ByteSunam24

ByteSunam24 'একক সংবাদে সত্যতা ' দেশ-বিদেশের খবর , বাইট সংলাপ লাইভ www.bytesunam24.com একক সংবাদে সত্যতা ' দেশ-বিদেশের খবর , বাইট সংলাপ লাইভ - www.bytesunam24.com

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন  সুনামগঞ্জ ১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল।
06/09/2026

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ ১ আসনের সাংসদ কামরুজ্জামান কামরুল।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ এডভোকেট ন...
06/09/2026

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ ৪ আসনের সাংসদ এডভোকেট নুরুল ইসলাম নুরুল।

সিফাতের কটূক্তি ঘিরে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভগাজীপুর প্রতিনিধিসরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে সাম...
06/09/2026

সিফাতের কটূক্তি ঘিরে গাজীপুরে যুবদল-ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ

গাজীপুর প্রতিনিধি

সরকার ও প্রধানমন্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গালমন্দ ও কটূক্তির অভিযোগ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে যোগসূত্রের অভিযোগে গ্রেপ্তার এনসিপির সমর্থক সিফাত আব্দুল্লাহর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে গাজীপুর মহানগর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দল।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) বিকেলে গাজীপুর শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল বের করেন দলগুলোর নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিববাড়ি জুলাই চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে গাজীপুর মহানগর যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম, সদস্য সচিব মাহমুদ হাসান রাজু, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন শাহিন, গাজীপুর সদর মেট্রো থানা যুবদলের আহ্বায়ক নাজমুল খন্দকার সুমন, সদস্য সচিব হাফিজুর রহমান বেলায়েত, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফারহাজ বিন ফয়েজ প্রবাল, মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিরনসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

সমাবেশে বক্তারা সিফাতের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে এর প্রতিবাদ জানান এবং রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে অশালীন ও উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গাজীপুরের বোর্ডবাজার এলাকার বাসা থেকে সিফাতকে আটক করে গাছা থানা পুলিশ। শুক্রবার দুপুরে তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সঙ্গে সিফাতের যোগসূত্র রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী সিফাত বেশ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারসহ বিভিন্ন বিষয়ে সমালোচনা করে আসছিলেন।

বৃহস্পতিবার প্রকাশিত প্রায় ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তাকে সরকারসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অশালীন ও কটূক্তিপূর্ণ বক্তব্য দিতে দেখা যায় বলে পুলিশ ও স্থানীয় সূত্রের দাবি। ভিডিওতে সিফাত তার বাসায় বিদ্যুৎ বিল বেশি আসার বিষয়টি তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন।

তার দাবি, চলতি মাসে ৪ হাজার এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। বিলের পরিমাণ নিয়ে ক্ষোভ প্রকাশের ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বিষয়টি পুলিশকে জানান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরপর রাতেই তাকে আটক করা হয়।

ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) বলছে, সিফাত তাদের সমর্থক এবং ইনকিলাব মঞ্চের একজন অ্যাক্টিভিস্ট। বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশের কারণেই তাকে হয়রানি করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। সিফাতকে আটকের খবর পেয়ে গাছা থানায় এনসিপির কর্মী-সমর্থকেরা ভিড় করেন। এদিকে সিফাতের বিরুদ্ধে আওয়ামী লীগের সঙ্গে যোগসূত্র ও কটূক্তির যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে তার বা তার পরিবারের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

06/09/2026

সরকারি জুবিলি উচ্চ বিদ্যালয়ের এস এস সি,প্রাইমারি বৃত্তি,জুনিয়র বৃত্তিতে অভাবনীয় সাফল্য। যেভাবে বদলে গেলো জুবিলী উচ্চ বিদ্যালয়, যা বললেন প্রধান শিক্ষক
#সরকারিজুবিলীউচ্চবিদ্যালয়

সুনামগঞ্জে দাখিল ও এস এস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির।বিস্তারিত কপি পোস্ট সুনামগঞ্জে এসএসসি ও দা...
06/09/2026

সুনামগঞ্জে দাখিল ও এস এস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ইসলামী ছাত্র শিবির।
বিস্তারিত
কপি পোস্ট
সুনামগঞ্জে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের নিয়ে এক জমকালো সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর শাখা।

