Arobest UK

Arobest UK Business at arobest.co.uk⁠ in sales, customer service, order management leading in the uk market

24/10/2022

সেন্টমার্টিনে ঘূর্ণিঝড় সিত্রাং এর তাণ্ডব

05/05/2022

জাফলংয়ে নারী ও পুরুষ পর্যটকদের উপর হামলা, আটক ২

সিলেটের জাফলংয়ে নারী ও পুরুষ পর্যটকদের উপর হামলাকারী স্বেচ্ছাসেবকদের দুইজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) বিকেল ৪টার দিকে নিশ্চিত করেছেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাহমিলুর রহমান। তিনি বলেন, ঘটনায় জড়িত দুইজন স্বেচ্ছাসেবককে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা হবে।
এর আগে দুপুর ২টার দিকে টিকেট কেনাকে কেন্দ্র করে নারী-পুরুষ পর্যটকদের উপর হামলা চালায় উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত কয়েকজন স্বেচ্ছাসেবক। আর এই দৃষ্টি ফেসবুকে কয়েকজন ব্যক্তি লাইভ করেন। এতে মুহুর্তের মধ্যে হামলার ঘটনাটি ভাইরাল হয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থলে পৌঁছায়। পরে জাফলং পর্যটন কেন্দ্রে প্রবেশ ফি আদায়ে উপজেলা প্রশাসনের টোল কাউন্টারে নিযুক্ত থাকা দুই স্বেচ্ছাসেবককে সাথে সাথে বরখাস্ত করা হয়। একইসাথে তাদের আটক করে থানায় নেয়া হচ্ছে।

পা পিছলে বান্দরবানে ঝর্ণায় ডুবে পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই
24/12/2021

পা পিছলে বান্দরবানে ঝর্ণায় ডুবে পর্যটকের মৃত্যু, নিখোঁজ দুই

10/10/2021

চল্লিশ দিনের বকনা বাছুর দুধ দিচ্ছে

১৮৫৮ সালের সিলেট।Sketch by Lieut. Arthur B. Hawes
24/09/2021

১৮৫৮ সালের সিলেট।

Sketch by Lieut. Arthur B. Hawes

সোমবার কাবুল বিমানবন্দর ছেড়ে যাওয়া মার্কিন সি-১৭ পরিবহন বিমানের ভেতরের ছবি। বিমানটির ভেতরে ৬৪০ জনের মতো যাত্রী ছিল বলে...
17/08/2021

সোমবার কাবুল বিমানবন্দর ছেড়ে যাওয়া মার্কিন সি-১৭ পরিবহন বিমানের ভেতরের ছবি। বিমানটির ভেতরে ৬৪০ জনের মতো যাত্রী ছিল বলে জানা গেছে।

শাহেদের কথায় পথচারীকে গাড়িচাপা দিলেই চালক পেত ৮ হাজার টাকা!শাহেদের বিরুদ্ধে বেরিয়ে আসছে আরো বহু ভয়ঙ্কর তথ্য। পথচারীকে গা...
13/07/2020

শাহেদের কথায় পথচারীকে গাড়িচাপা দিলেই চালক পেত ৮ হাজার টাকা!

শাহেদের বিরুদ্ধে বেরিয়ে আসছে আরো বহু ভয়ঙ্কর তথ্য। পথচারীকে গাড়িচাপা দেওয়াতেন শাহেদ পরিচিত চালকদের দিয়ে, সেই চালককে দেওয়া হত সাজানো এই প্রতি দুর্ঘটনায় আট হাজার টাকা। চাপা খাওয়া সেই পথচারীকে রিজেন্ট হাসপাতালে এনে চলত দুর্ঘটনা বাণিজ্য!

