Faiz Official

Faiz Official জীবন মানেই সংগ্রাম—যে সংগ্রাম থেমে যায়, জীবনও থেমে যায়।

07/02/2026

এমন আশিশ দাও আমারে খোঁদা দয়াময়,,, #নাশিদ #গজল

19/01/2026
19/01/2026

মুহাম্মাদের নাম যে আমার বুকে #গজল #নাশিদ

18/01/2026

মুহাম্মাদের নাম যে আমার বুকে #নাশিদ #গজল

জীবন এক অদ্ভুত যু'দ্ধ। যত বয়স বাড়বে, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যু'দ্ধ আবার ফেয়ারও না।চোখের সামনে দেখবেন কেউ ...
11/12/2025

জীবন এক অদ্ভুত যু'দ্ধ। যত বয়স বাড়বে, তত বেশি করে এই সত্যটা টের পাবেন। এই যু'দ্ধ আবার ফেয়ারও না।

চোখের সামনে দেখবেন কেউ অসাধারণ ব্রেন নিয়ে জন্মেছে, পরীক্ষার আগের রাতে বইয়ের পাতা উল্টিয়ে ফাটাফাটি রেজাল্ট করছে, আর আপনি দিনের পর দিন পাগলের মতো পড়ছেন, কিন্তু লাভ হচ্ছে না।

এর মাঝে দেখবেন, অর্থ প্রাচুর্যে ভরা পরিবারে কারো কারো জন্ম। কোনো কিছুর অভাব নাই তার। আর আপনার সেমিস্টার ফি জোগাড় করতে গিয়ে আপনার বাবার ঘাম ছুটে যায়। তখন পৃথিবীর উপর অভিমান হবে অনেক। কিন্তু ওই যে বললাম, জীবনের যু'দ্ধ'টা ফেয়ার না।

আপনার চেয়ে খারাপ রেজাল্ট নিয়ে কারো লাখ টাকার চাকরি হয়ে যাবে। হয়তো ওই ইন্টারভিউটা তার ভালো হয়েছিল, হয়তো রেফারেন্স ছিল, হয়তো স্কিল ছিল — জানি না, হবে কিছু একটা! স্টার্টআপ দিয়ে কোটি টাকা ভ্যালুয়েশনের কোম্পানি হবে কারো কারো। ইউটিউবারের বা ফেসবুকারের লাখ লাখ টাকা দেখে আপনার ক্যারিয়ার চয়েজ নিয়ে প্রশ্ন জাগবে প্রতিদিন।

কারো কারো বছরে বছরে প্রোমোশন হবে, কেউ কেউ নিউইয়র্কে পিএইচডি শেষ করে লাইফ ইভেন্ট দিবে। অন্যদিকে, ব্যবসায় লস খেয়ে লোন শোধ করতে না পেরে জেলের ভাত খাবে কেউ কেউ। শত চেষ্টায়ও চাকরি মিলবে না কারো কারো— বাইশটা ইন্টারভিউ দেওয়ার পর তার মনে হবে, জীবনের চেয়ে নি'ষ্ঠু'র কিছু আর নেই।

আপনি চাইলে সারাদিন অন্যের সাথে নিজের তুলনা করতে পারেন। জীবনযু'দ্ধে যে এগিয়ে গেল, তার কথা ভাবলে আফসোস ছাড়া কিছুই হবে না। হিসাব মিলাতে পারবেন না আপনি। ভাগ্য, মেধা, স্কিল, পরিশ্রম, নিয়তি— এত এত ভ্যারিয়েবল নিয়ে জীবনের সমীকরণ মেলানো যায় না।

ভালো থাকার কোনো শেষ নেই। যার কোনো ঠাঁই নাই, সে একটা ঘর চায়। বাসে ঝুলতে থাকা মানুষটা একটা গাড়ির স্বপ্ন দেখে আর সেডান গাড়িতে চড়া মানুষটা এসইউভি কারের ক্যাটালগ উল্টেপাল্টে দেখে। এসইউভির মানুষটা আবার দুই হাজার স্কয়ার ফিটের অ্যাপার্টমেন্ট খুঁজে।

ভালো থাকার যু'দ্ধ'টা এরকমই। একটা সীমাহীন অসম দৌড় প্রতিযোগিতা, যার কোনো ফিনিশিং লাইন নাই। শুধুই ছুটতে থাকা, ছুটতেই থাকা, প্রতিদিন, প্রতিমুহূর্ত!

অনেক ভালোবাসি স্যার আপনাকে, হয়তো কোন দিন বলতে পারি নাই 💞💞💞।
08/10/2025

অনেক ভালোবাসি স্যার আপনাকে, হয়তো কোন দিন বলতে পারি নাই 💞💞💞।

Address

Masimpur
Sunamganj
3000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Faiz Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share