আজ সকাল ১০টায় শহরের সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



সুনামগঞ্জ সদর উপজেলা শিবিরের সেক্রেটারি উসমান গণির সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আতিকুর রহমান। এরপর উপস্থিত সবাইকে চমৎকার দেশাত্মবোধক ও ইসলামী সংগীত পরিবেশন করে মুগ্ধ করে ‘রংধনু শিল্পীগোষ্ঠী’।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সম্মানিত সদস্য মাসুদ রানা তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শিবিরের সাবেক সভাপতি দেলওয়ার হোসেন শামীম,

সুনামগঞ্জ জেলা জামায়াতের নায়বে আমীর মুমতাজুল হাসান আবেদ, কর্মপরিষদ সদস্য, রেজাউল করিম। সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মো. মামুন,সুনামগঞ্জ জেলা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুর রশিদ।



অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে কৃতি শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনের দিকনির্দেশনা ও ক্যারিয়ার গাইডলাইন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। উচ্চশিক্ষা ও পেশাগত জীবনে সফল হওয়ার জন্য এখন থেকেই কীভাবে প্রস্তুতি নিতে হবে, সে বিষয়ে তাঁরা শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ পরামর্শ দেন।



এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলার সভাপতি আজিজুর রহমান, পৌর শাখার সভাপতি সাইফ আহমদ এবং সুনামগঞ্জ সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাশেদুল হক জিসানসহ অন্যান্য নেতৃবৃন্দ।



অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ৩ শতাধিক কৃতি শিক্ষার্থীর মাঝে মেধা স্মারক ও সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়

05/09/2026

সুনামগঞ্জের রাধানগর গ্রামে আগুন, বসতঘর পুড়ে ছাই
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর পশ্চিমপাড়া সাখাওয়াত হোসেনের বসতঘরে বিদ্যুৎতের সর্টসার্কিট থেকে নাকি চুলার আগুন থেকে (নিশ্চিত নয়) আগুনের সূএপাত ঘটে।

স্হানীয় সূএে জানা যায়,আজ শনিবার বিকেলে এই আগুনের সূএপাত ঘটে এবং নিমিষেই পুরো ঘরে আগুনের লেলিহান শিখা দেখে গ্রামের আশপাশের লোকজন ঘটনাস্হলে ছুটে এসে দুইঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততোক্ষণে ঘরে রক্ষিত ৫০ মন ধান,আসবাবপএসহ পুরো ঘর জ্বলেপুড়ে প্রায় ৮/১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ঘরের মালিক সাখাওয়াত হোসেন সাংবাদিকদের জানিয়েছেন।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বন্দে আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,ঐ এলাকাটি রিমোট এলাকা এই এলাকায় সড়ক যোগাযোগ না থাকায় একমাত্র বাহন হচ্ছে নৌকা। তারপরে কি করা যায় খতিয়ে দেখা হচ্ছে।