গাড়িচাপা দিয়ে হাসপাতালে নিতেন শাহেদ, এক রোগী নিলেই চালক পেত ৮০০০। রাজধানীর উত্তরা এলাকায় কয়েকজন গাড়িচালকের সঙ্গে চুক্তি ছিল শাহেদের। তারা রাস্তায় ঘুরে ঘুরে পথচারীকে চাপা দিয়ে রোগী বানিয়ে গাড়িতে করে তার হাসপাতালে রেখে চলে যেত। এভাবে একজন রোগী রেখে দিতে পারলে তাকে দেওয়া হতো আট হাজার টাকা করে। আর অচেতন অবস্থায় রোগীকে হাসপাতালের আইসিইউতে ঢুকিয়ে তার স্বজনদের কাছ থেকে লাখ লাখ টাকা আদায় করতেন শাহেদ। কয়েকজন ভুক্তভোগী পুলিশ ও র‌্যাবের তদন্তকারীর কাছে এ ভয়ংকর অভিযোগ করেছেন।

তারা বলছেন, কয়েকজন চালককে টাকার লোভ দেখিয়ে শাহেদ এই ভয়ংকর অপকর্ম চালাচ্ছিলেন। তার হয়ে রিজেন্ট হাসপাতালে জনসংযোগ কর্মকর্তা তারেক শিবলী এ লেনদেন করতেন। আইসিইউ’য়ের প্রয়োজন নেই সামান্য আহত এমন কয়েকজন রোগীকে দ্রুত আইসিইউতে নিয়ে আটকে রেখে তাদের কাছ থেকে দুই লাখ টাকা আদায় করায় স্বজনরা সন্দেহ করেন। পরে দুর্ঘটনার জন্য দায়ী এবং হাসপাতালে বহন করে নিয়ে যাওয়া চালকদের সঙ্গে রিজেন্ট হাসপাতালে যোগাযোগের তথ্য পান ভুক্তভোগীরা। এসব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানায় সংশ্লিষ্ট সূত্র।

আরোপড়ুনহোটেলে একসঙ্গে পার্টি করতেন শাহেদ-পাপিয়া

ভুক্তভোগী ও তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, প্রতারক শাহেদ অনেকের কাছেই রিজেন্ট এয়ারওয়েজকে তার প্রতিষ্ঠান বলে প্রচার করতেন। তার অপকর্ম ফাঁস হওয়ার পর রিজেন্ট এয়ারওয়েজ কর্তৃপক্ষও বিব্রত। তারা শাহেদের এই প্রতারণার বিচার চেয়েছেন। আবার একই নামে শাহেদ কিভাবে একটি প্রতিষ্ঠান খুললেন, তা তদন্তের দাবি জানিয়েছেন চট্টগ্রামের রিজেন্ট গ্রুপসংশ্লিষ্ট ব্যক্তিরা।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেন, ‘তাকে গ্রেপ্তার না করা পর্যন্ত সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে।’

রিজেন্ট হাসপাতালে ভুয়া কোভিড-১৯ সনদ ও করোনা পরীক্ষা ও চিকিৎসায় রোগীদের কাছ থেকে অর্থ আদায়ে অনিয়মের অভিযোগে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর থেকেই পলাতক রয়েছেন শাহেদ।

করোনাভাইরাসে আক্রান্ত  কণ্ঠশিল্পী সেলিম চৌধুরীকরোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হ...
07/07/2020

করোনাভাইরাসে আক্রান্ত কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী। সোমবার (৬ জুলাই) তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দক্ষিণ সুরমাস্থ বেসরকারি এ হাসপাতালে ভর্তি হন ৫৫ বছর বয়সী এ সঙ্গীতশিল্পী।

নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতাল ব্যবস্থাপনা পরিচালক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে।

তিনি জানান, গতকাল কণ্ঠশিল্পী সেলিম চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেন জানান এ চিকিৎসক।

নিজের করোনা আক্রান্তেরর তথ্য নিশ্চিত করে সেলিম চৌধুরী বলেন, বর্তমানে সিলেটের নর্থ ইষ্ট মেডিকেল কলেজে চিকিতসা নিচ্ছেন। গতকাল তার রিপোর্ট পজেটিভ আসে। হাসপাতালে ভর্তি হওয়ার আগে গ্রামের বাড়ি মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগরে ছিলেন।

