Islamic- Dawah

Islamic- Dawah একটি ইসলামিক দাওয়াহ্ পেইজ!
(1)

09/06/2026
29/04/2026

ভাবতেই অবাক লাগে!
যেই নবীকে দেখি নাই সেই নবীজি আমাদের না
নিয়ে জান্নাতে যাবেন না।
- সুবহানাল্লাহ.!
-Dawah

আমাদের জীবন যদি হতো এমন সাদাসিধে!Islamic-Dawah
11/04/2026

আমাদের জীবন যদি হতো এমন সাদাসিধে!
Islamic-Dawah

21/03/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
ঈদ মোবারাক 🌙❤️
- Dawah

20/02/2026

রমাদান মানেই ভুঁড়িভোজ নয়। বেশি বেশি ইফতার পার্টিতে জয়েন করা, অপ্রয়োজনীয় শপিং করা, সোশ্যাল মিডিয়ায় বুদ হয়ে থাকা, মা-বোনদেরকে বাহারি রকমের ইফতারি আয়োজনে ব্যস্ত রাখার মতো কাজগুলো প্রোডাক্টিভিটি নষ্ট করে। রমাদান হলো ইবাদতের মৌসুম। তাই আমাদের সকলের উচিত অযথা কর্ম ব্যস্ততায় না জড়িয়ে রমাদানের মূল লক্ষ্যে ফোকাস করা।

রাসুল (ﷺ) ইরশাদ করেন— ভূলুণ্ঠিত হোক তার নাক, যার নিকট রমাদান মাস এলো অথচ তার গুনাহ মাফ হয়ে যাওয়ার পূর্বেই তা পার হয়ে গেল।
[তিরমিজী : ৩৫৪৫]

দুনিয়াও শান্তি দেয় না।
08/02/2026

দুনিয়াও শান্তি দেয় না।

03/02/2026

"যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদের জন্য রয়েছে জান্নাতের সুউচ্চ অট্টালিকা।"
(সূরা যুমার: ২০)📿
-Dawah

জুম'আর সালাত পড়তে এসেছি। অজুখানায় ঢুকে দেখি একটা বাচ্চা পানির কল ছেড়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম.. হয়তো পানি নিয়ে খেলা করছে। এক...
08/11/2025

জুম'আর সালাত পড়তে এসেছি। অজুখানায় ঢুকে দেখি একটা বাচ্চা পানির কল ছেড়ে দাঁড়িয়ে আছে। ভাবলাম.. হয়তো পানি নিয়ে খেলা করছে। একেবারেই ছোট বাচ্চা। এই বয়সের বাচ্চারা সুন্দর কিছু দেখলে খেলায় মেতে ওঠে।

কিন্তু কাছে গিয়ে দেখি সে ওযু করছে। হাত ধোয়ার সময় বলছে— এক... দুই... তিন...। এভাবে তিনবার করে নিজের ছোট্ট ছোট্ট আঙুল দিয়ে হাত-পা ধৌত করছে।

তাকে বললাম— মাশা আল্লাহ। তুমি তো ভালোই ওযু করতে জানো দেখি!

আমার কথা শুনে ভাঙা ভাঙা বুলিতে সে যা বলল তা ছিল এমন—

'ওযু করা এক্কেবারে সহজ। এতে আমার অসুবিধা হয় না কখনও। অসুবিধা হয় নামাজে দাঁড়াতে গেলে। ছোট বলে সবাই আমাকে পেছনের কাতারে পাঠিয়ে দেয়। কিন্তু আমি তো অন্যদের মতো দুষ্টুমি করি না। তখন বরং ওদের দুষ্টুমির কারণে আমিও নামাজ পড়তে পারি না ঠিকমতো।'

বললাম— 'তোমার আব্বুর সাথে নামাজে দাঁড়াবে। তাহলে কেউ তোমাকে পেছনে পাঠাবে না।'

বলল— 'আব্বু মারা গেছেন। প্রতিবেলা নামাজের সময় হলে আম্মু আমাকে মসজিদে পাঠান। আর বলে দেন, আব্বুর সাথে দেখা করতে চাইলে; নামাজ পড়ে তার জন্য দুআ করো। তাহলে খুব তাড়াতাড়ি আব্বুর সাথে সুন্দর একটা জায়গায় তোমার দেখা হবে।'

এটি কোনো গল্প নয়। বাস্তব ঘটনা। জানি না.. কে সেই মহিয়সী; যিনি এমন পবিত্র ফুলের জন্ম দিয়েছেন। সালাম তাকে।

05/11/2025

ফজরে উঠতে পারা রবের পক্ষ থেকে বিশেষ নেয়ামত। ফজরের সালাত আদায় করার সৌভাগ্য আল্লাহ সবাইকে দেন না। যারা ফজরে জেগে যায়, তারা দিনের প্রথম বিজয়ী— আর সেই বিজয়ের বারাকাহ্ সারা দিন জুড়ে তাদের সঙ্গে থাকে।

—শাহজাহান খন্দকার..

Address

Sunamganj
3000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islamic- Dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share