05/09/2026

সুনামগঞ্জে পারিবারিক দ্বন্দ্বের অভিযোগে যুবককে কু*পিয়ে জখম করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে নাম উল্লেখ করে ১০ জনের নামে থানায় মামলা করা হলেও আসামি গ্রেফতারে পুলিশের কোনো তৎপরতা নেই বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। জ*খমের শিকার ব্যক্তির নাম মঞ্জু কুমার দাস।
অভিযোগ অনুসারে সোমবার (৩১ আগস্ট) সুনামগঞ্জ সদরের পাসপোর্ট অফিসের সামনের রাস্তায় সন্ধা ৭ টার দিকে মঞ্জু কুমার দাসের উপর সংঘবদ্ধ হামলা চালায় অভিযুক্ত আসামীগণ। হামলায় গুরুতরভাবে আহত হন মঞ্জু কুমার দাস। এসময় তার শরীরে বিভিন্ন অংশে ছুরি দ্বারা আঘাত করা হলে প্রচন্ড র*ক্তক্ষরণ হয় এবং জখমের শিকার হন। জখমী মঞ্জু কুমার দাস প্রাণ রক্ষার জন্য চিৎকার করলে আসেপাশের লোকজন উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। জখমের পরিমাণ বেশি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে রেফার করেন। বর্তমানে মঞ্জু কুমার দাস ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন আছেন। মঞ্জু কুমার দাস সুনামগঞ্জ সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের নতুন পৈন্দা গ্রামের শশী মোহন দাসের ছেলে।
ঘটনার পরিপ্রেক্ষিতে মঞ্জু কুমার দাসের ভাই কৃপেশ চন্দ্র দাস বাদী হয়ে সুনামগঞ্জ পৌরসভার বড়পাড়া লম্বাহাটির বাসিন্দা মৃত গুলফর আলীর ছেলে
তাজন মিয়া(৪০)কে ১ নং আসামী করে ৯ জনের বিরুদ্ধে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অন্যান্য আসামীগণ হলেন সুনামগঞ্জ পৌরসভার বড়পাড়া লম্বাহাটির বাসিন্দা ফখর উদ্দিন (৩৫),
নতুন পৈন্দা গ্রামের মোঃ ফয়জুল হকের ছেলে তোফাজ্জল হক(৩১),মৃত সুখময় দাসের পুত্র সমীর চন্দ্র দাস(৪০), মৃত সুন্দর আলীর ছেলে মোঃ ফয়জুল হক(৫৪), নুরুল হকের ছেলে মোঃ রবিউল হক জিলন(১৯),মৃত আব্দছ সামাদের ছেলে মোঃ নুরুল হক(৫৮), মোঃ নুরুল হকের ছেলে এবাদুল হক মিলন(২১) ও মোঃ রেজাউল হক মান্না(২০)।
৩ নং ও ৪ নং অভিযুক্ত তোফাজ্জল হক ও সমীর চন্দ্র দাসের সাথে যোগাযোগ করলে তারা অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন। তারা পাসপোর্ট অফিসের সামনের হামলার বিষয়ে কিছুই জানেন না বলে জানান।
তোফাজ্জল হক জানিয়েছেন অভিযোগকারীর সাথে তার আপন চাচাতো ভাই প্রাইমারি স্কুল শিক্ষক সমীর চন্দ্র দাসের পারিবারিক দ্বন্দ্ব রয়েছে। তিনি বলেন, দ্বন্দ্বের বিষয়ে তারা পিতা ফয়জুল হক পুলিশের কাছে বক্তব্য দেয়ার ঘটনাকে কেন্দ্র দ্বন্দ্ব টি আমাদের সাথে চলে আসছে।তবে জখমের ঘটনার সাথে আমরা কোনোভাবেই সম্পৃক্ত নই।
সমীর চন্দ্র দাস জানিয়েছেন, "অভিযুক্তদের ধানের মিলে আমার ধান রাখা এবং ভাঙানো কে কেন্দ্র করে দ্বন্দ্বের সূত্রপাত। এক সময় তাদের মিলে নিয়মিত ধান রাখতাম কিন্তু হিসাবে গড়মিল হওয়ায় সেখানে ধান রাখি না। এই ঘটনাকে কেন্দ্র করেই তারা ক্ষিপ্ত হয় এবং দীর্ঘদিন ধরে আমাকে নানাভাবে হয়রানি করছে। এমনকি তাদের কারণে বাড়িঘর ছেড়ে দিয়েছি। তবে উল্লেখিত হামলার সাথে আমার কোনো ধরণের যোগসাজশ নেই। হামলা হয়েছে শুনেছি কিন্তু কে বা কারা এই হামলা করেছে তা জানা নেই।"
মামলার বাদি জানান, মামলার FIR হলেও পুলিশ এখনো আসামিদের গ্রেপ্তার করছে না । অন্যদিকে দীর্ঘদিন ধরে তারা হামলা করার জন্য পরিকল্পনা করছিল যা থানায় আগেই জানিয়ে রেখেছিলাম,স্থানীয়ভাবে সমাধান করার চেষ্টা করছিলাম কিন্তু কোনো প্রতিকার পাইনি। সর্বশেষ আমার ভাইকে কে হ*ত্যার উদ্দেশ্য সংঘবদ্ধভাবে হা*মলা করে উল্লেখিত আসামিরা। আমি আইনের আশ্রয় চেয়েছি আসামীদের গ্রেফতার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি।
মামলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সুনামগঞ্জ সদর মডেল থানার এসআই অর্জুন কুমার রায় জানিয়েছেন, "থানায় মামলা রজো হয়েছে। এখন পর্যন্ত আসামি গ্রেফতার করা যায় নি। আসামি গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।"
সূত্র : দৈনিক শেয়ার বিজ

লিংক কমেন্টে
05/09/2026

লিংক কমেন্টে

05/09/2026

বাংলাদেশের এই মুহুর্তে সবচেয়ে বড় সমস্যা যদি বলতে হয়, তবে সেটা জ্বালানি সমস্যা - প্রধানমন্ত্রী তারেক রহমান

Address

Sunamganj
3000

Alerts

Be the first to know and let us send you an email when ByteSunam24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ByteSunam24:

Shortcuts

Share