মৌলভীবাজার জেলা সিভিল সার্জন ডা. তৌউহীদ আহমদ জানান, ২ তারিখ এবং ৩ তারিখের যে নমুনা ঢাকা পাঠানো হয় তার রেজাল্ট আসে গত রাতে। এতে কলগঞ্জ উপজেলায় ৬ জন আক্রান্ত হন।

অবশেষে রিজেন্ট হাসপাতাল বন্ধের নির্দেশলাইসেন্সের মেয়াদ না থাকা, টেস্ট না করেই করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ভুয়া রিপো...
07/07/2020

অবশেষে রিজেন্ট হাসপাতাল বন্ধের নির্দেশ

লাইসেন্সের মেয়াদ না থাকা, টেস্ট না করেই করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার ভুয়া রিপোর্ট দেয়াসহ নানা অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখা বন্ধের নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়েছে।

রিজেন্টের দুই হাসপাতাল বন্ধের সিদ্ধান্ত জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, অনুমোদন না থাকা সত্ত্বেও আরটি-পিসিআর পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে টাকা হাতিয়ে নেয়া, তাগিদ দেয়া সত্ত্বেও লাইসেন্স নবায়ন না করাসহ আরও অনিয়ম তারা করেছে বলে প্রমাণিত হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় মেডিকেল প্র্যাক্টিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবটরেটরি রেগুলেশন অর্ডিন্যান্স অনুযায়ী ওই হাসপাতালের কার্যক্রম অবিলম্বে বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।

যদিও করোনা সংক্রমণ শুরুর পরপরই গত মার্চে রিজেন্ট হাসপাতালকে কোভিড-১৯ রোগীদের চিকিৎসার জন্য নির্দিষ্ট করেছিল স্বাস্থ্য অধিদফতর। কিন্তু করোনা পরীক্ষার জাল সনদ তৈরি ও বিক্রির অভিযোগ পেয়ে সোমবার উত্তরায় রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে অভিযানে র‌্যাব করোনার ভুয়া রিপোর্ট দেয়ার প্রমাণ পায়। এছাড়া হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ ৬ বছর আগেই শেষ হয়ে যাওয়ার প্রমাণ পেয়েছে র‌্যাব। কোভিড-১৯ ডেডিকেটেড হওয়ায় রোগীদের কাছ থেকে টাকা না নেয়ার কথা থাকলেও হাসপাতালটির বিরুদ্ধে করোনা টেস্ট ও ভর্তি রোগীদের কাছ থেকে বিপুল পরিমাণ টাকা নেয়ারও অভিযোগ রয়েছে।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে গণমাধ্যমকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে সেখানেও অনুমোদনহীন টেস্ট কিট ও বেশ কিছু ভুয়া রিপোর্ট পাওয়া গেছে। এজন্য রিজেন্ট হাসপাতাল ও রিজেন্ট গ্রুপের প্রধান কার্যালয় সিলগালা করা হয়েছে। এবং হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

র‌্যাব-১-এর অধিনায়ক লে. কর্নেল শফিউল্লাহ বুলবুল গণমাধ্যমকে বলেন, আমরা হাসপাতালটির মিরপুর ও উত্তরা শাখায় অভিযান চালিয়েছি। উত্তরার ১১ নম্বর সেক্টরে হাসপাতালটির কাছের একটি ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায় তাদের কার্যালয়। সেখান থেকে কিছু ডকুমেন্টস উদ্ধার করা হয়েছে। হাসপাতালটির লাইসেন্সের মেয়াদ নেই। এ ছাড়া টেস্ট না করে করোনা রোগীদের পজিটিভ ও নেগেটিভ রিপোর্ট দেয়া হতো।

এসব অনিয়মের সঙ্গে হাসপাতালটির চেয়ারম্যান মোহাম্মদ সাহেদই জড়িত বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি বলেন, চেয়ারম্যান নিজেই এসব ডিল করেছেন। হাসপাতালটির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাসুদসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arobest UK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arobest UK:

Share