23/03/2025
🔥🔥🔥যিনা🔥🔥🔥
❤️ ভালোবাসা কারে কয় ❤️
লেখা: জাকারিয়া মাসুদ
পর্ব= ১৮
একজন বান্দা সর্বোচ্চ লেভেলের গোনাহটা করুক।
আর আমরা সবাই জানি, সবচেয়ে মারাত্মক গোনাহ হচ্ছে শিরক।
শয়তান যখন বান্দাকে ডিরেক্ট শিরকে লিপ্ত করতে ব্যর্থ হয়, তখন সে বিকল্প হিসেবে দেখিয়ে দেয় হারাম ভালোবাসার পথ।
এরপরের কাজটুকু তার জন্যে সহজ হয়ে যায়। বারসিসাকে যে রাস্তা ধরে শয়তান জাহান্নামী বানিয়েছিল, ঠিক একই পথ ধরে সে নিয়ে যাচ্ছে আমাদের যুব-সমাজকে। এর মাধ্যমে বান্দা অনুপ্রবেশ করছে শিরকের ভয়ানক জগতে।
ভালোবাসার শিরকের প্রভাবে প্রেমিক উন্মাদ হয়ে যাচ্ছে।
হতাশার সাগরে নিমিজ্জিত হচ্ছে রিলেশন না টিকলে।
সে ভুলে যাচ্ছে নিজের আত্মপরিচয়, ভুলে যাচ্ছে তার বাবা-মা-সমাজ-সংসারকে।
সর্বোপরি সে ভুলে যাচ্ছে আল্লাহ ও তাঁর রাসূলকে।
একপ্রকার মানসিক বিকারগ্রস্ততা ভর করছে তার মধ্যে।
ইমাম ইবনু তাইমিয়্যা বলেন,
"প্রেমে পড়ার কারণে মানুষ তার বুদ্ধি এবং বিবেক হারায়, আদব এবং দ্বীন হারায়।
সারাক্ষণ এটা নিয়ে পড়ে থাকার কারণে দ্বীন ও দুনিয়ার উন্নতিতে সে বাধাপ্রাপ্ত হয়।"।
প্রেমিকার কাছে প্রেমিকরা বাঁদরের মতো বান্ধা থাকে।
সে তার ইচ্ছামতো ছেলেটাকে নাচায়।
মেয়েটা চাইলে সে হাসে, আর কাঁদালে সে কাঁদে।
অন্তরের দিক থেকে সে হয়ে যায় এক মানব-সুন্দরীর দাস।
আল্লাহ ও তাঁর রাসূলের জন্য নির্ধারিত ভালোবাসাটা সে নিবেদন করে প্রেমিকার সমুখে।
এভাবেই চলে শয়তানের গোলামি।
প্রিয়তমাকে বলতে থাকে-'মন পাঁজরে শুধু তুমি আছো, কেউ তো আর থাকে না।
ইমাম ইবনু তাইমিয়্যা ৪ খুব সুন্দর করে বলেছেন, 'যখন কারও অন্তর কোনো নারীর প্রতি আকৃষ্ট হয়... তখন সে নারীর খাঁচায় বন্দি হয়ে যায়।
সেই নারী তার মধ্যে শাসনকার্য পরিচালনা করতে শুরু করে।
যেভাবে খুশি সেভাবে তার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করতে থাকে।
সেই নারী তার ওপর এমনভাবে শাসন চালাতে থাকে, যেমনিভাবে প্রতাপশালী বাদশাহ তার প্রজাদের ওপর শাসন চালায়...
তবে নারীর শাসন রাজার শাসনের চেয়েও ভয়ানক। কারণ, অন্তরের বন্দিদশা দৈহিক বন্দিদশার থেকেও গুরুতর।
৯। এটা একজন বান্দার জন্য কতটা ভয়াবহ বিষয় যে,
একটা মেয়েকে কেন্দ্র করে তার প্রাত্যহিক কাজগুলো আবর্তিত হচ্ছে। সারাক্ষণ সে একটা মেয়েকে নিয়ে ফিকির করছে...
যোগাযোগ করতে না পারলে পাগল হয়ে যাচ্ছে...।
অথচ আল্লাহর ব্যাপারে, আল্লাহর দ্বীনের ব্যাপারে তার কোনো মাথাব্যথা নেই।
বিপরীত দিকে হারাম রিলেশনে থাকা মেয়েটিও সর্বক্ষণ তার প্রেমিককে নিয়ে ব্যতিব্যস্ত।
চলবে ইনশাআল্লাহ।
[৩৭] "নিশ্চয়ই শিরক সবচেয়ে বড় জুলুম।"
[সূরা লুকমান, ৩১: ১৩]
[৩৮] ইবনু তাইমিয়্যা, আল-ইস্তিকামাহ, ১/৪৫৯।
[৩৯] ইবনু তাইমিয়্যা, আল উবুদিয়্যাহ, পৃষ্ঠা: ৮৯।