SW TV

SW TV সত্য উদঘাটনের দৃঢ় প্রত্যয়ে...

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরলাগাম টেনে ধরার জোর দাবী জানানো হয়। বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছ...
15/08/2026

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির
লাগাম টেনে ধরার জোর দাবী জানানো হয়।

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে শুক্রবার (১৪ আগষ্ট) সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিকস'র কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৬ খ্রীষ্টাব্দের ৩০তম সাপ্তাহিক সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২১ আগষ্ট শুক্রবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সিকস'র কেন্দ্রীয় কার্যালয়ে ১০ আগষ্ট অনুষ্ঠিত গণজমায়েত পরবর্তী পর্যালোচনা সভা, ২০২৬ খ্রীষ্টাব্দের ৩১তম সাপ্তাহিক সভা ও সাংগঠনিক কর্মতৎপরতায় ভূমিকা রাখার জন্য "সাংগঠনিক স্মারক" প্রদানের তারিখ নির্ধারণ করা হয়। সভায় নিত্য প্রয়োজনীয় দ্রবমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে সংশয় প্রকাশ ও এবিষয়ে ব্যাপক আলোচনা করা হয়।

সভায় বক্তারা বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম প্রতিনিয়ত হু হু করে বাড়ছে। চাল, ডাল, তেল, গ্যাস, আটা, চিনি, মাছ, ডিম থেকে শুরু করে শাক-সবজি এমন কোনো নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র নেই, যার দাম বাড়েনি বা বাড়ছে না। বাজারে প্রতিটি সবজির দাম আকাশ ছোঁয়া। তাই সাধারণ মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের হিসেব মিলছে না। নিত্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ হতাশ হয়ে পড়ছে। খেটে খাওয়া মানুষের পাশাপাশি মধ্যবিত্ত ও নিম্নবিত্তরাও পণ্য ক্রয়ে হিমশিম খাচ্ছেন। নিত্যপণ্যের লাগামহীন মূল্য বৃদ্ধি গরীব, নিম্ন ও সীমিত আয়ের মানুষসহ নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির বিপুল সংখ্যক মানুষের জীবনকে রীতিমত দুর্বিসহ করে তুলছে। বক্তারা নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরার জোর দাবী জানান।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র সিলেট মহানগর কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিকস'র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান। সভায় বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলু, মহানগর কমিটির সদস্য মোঃ সাগর, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ গৌছ আলী, মোঃ ফুজায়েল আহমদ, খসরু মিয়া, দিলীপ আচার্য, এম.এ আলী জালালাবাদী, হরিমোহন রায়, তানজিদ আহমদ আনন্দ, রাজিয়া সুলতানা জ্যোতি ও রেশমা বেগম।

সভা শেষে সিলেট কল্যাণ সংস্থার সদস্য মোঃ রুয়েল আহমদ বক্ত তুষারের শারীরিক সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন সিকস'র কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের।
বার্তা প্রেরক

15/08/2026
হযরত শাহজালাল রহ. মাজারের ডেগে ৩৪ দিনে ৭০  লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা,২ ভরি স্বর্ণ,রুপা ও নানান দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গে...
15/08/2026

হযরত শাহজালাল রহ. মাজারের ডেগে ৩৪ দিনে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা,২ ভরি স্বর্ণ,রুপা ও নানান দেশের বৈদেশিক মুদ্রা পাওয়া গেছে।

15/08/2026

সিলেট সিটি করপোরেশন এর দৃষ্টি আকর্ষণ করছি।

সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে সিলেটে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করেছে ইয়াং স্টার ক...
13/08/2026

সুবিধাবঞ্চিত ও নিম্নআয়ের পরিবারের শিশুদের শিক্ষায় উৎসাহিত করতে সিলেটে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করেছে ইয়াং স্টার ক্লাব ক্রীড়া ও সমাজকল্যাণ সংস্থা। SRI TV-এর যৌথ উদ্যোগ এবং ACCESS Welfare Society-এর সহযোগিতায় LIGHT-Urban Slum School-এর শিক্ষার্থীদের মাঝে এসব শিক্ষা উপকরণ বিতরণ করা হয়

