Ahmed Labib

Ahmed Labib قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم.الحديث... وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو اية. الحديث.
একজন দ্বীনের খাদেম।

12/09/2026

#আসিয়া_বিবি #মহিলা_মাদ্রাসা #সুনামগঞ্জ

11/09/2026

#পদ্মা #মেঘনা #যমুনার #তীরে

09/09/2026

কোনো এক সাগরের দ্বীপে শিকল দ্বারা বন্দী লোকটি হযরত তামীম দারী রাযিয়াল্লাহু আনহু ও তাঁর সঙ্গীদেরকে বললো সে দাজ্জাল । তামীম দারী রাযিয়াল্লাহু আনহু মুসলমান হওয়ার পর এ তথ্যটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে জানালেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কিরামকে মসজিদে সমবেত করে এ তথ্যটি জানিয়ে দিলেন ।
শিকলে আবদ্ধ লোকটি নিজের ব্যাপারে তথ্যটি মিথ্যা দিতে পারে, এমন সন্দেহ সাহাবায়ে কিরাম থেকে নিয়ে আজ পর্যন্ত কোনো মনীষী দাঁড় করেননি । কারণ, হুযূর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবায়ে কিরামকে সমবেত করে জানিয়ে দেওয়ার পর বিষয়টি কেবলমাত্র ঐ লোকটির দাবি হয়ে থাকেনি, বরং হাদীসে পাক হয়ে গেল ।

ইয়াহূদীরা এ কথা মানে না যে, তাদের প্রতিক্ষিত মসীহই সেই দাজ্জাল যে আখেরী যামানায় বের হবে । তারা বলে দাজ্জাল মানুষ নয় । কিন্তু উক্ত হাদীস সহ অনেক হাদীসে সুস্পষ্টভাবে ঘোষিত হয়েছে দাজ্জাল মানুষ, সে-ই মসীহ, যার অনুগামী ও পশ্চাদগামী হবে ইয়াহূদীরা এবং তাকে হত্যা করবেন পূণ্যের মসীহ হযরত ঈসা আলাইহিস সালাম ।

যেহেতু এ হাদীস ইয়াহূদীদের দাবির সম্পূর্ণ বিপরীত, তাই হাদীসটির জবাব দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করেন বিংশ শতাব্দীর গবেষক মওদূদী সাহেব । সবচেয়ে সহজ জবাব হচ্ছে হাদীসটি যয়ীফ বলে উড়িয়ে দেওয়া । কিন্তু হাদীস যয়ীফ হওয়ার যে মূলনীতি আছে তা হচ্ছে কোনো বর্ণনাকারী যয়ীফ হওয়া, তিনি এ হাদীসের বর্ণনাকারীদের মধ্যে যয়ীফ বর্ণনাকারী খুঁজে পাননি, তাই হাদীসকে দুর্বল করার অন্য পন্থা অবলম্বন করেছেন এবং এটি অত্যন্ত অভিনব পন্থা । মওদূদী সাহেব বলেননি তামীম দারী মিথ্যাও তো বলতে পারেন, তিনি বলেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামও তো মিথ্যা বলতে পারেন । বরং মওদূদী সাহেব বলেছেন, যে লোকটি নিজের ব্যাপারে দাজ্জাল হওয়ার খবর দিয়েছে সে মিথ্যাও তো বলতে পারে । দেখলেন কতই না অভিনব কায়দায় তিনি হাদীসকে দুর্বল বানাতে পারেন?

কিন্তু মুসলমানদের প্রশ্ন হচ্ছে জনাব, এ লোকটি যে এ তথ্যটি মিথ্যা দিতে পারে তা আপনি সাড়ে তের শ বছর পর এসে বুঝতে পারলেন, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বুঝতে পারলেন না? তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো এমনটা সন্দেহ না করে সাহাবায়ে কিরামকে তথ্যটি জানিয়ে দিলেন । রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন তথ্যটি বয়ান করলেন তখন আল্লাহ তাআলাও কি জানেন না যে, লোকটি মিথ্যা বলতে পারে, আল্লাহ তো তাঁর রাসূলকে বয়ান করা থেকে বারণ করলেন না?

হয়তো মুসলমানদের এ প্রশ্নের জবাব মওদূদীর কোনো সুদক্ষ অন্ধ ভক্ত দেবেন ।

21/08/2026
14/06/2026

ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

১০ এপ্রিল ২০২৬ঈ. জুমার রাত ১১.৫০ মিনিট আমার চতুর্থ ছেলে জন্ম গ্রহণ করে । আল্লাহ যেন তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন।
18/04/2026

১০ এপ্রিল ২০২৬ঈ. জুমার রাত ১১.৫০ মিনিট আমার চতুর্থ ছেলে জন্ম গ্রহণ করে । আল্লাহ যেন তাকে দ্বীনের দায়ী হিসেবে কবুল করেন।

18/04/2026

عن ابي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم: اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثة: الا صدقة جارية او علم ينتفع به او ولد صالح يدعو له. رواه مسلم
হযরত আবু হুরায়রা (রাযিয়াল্লাহু আনহু) থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন: “যখন কোনো ব্যক্তি মারা যায়, তখন তিনটি জিনিস ছাড়া তার সকল আমল বন্ধ হয়ে যায়: চলমান সাদাকা, পরোপকারী জ্ঞান এবং এমন নেক সন্তান যে তার জন্য দোয়া করে।” (মুসলিম কর্তৃক বর্ণিত)

Address

খামতিয়র
Sunamganj

Opening Hours

Monday 10:00 - 15:30
Tuesday 10:00 - 15:30
Wednesday 10:30 - 15:30
Thursday 10:00 - 14:00
Saturday 10:00 - 15:30
Sunday 10:00 - 15:30

Telephone

+8801737106957

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ahmed Labib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahmed Labib:

Shortcuts

Share