13/04/2026
৪৭ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা ২০২৬ ইং এর সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের আয়োজনে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা সেখানে তাদের বিজ্ঞানের সৃজনশীলতা প্রদর্শন করতে উপস্থিত হয়। বামনডাঙ্গা শিশু নিকেতন এন্ড মডেল হাই স্কুলের শিক্ষার্থীরাও সেখানে উপস্থিত হয়। বিজ্ঞান মেলায় বখাটে কিছু ছেলে স্কুলের মেয়েদের কাছ থেকে ফেসবুক আইডি এবং কন্টাক্ট নাম্বার চাইলে, মেয়েরা দিতে অস্বীকৃতি জানালে পুনরায় তারা আবার তাদের সাথে থাকা ছেলে শিক্ষার্থীদের ডেকে নেয় ছেলে শিক্ষার্থীরা যখন তাদেরকে না করে দেয় তখন তারা অনুষ্ঠানের সমাপনী সময়ের জন্য অপেক্ষা করে। অনুষ্ঠান শেষে যখন শিক্ষার্থীরা উপজেলা পরিষদের গেট অতিক্রম করে অটোতে উঠতে যায় ঠিক ঐ মুহূর্তে
সুন্দরগঞ্জ আব্দুল মজিদ মন্ডল উচ্চ বিদ্যালয় এর একদল বিতর্কিত ছাত্র অতর্কিত হামলা চালায়। হামলায় ছেলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে এবং মেয়েদের গায়েও তারা হাত তোলে ঠিক ওই মুহূর্তে একজন মেয়ে শিক্ষার্থীর আতঙ্কিত অবস্থায় শ্বাসকষ্টের সমস্যা হলে তাকে সুন্দরগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে এসে জরুরী বিভাগে অক্সিজেন দিয়ে সুস্থ করা হয়, আজ এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেফতার করার জন্য প্রতিষ্ঠানের নতুন এবং পুরাতন সকল ছাত্র-ছাত্রী এবং অভিভাবকবৃন্দ,শিক্ষকগণ ও স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল, বামনডাঙ্গা ইউনিয়নের জামায়াতে ইসলামীর আমির এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বামনডাঙ্গা ইউনিয়নের আহবায়ক এবং প্রতিষ্ঠানের চেয়ারম্যান সবাই এক কাতারে দাঁড়িয়ে মানববন্ধনে উপস্থিত হন এবং নিন্দা জানিয়ে প্রতিবাদী বক্তব্য রাখেন।