#সিলেট #সুবিধাবঞ্চিতশিশু #শিক্ষা #স্কুলড্রেস #স্কুলব্যাগ #ইয়াংস্টারক্লাব #সমাজকল্যাণ #শিক্ষাসহায়তা #মানবিকউদ্যোগ #শিশুশিক্ষা #সামাজিকউদ্যোগ #শিক্ষারআলো

সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ১০ আগষ্ট সোমবার গণজমায়েত সফলেমশাল মিছিল অনুষ্ঠিত হয়।সিম কোম্পানীগুলোর মেয়...
09/08/2026

সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে
১০ আগষ্ট সোমবার গণজমায়েত সফলে
মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ আগষ্ট সোমবার বিকাল ২.০০ ঘটিকায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টস্থ বিজয় চত্বরে গণজমায়েত অনুষ্ঠিত হবে। বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে গণজমায়েত সফলে শনিবার (৮ আগষ্ট ২০২৬) দিনব্যাপী প্রচারপত্র বিতরণ ও সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হতে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত মশাল মিছিল অনুষ্ঠিত হয়। মশাল মিছিল শেষে চৌহাট্টা পয়েন্টে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরীর পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশ থেকে আগামী ১০ আগষ্ট সোমবার গণজমায়েতে দলমত নির্বিশেষে সর্বস্তরের ভুক্তভোগী জনসাধারণকে প্রাণবন্ত উপস্থিতির আহবান জানানো হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে মশাল মিছিলে উপস্থিত ছিলেন সিকস'র কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ তালেব হোসেন তালেব, সিবিযুকস'র বিভাগীয় কমিটির সভাপতি মোঃ আজিজুর রহমান আজিজ, সিনিয়র সহ-সভাপতি দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোঃ আলী হোসেন, মোঃ জালাল উদ্দিন, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমেদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সহ-যোগাযোগ ও সমন্বয় সম্পাদক মোঃ পিকুল হোসেন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, আইন বিষয়ক সম্পাদক মুহাম্মদ কামাল মিয়া, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সহ-সাধারণ সম্পাদক সৈয়দ ইব্রাহীম, দিপক কুমার মোদক বিলু, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নুর হোসেন, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, মোঃ সাগর, সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ আব্দুন নুর তালুকদার, সাংবাদিক স্বপন মালাকার শিবা, উসমান গনী, শিবা অর্জুন সূর্য, দিলীপ আচার্য, অনিল দাশ তালুকদার, কাজল ভৌমিক, ছদরুল হোসেন মাফুজ ও হরিমোহন রায়।

সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে১০ আগষ্ট সোমবার গণজমায়েত সফলে ৪ দিনব্যাপীগণসংযোগের উদ্যোগ গ্রহণ করা হয়। বৃ...
07/08/2026

সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে
১০ আগষ্ট সোমবার গণজমায়েত সফলে ৪ দিনব্যাপী
গণসংযোগের উদ্যোগ গ্রহণ করা হয়।

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে বুধবার (৫ আগষ্ট ২০২৬) সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় সিকস'র কেন্দ্রীয় কার্যালয়ে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ আগষ্ট বিকাল ২.০০ ঘটিকায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টস্থ বিজয় চত্বরের গণজমায়েত সফলে ৩০ মিনিটের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় গণজমায়েত সফলে ৪ দিনব্যাপী গণসংযোগ কর্মসূচীর উদ্যোগ গ্রহণ করা হয়। সভায় সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধ করা ও সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধি স্থিতিশীল না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার অভিব্যক্তি প্রকাশ করা হয়। সভাতে উপস্থিত সকলের মধ্যে গণজমায়েত উপলক্ষ্যে প্রকাশিত প্রচারপত্র বিতরণের মাধ্যমে প্রচারপত্র বিতরণ কার্যক্রম শুরু হয় এবং সিলেট মহানগরীর বিভিন্ন জায়গায় প্রচারপত্র বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিবিযুকস'র সিলেট মহানগর কমিটির সহ-সাধারণ সম্পাদক দিপক কুমার মোদক বিলুর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস। সভায় ১০ আগষ্ট সোমবার গণজমায়েত সফলে মতামত উপস্থাপন করে বক্তব্য রাখেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রাধিকা রঞ্জন পাল ছাবুল, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি অবিনাশ চন্দ্র দাস, রোকনে আলম চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক কবি কামাল আহমদ, মোহাম্মদ সাজ্জাদ খান, মোঃ মহিবুর রহমান মুহিব, জামাল আহমদ, সহ-অর্থ সম্পাদক পিযোষ মোদক, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, মোঃ ফরিদ আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সুহেল আলী, সহ-আন্তর্জাতিক সম্পাদক মোঃ সেলিম খান, সহ-শিক্ষা ও সমাজসেবা সম্পাদক সুবাস সেন, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সহ-দূর্যোগ ও ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোঃ আলী হায়দার, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া, সাংগঠনিক নেতৃবৃন্দ ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ সুলেমান, মোহাম্মদ এমদাদুল হক, মোঃ মনজিল আহমদ, এম.এ আলী জালালাবাদী, মোঃ শামছুল ইসলাম, দিলীপ আচার্য, প্রনয় কুমার দাশ ও হরিমোহন রায়।

