18/12/2022
২০১৮ বিশ্বকাপে ফ্রান্স ৩ টি পেনাল্টি পায়। রাউন্ড ১৬ তে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের শুরুতেই বিতর্কিত পেনাল্টি পায় যেখানে ফাউল ডিবক্সের বাহিরে হলেও এমবাপ্পে ডিবক্সে ডাইভ দেয় আর পেনাল্টি পায়। প্রথম রাউন্ডে ১ টি আর ফাইনালে ১ টি পেনাল্টি পায় ফ্রান্স।
ফ্রান্সের পাওয়া সবগুলো পেনাল্টি ছিলো স্কোর ০-০ বা ১-১ থাকা অবস্থায়।
আবার রোনালদোর পর্তুগাল গত ইউরোতে রাউন্ড১৬ পর্যন্ত যেতেই ৩ টি পেনাল্টি পায়। মাত্র ৪ ম্যাচ থেকে ৩ টি পেনাল্টি।
কিন্তু এসব নিয়ে কখনো কাউকে কিছু বলতে শুনবেননা। এর কারনটা যেমন আমরা ওদের মত ক্রাইবেবি এবং টক্সিক না তেমনি ওদের মত অন্যের সাকসেসে জ্বলে পুড়ে কষ্টে পেয়ে সে সাকসেসকে ছোট করার চেষ্টা করিনা।
এই ধরনের লোকগুলা মেসি কোন কিছু জিততে যাবে কিংবা জিতলেও জ্বলতে থাকে আর সেটাকে ছোট করার চেষ্টা করে, দুর্নীতির কথা বলে নিজেদের শান্তনা দেয়।
আর্জেন্টিনা ফাইনালে ফিক্সিং করে উঠেছে, ফিফা উঠাইছে, ফিফা মেসির হাতে বিশ্বকাপ দেখতে চায় এসব কথা ওরা ২০১৪ সালেও বলেছে, এখন আবার ২০২২ সালেও বলতেছে।
সময়ের ব্যবধান সাড়ে ৮ বছর হলেও ওদের কান্নাকাটির অভ্যাস বন্ধ হয়নি।
©