ফরিদ উদ্দিন, অধ্যক্ষ এম ইব্রাহিম, যুগ্ম মহাসচিব স.ম. হামেদ হোছাইন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি ছাত্রনেতা রাশেদুল ইসলাম রাসেল।
আরো উপস্থিত ছিলেন ইসলামিক যুব ফ্রন্ট চট্টগ্রাম মহানগরের সভাপতি যুবনেতা সাইফুল ইসলাম লিটন ও ইসলামী ছাত্রসেনা চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ শহীদুল ইসলাম।

বাহাস! বাহাস!বাহাস!কুমিল্লায় কওমি ও সুন্নীদের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাহাস।ঈদে মিলাদুন্নবী (দ.) নিয়ে বাহাসের উভয় পক্ষ...
23/09/2026

বাহাস! বাহাস!বাহাস!

কুমিল্লায় কওমি ও সুন্নীদের মধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাহাস।

ঈদে মিলাদুন্নবী (দ.) নিয়ে বাহাসের উভয় পক্ষের আপডেট:

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে বাহাস নিয়ে দুই পক্ষের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।

বাহাস বিষয়ক বৈঠকের সিদ্ধান্তবলী
২২শে সেপ্টেম্বর, ২০২৬ (রোজ মঙ্গলবার), কুমিল্লার কান্দিরপাড়স্থ বিবি সমতট সেন্টারের ৩য় তলায়

পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উদযাপন ও জসনে জুলুছ নিয়ে উভয় পক্ষের এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিস্তারিত আলোচনা সাপেক্ষে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে:

📜 ১. বাহাসের শিরোনাম ও পক্ষ নির্ধারণমূল বিষয়: পবিত্র ঈদ এ মিলাদুন্নবী (সঃ) উদযাপন ও জসনে জুলুছ (র‍্যালি পালন) জায়িয কিনা।

১ম পক্ষ: বিষয়টি 'জায়িয' বলে প্রমাণ করবেন।
২য় পক্ষ: বিষয়টি 'না জায়িয' বলে প্রমাণ করবেন।

📚 ২. দলিলের উৎস ও নীতিমালাঃ
বাহাসের মূল ভিত্তি হবে পবিত্র কুরআন, সুন্নাহ, ইজমা ও কিয়াস।

ফিকহ গ্রন্থ থেকে দলিল উপস্থাপনের ক্ষেত্রে হানাফী ফিকহের নির্ভরযোগ্য কিতাব থেকে হানাফী ইমামদের বক্তব্যের আলোকেই কেবল দলিল উপস্থাপন করা যাবে।

🤝 ৩. বাহাস বাস্তবায়ন প্রক্রিয়াঃ
বাহাসটি সুন্দরভাবে সম্পন্ন করার জন্য দুই পক্ষের দুই জন প্রধান নেতার নেতৃত্বে পারস্পরিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে।

আলোচনা সাপেক্ষে প্রয়োজন অনুযায়ী উভয় পক্ষ থেকে সমান সংখ্যক লোক নিয়ে বাহাসটি বাস্তবায়ন করা হবে।

স্বাক্ষরকারী ও সমন্বয়কবৃন্দ:

✍️ প্রথম পক্ষের স্বাক্ষর কারীগণ:

মাওলা কাজী মোহাম্মাদ মহিউদ্দীন লতিফী
সহকারী অধ্যাপক অলিতলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বরুড়া।

আল্লামা মোঃ শহিদুল্লাহ বাহাদুর
ইমাম আযম (রহ.) রিসার্চ সেন্টার, চট্টগ্রাম।

মুফতী মানজুর হোসাইন খন্দকার
অধ্যক্ষ, আন নূর সুন্নীয়া হাফিজিয়া মাদ্রাসা।

✍️ দ্বিতীয় পক্ষের স্বাক্ষর কারীগণ:

মাওলানা মোঃ আবু তামিম ইলিয়াস
দারুল উলুম বরুড়া মাদ্রাসা।

মুফতী তাওহীদুল ইসলাম
কাসেমুল উলুম মাদরাসা।

সৈয়দ আঃ কাদের জালাল
মুহতামীম ও শায়খুল হাদিস,
দারুল আজহার মাদ্রাসা।

🧭 সমন্বয়ক কমিটি:
১ম পক্ষের সমন্বয়ক: মোঃ জাবের হোসাইন
২য় পক্ষের সমন্বয়ক: মাওলানা নাঈম বিন আব্দুল বারী

১০ কোটি টাকার সেতুতে ফুটপাতে রডের বদলে বাঁশ।
22/09/2026

১০ কোটি টাকার সেতুতে ফুটপাতে রডের বদলে বাঁশ।

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার মন্তব্য
22/09/2026

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টার মন্তব্য

শুভ সকাল আপনার বরকতময় হউক।
22/09/2026

শুভ সকাল আপনার বরকতময় হউক।

Address

Tahir Pur Sunamganj
Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when A tv এ টিভি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share