সভা থেকে ১০ আগষ্ট সোমবার গণজমায়েত সফলে আগামী ৭ আগষ্ট শুক্রবার সিলেট মহানগরীতে প্রচারপত্র বিতরণ এবং সন্ধ্যা ৭.১৫ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয়ে বিশেষ প্রস্তুতি সভা ও ২০২৬ খ্রীষ্টাব্দের ২৯তম সাপ্তাহিক সভা এবং ৮ আগষ্ট শনিবার সন্ধ্যা ৭.৩০ ঘটিকায় সিকস’র কেন্দ্রীয় কার্যালয় হতে জিন্দাবাজার, বন্দরবাজার ঐতিহাসিক কোর্ট পয়েন্ট, জিন্দাবাজার পয়েন্ট হয়ে চৌহাট্টা পয়েন্ট পর্যন্ত মশাল মিছিল ও প্রচারপত্র বিতরণ কর্মসূচীতে সংস্থাগুলোর সর্বস্তরের নেতৃবৃন্দ ও সদস্যদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়।

04/08/2026

সিলেট পাসপোর্ট অফিসে গোপনে অনিয়ম ভরপুর, যাদের ফাইলে দালালদের হাত আছে তাদের ফাইল সহজে হচ্ছে, তা না হলে হচ্ছে না।
ক্যামেরায়:মো ফুজায়েল আহমদ।

১২ কোটি সিম ব্যবহারকারী গ্রাহকদেরমেয়াদের বাহানার জিম্মিদশা থেকেমুক্ত করতে স্মারকলিপি প্রদান করা হয়। বৃহত্তর সিলেটের অরাজ...
03/08/2026

১২ কোটি সিম ব্যবহারকারী গ্রাহকদের
মেয়াদের বাহানার জিম্মিদশা থেকে
মুক্ত করতে স্মারকলিপি প্রদান করা হয়।

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা (সিবিযুকস) ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা (সিপ্রকস)-এর যৌথ আয়োজনে সিম কোম্পানীগুলোর মেয়াদের বাহানা বন্ধের দাবীতে ও অহেতুকভাবে সিমের প্যাকেজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ১০ আগষ্ট সোমবার বিকাল ২.০০ ঘটিকায় সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্টস্থ বিজয় চত্বরে গণজমায়েত সফলে ১০ দিন কর্মসূচীর অংশ হিসেবে সোমবার (৩ আগষ্ট ২০২৬) বেলা ১১.৩০ ঘটিকায় সিলেটের জেলা প্রশাসকের কার্যালয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) বরাবর (মাধ্যমঃ জেলা প্রশাসক, সিলেট) স্মারকলিপি প্রদান করা হয়।

