Mind Spark

Mind Spark Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mind Spark, sylhet, Bangladesh 8, Sunamganj.

20/12/2025

বাংলাদেশের রাজনীতি থেকে দূরে থাকুন। সম্ভব হলে বাংলাদেশ থেকেও দূরে থাকুন।

19/12/2025

জন্মই আজন্ম পাপ

26/10/2025

নিজের পুরনো ভার্সনটা আপডেট করো।
তুমি হয়তো নিজের একটা পুরনো ভার্সনের গেড়াকলে আটকে আছো। যেখানে আছে ভুল, ভয়, কম আত্মবিশ্বাস। কিন্তু তোমার ক্যারিয়ারও ঠিক সফটওয়্যারের মতো; যতদিন আপডেট না করবে, ততদিন বাগও ঠিক হবে না আর আপডেটও হবে না।

প্রতিটা ব্যর্থতা আসলে এক একটা আপডেট নোটিফিকেশন।
কখনো system crash করবে, কখনো সবকিছু গুলিয়ে যাবে, মনে হবে সব শেষ!। কিন্তু আসলে ওটাই তোমার সিস্টেম নতুন করে রিবুট নেওয়ার সময়।

হয়তো আপডেটটা একটু সময় নিচ্ছে, হয়তো প্রসেসটা ধীরে চলছে, কিন্তু শেষে তুমি আগের চেয়ে অনেক বেশি smart, stable, আর fast হয়ে উঠবে।

তাই ভয় পেয়ো না। ব্যর্থতায় যা তোমাকে মুছে দিচ্ছে না বরং তোমাকে রিফ্রেশ করছে।

নিজের পুরনো ভার্সনটা আপডেট করো, কারণ life
2.0-এর ফিচারগুলো এখনো ইনস্টল হওয়া বাকি।।

#সংগৃহীত

24/10/2025

দিন শেষে যখন মাথায় ভর করে ক্লান্তি, অস্থিরতা আর এক ধরনের অদ্ভুত শূন্যতা—তখন কি একবারও থেমে ভাবেন, সারাদিন আপনি আসলে কী করলেন?

সোশ্যাল মিডিয়ার একটার পর একটা রিল, ইনফিনিট স্ক্রল, ক্লিকবেইট কনটেন্ট—এইসব আপনার অজান্তেই চুরি করে নিচ্ছে সময়, মনোযোগ, এমনকি আত্মবিশ্বাসও। লক্ষ্য থেকে সরে যাচ্ছেন, সম্পর্ক দুর্বল হচ্ছে, অথচ আপনি খেয়ালও করতে পারছেন না।

আমরা সবাই কমবেশি আটকে পড়েছি এই নীরব ডিজিটাল আসক্তির ফাঁদে—যাকে বলা হয় ‘ডুম স্ক্রলিং’।

এটি শুধু সময় নয়, কেড়ে নিচ্ছে আপনার ফোকাস, সৃজনশীলতা ও মানসিক প্রশান্তিও।

এই অবস্থার সমাধান হতে পারে ডিজিটাল মিনিমালিজম— যার মানে হলো অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমিয়ে, মনোযোগ ধরে রাখা, মানসিক শান্তি ফিরিয়ে আনা, এবং প্রতিদিনের জীবনে উৎপাদনশীলতা বাড়ানো।

এটি একটি সচেতন অভ্যাস, যা আপনার সময়কে অর্থবহ করে তোলে এবং আপনাকে ফিরিয়ে আনে নিজের জীবনের নিয়ন্ত্রণে।

জীবনটা আপনার, সময়টাও।

এখনই সিদ্ধান্ত নিন—আপনি কি শুধু স্ক্রল করবেন? নাকি নিজেই নিজের জীবন স্ক্রিপ্ট লিখবেন?

#সংগৃহীত

24/10/2025

পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে না.!❤️‍🩹

21/10/2025

যত বেশি নিজের সম্পর্কে কম কথা বলবেন, আপনি মানসিকভাবে ততই স্ট্রং ফিল করবেন।

19/10/2025

জীবনে সমস্যা আসবে,তার সমাধানও আসবে। জীবনে আপনি ব্যর্থ হবেন, আবারও সফল হবেন। এই সবকিছুর মধ্যে সবচেয়ে Important যে বিষয় সেটা হচ্ছে আপনার মানসিকতাকে নিয়ন্ত্রণ রাখা। আপনার মানসিকতাকে নিজের নিয়ন্ত্রণে রাখা। দিনশেষে যাই হোক না কেন, সর্বদা নিজেকে নিয়ে Satisfy থাকা। যে আপনার সাথে থাকবে না তারে হাজার রাজপ্রাসাদের গল্প শুনালেও থাকবে না। যে থাকার আপনার কোনো কারণ ছাড়াই পাশে থাকবে। যে সব বন্ধু বান্ধব আপনাকে সম্মান করে, আপনাকে মূল্য দেয় সব সময় চেষ্টা করবেন তাদের সাথে থাকার। So The end of the day যাইহোক না কেন, All is well, All is well.

দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আগুন.......
18/10/2025

দেশের গুরুত্বপূর্ণ জায়গায় আগুন.......

18/10/2025

বিমানবন্দরের পর এবার - কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তে আ'গু'ন।

এর আগে কারখানায় আগুন পুড়ে ১৬ জন শ্রমিকের মৃত্যু। এটা কোন প্ল্যানের অংশবিশেষ। দেশের এতো গুরুত্বপূর্ণ স্থানে আগুন লাগে অথচ সরকারের কোনো জবাবদিহিতা নেই। বিমানবন্দর একটা নিরাপত্তার জায়গায় এখানে আগুন লাগে কেমনে???

18/10/2025

পৃথিবীর বেশিরভাগ কাজই আমরা না বুঝেই করি, করার পর মনে হয় যে আমাদের এটা করা উচিত ছিল না🥀

17/10/2025

সকল কিছুর একমাত্র সমাধান পুরুষ আপনি সফল হোন✅

Address

Sylhet, Bangladesh 8
Sunamganj

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mind Spark posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share