12/12/2025
-
শিক্ষা সফর - ২০২৫
জামিয়া সৈয়দপুর'র ছাত্র সংসদ আঞ্জুমানে তালাবায়ে আরাবিয়ার উদ্যোগে আজ ১২ ডিসেম্বর ২৫ শুক্রবার এক শিক্ষা সফরের আয়োজন করা হয়।
উস্তাদদের মধ্য থেকে উপস্হিত রয়েছেনঃ
হাফিয মাও. সৈয়দ মুঈনুল ইসলাম সাহেব।
ছাত্র সংসদ সভাপতি হাফিয মাও.
শায়খ আলী আহমদ সাহেব।
হাফিয মাও. সৈয়দ শিব্বির আহমদ সাহেব।
উক্ত শিক্ষা সফরে জামিয়ার তাকমিল ফিল হাদিস থেকে মুতাঃ ২য় বর্ষ পর্যন্ত মোট ৪৩ জন ছাত্র সফরে রয়েছেন।
তাদের মধ্যে ছাত্র নাযিম হাফিয সৈয়দ ইলিয়াস আহমদ
সহকারী নাযিম মৌলভী হোসাইন আহমদ,বিশিষ্ট ইসলামি সংগীত শিল্পী মৌলভী শরীফ বিন আখলোস, বিশিষ্ট বক্তা আযিযুর রহমান,মৌলভী মুশিউর রাহমান,শিক্ষানুরাগী হা.রুহুল আমিন এবং হা.আতিকুল্লাহ,আরিফ আহমদ প্রমুখ।
আমরা অভিভূত আজকের সফর সফলের লক্ষে জামিয়ার শায়খুল হাদিস আল্লামা শায়খ সৈয়দ আব্দুর রাজ্জাক হাফিযাহুল্লাহ'র মুনাজাতের মাধ্যমে কাফেলা রওয়ানা করে।
উল্লেখ্য যে, চলমান সফরে একটি কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিজয়ীদেরকে আকর্ষণীয় পুরষ্কার প্রদান করা হয়।
১ম পুরষ্কার - ৩০০/০০
২য় পুরষ্কার -২০০/০০
৩য় পুরষ্কার - ১৫০/০০
সৌজন্যে শিক্ষানুরাগী হাফিয রুহুল আমিন
(ফযিলত ১ম)
আমরা প্রথমে সিলেটের প্রখ্যাত শায়খুল হাদিস বীর মুজাহিদ আল্লামা শায়খ আব্দুল্লাহ হরিপুরী রাহ. এর প্রতিষ্ঠিত দারুল হাদিস হরিপুর বাজার মাদরাসা পরিদর্শন করি এবং শায়খের যিয়ারত করে পরিতৃপ্ত হই।
আপনাদের খেদমতে আরয, আপনাদের মাক্ববুল দু'আয় আমাদেরকে শরীক রাখবেন।
ফি আমানিল্লাহ