জাতীয় যুব দিবস ২০১০ এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত, সংস্থাগুলোর প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিবিযুকস'র বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি হাজী মোঃ আশরাফ উদ্দিন, দ্বীপক রঞ্জন রায় তালুকদার, সহ-সভাপতি রোকনে আলম চৌধুরী, সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক চিত্ত রঞ্জন দাস, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন, মোঃ সুহেল মিয়া খান, সহ-অর্থ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, মোঃ সাহেদ আহমদ শান্ত, সহ-দপ্তর সম্পাদক সুধাংশু শেখর দাস, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ সুহেল আলী, যোগাযোগ ও সমন্বয় সম্পাদক শংকর বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক কবি মকসুদ আহমদ লাল, সিলেট মহানগর কমিটির সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাহউদ্দিন সাকের, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব ইকবাল মুন্না, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহফুজুর রহমান, মহানগর কমিটির সদস্য মোঃ জুয়েল মিয়া ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে মোঃ আলী ইমরান।

স্মারকলিপির বিষয়বস্তুঃ প্রায় ১২ কোটি গ্রাহকের মধ্য থেকে মোবাইল ব্যবহারকারী হিসেবে গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি যে, দেশের কয়েকটি সিম কোম্পানী কোনো পূর্ব ঘোষণা ছাড়াই প্যাকেজের দাম বৃদ্ধি ও মেয়াদের বাহানায় গ্রাহকদের টাকায় কেনা এমবি, মিনিট কেটে নিয়ে অবৈধভাবে মুনাফা অর্জন করে যাচ্ছে, যা একপ্রকার নীরব চাঁদাবাজী। দেশের বিভিন্ন মোবাইল অপারেটর কোম্পানী গ্রাহকদের বঞ্চিত করে অর্থ আত্মসাৎ এবং নির্দিষ্ট মেয়াদ শেষ হওয়ার অজুহাতে অব্যবহৃত ব্যালেন্স, ইন্টারনেট ডাটা, মিনিট ও অন্যান্য সেবা বাতিল করে দিচ্ছে। এর ফলে গ্রাহকরা তাদের ক্রয়কৃত সেবার পূর্ণ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন এবং আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। গ্রাহকদের কথা বিবেচনায় নিয়ে প্রতিটি প্যাকেজের এমবি, মিনিট ও ম্যাসেজ মেয়াদবিহীন করা সিম ব্যবহারকারীদের প্রধান দাবী। দেশের প্রায় ১২ কোটি সিম ব্যবহারকারীদের স্বার্থ রক্ষার্থে আপনার হস্তক্ষেপ কামনা করছি। আপনার বলিষ্ট নেতৃত্বে টেলিকম সেক্টরে শৃঙ্খলা ফিরে আসবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ^াস করি। সিম কোম্পানীগুলো মেয়াদ শেষ হওয়ার অজুহাতে অব্যবহৃত ডাটা, মিনিট ও এসএমএস বাজেয়াপ্ত করে। গ্রাহকের সম্মতি ছাড়া বিভিন্ন প্রোমোশনাল বা ভ্যালু-অ্যাডেড সার্ভিস চালু করে। প্যাকেজের শর্তাবলি অনেক সময় অস্পষ্ট থাকে, যা সাধারণ গ্রাহকদের বিভ্রান্ত করে। অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে অনেক গ্রাহক কাঙ্খিত প্রতিকার পান না। গ্রাহকের অর্থের বিনিময়ে কেনা সেবা নির্ধারিত সময়ের আগে বা অযৌক্তিক শর্তে সীমিত করে। সিম কোম্পানীগুলোর মেয়াদের অজুহাতে অর্থ আত্মসাৎ ও গ্রাহক স্বার্থবিরোধী কার্যক্রম দূর করে ১২ কোটি গ্রাহককে জিম্মিদশা থেকে মুক্ত করতে আপনি কার্যকর পদক্ষেপ গ্রহন করবেন বলে আমরা দৃঢ়ভাবে আশাবাদী। উপরোক্ত বিষয়ে বিচেনায় নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ পূর্বক ১২ কোটি গ্রাহকদের জিম্মিদশা থেকে মুক্ত করতে আপনার সদয় মর্জি হয়।

29/07/2026

সিলেট শহরের রাস্তা ও ফুটপাত দখল করে রেখেছে সিএনজি, লেগুনা, দোকানী ও হকাররা,

Address

Sylhet

Telephone

+8801711975250

Website

Alerts

Be the first to know and let us send you an email when SW TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share