11/12/2025
যদি সুনামগঞ্জ-৪ আসনে জাকিরিন সাহেব ধানের শীষের বিপক্ষে অবস্থান নেন, তাহলে এটি শুধু তার রাজনৈতিক ভুল সিদ্ধান্তই হবে না—বরং এটি হবে দলের আদর্শ ও নেত্রীর প্রতি বিশ্বাসঘাতকতা।
ধানে শীষ মানে তারেক রহমান, মানে বেগম খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা। সেই প্রতীককে উপেক্ষা করে কেউ স্বার্থের রাজনীতি করলে ইতিহাস তাকে কখনো ক্ষমা করেনি। অতীতে যারা দলের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র বা বিদ্রোহী প্রার্থী হয়েছিল, তারা কেউই টিকে থাকতে পারেনি—না জনসমর্থনে, না রাজনৈতিকভাবে।
একজন জনপ্রিয় নেতা জনপ্রিয় তখনই থাকেন, যখন তিনি দলের আদর্শে অবিচল থাকেন। যদি তিনি নিজের অবস্থানকে সামনে রেখে দলের বিপক্ষে দাঁড়ান, তবে তিনি জনতার ভালোবাসা হারাবেন, নেত্রীর আস্থাও হারাবেন। দল ও জনতার আস্থাভাজন না হলে সে জনপ্রিয়তা অর্থহীন।
আজ যদি তিনি ধানের শীষের পাশে না দাঁড়ান, তাহলে কালকের ইতিহাসে তার নাম লেখা থাকবে বিশ্বাসঘাতকদের তালিকায়। এখনই সময়—তার উচিত, দলের সিদ্ধান্তকে শ্রদ্ধা করে তারেক রহমানের হাতকে শক্তিশালী করা এবং ধানের শীষকে বিজয়ী করতে একসাথে কাজ করা।