Voice Of Beanibazar-Golapganj

  • Home
  • Voice Of Beanibazar-Golapganj

Voice Of Beanibazar-Golapganj সব নিউজ এর আপডেট সাথে সাথে আপনাদের কাছে পৌঁছিয়ে দেয়া হবে ভিডিও এবং পোস্টের মাধ্যমে। Official Page Of ( Voice Of Beanibazar -Golapganj )

মাদক নিয়ে বার্তা যুব ইউনিয়ন সভাপতির
29/07/2026

মাদক নিয়ে বার্তা যুব ইউনিয়ন সভাপতির

বিয়ানীবাজার যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ।জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ...
22/07/2026

বিয়ানীবাজার যুব বিভাগের দায়িত্বশীল সমাবেশ।
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ২৫ জুলাই সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের সমাবেশ বাস্তবায়নের দাবিতে বিয়ানীবাজার উপজেলা ও পৌর যুব বিভাগের প্রস্তুতি সভা।

প্রধান অতিথি:মাওলানা লুকমান আহমদ।
সভাপতি,যুব বিভাগ,সিলেট জেলা।

#যুববিভাগ #বিয়ানীবাজার #সিলেট #২৫তারিখ #জামায়াত

আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখে জুলাই অভ্যুত্থানের শহীদ হওয়া গোলাপগঞ্জ উপজেলার সাত শহীদের সম্মানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ...
22/07/2026

আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখে জুলাই অভ্যুত্থানের শহীদ হওয়া গোলাপগঞ্জ উপজেলার সাত শহীদের সম্মানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়ের জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি কেন্দ্রীয় নেতৃবৃন্দ আসছেন গোলাপগঞ্জ উপজেলার পৌরসভা অডিটোরিয়ামে।
উক্ত সাক্ষাৎ কর্মসূচি বাস্তবায়নে গোলাপগঞ্জ উপজেলা এনসিপি কাজ করে যাচ্ছে। উক্ত সাক্ষাৎ ও মত বিনিময় সভা সুন্দর সুশৃংখল ও নিরাপত্তা প্রদানের জন্য উপজেলা সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর সহযোগিতা কামনা করছেন।
অনুরোধক্রমে
আহ্বায়ক
আসাদুজ্জামান আছাদ
ও
সদস্য সচিব
মাহাদী হোসেন চৌধুরী

#বাংলাদেশেররাজনীতি #বাংলাদেশ #রাজনীতিরখবর #বিএনপি #জামায়াত #এখন #লাইভ

জাতীয় রাজনীতিতে কাওছার হোসেন কোরেশি : সময়ের দাবি ও নতুন আশার আলো |৷ ৷৷৷৷৷৷৷৷৷ বায়োজিদ মাহমুদ ফয়ছলএকটি আধুনিক, সমৃদ্ধ ও ক...
20/07/2026

জাতীয় রাজনীতিতে কাওছার হোসেন কোরেশি :
সময়ের দাবি ও নতুন আশার আলো |
৷ ৷৷৷৷৷৷৷৷৷ বায়োজিদ মাহমুদ ফয়ছল

একটি আধুনিক, সমৃদ্ধ ও কল্যাণমুখী রাষ্ট্র বিনির্মাণে মেধা ও পরিচ্ছন্ন রাজনীতির কোনো বিকল্প নেই। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তরুণ ও প্রাজ্ঞ নেতৃত্বের সমন্বয় যখন অত্যন্ত জরুরি, ঠিক তখনই একজন ব্যতিক্রমী ও সম্ভাবনাময় নাম হিসেবে সামনে আসছেন কাওছার হোসেন কোরেশি। তিনি কেবল একজন কর্মী বা নেতাই নন; বরং রাজনৈতিক পরিমণ্ডলে একজন অত্যন্ত মেধাবী, মননশীল এবং পরিচ্ছন্ন মনের মানুষ হিসেবে পরিচিত।

#মেধা ও বিচক্ষণতার অনন্য প্রতীক :
রাজনীতিতে গভীর অধ্যয়ন, কৌশলগত বিশ্লেষণ এবং তাৎক্ষণিক সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাই একজন নেতাকে অনন্য করে তোলে। এই জায়গায় কাওছার হোসেন কোরেশির মেধা ও বিচক্ষণতা সমসাময়িক অনেক আলোচিত ব্যক্তিত্ব, এমনকি দেশজুড়ে পরিচিত শিশির মনির কিংবা ব্যারিস্টার ফুয়াদের চেয়েও কোনো অংশে কম নয়, বরং অনেক ক্ষেত্রেই সুদূরপ্রসারী ও গভীর। তাঁর চিন্তাচেতনার পরিপক্বতা এবং রাজনৈতিক দূরদর্শিতা তাঁকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

#কেন রাজধানীতে অবস্থান জরুরি?
কাওছার হোসেন কোরেশির মতো একজন উর্বর মস্তিষ্কের প্রাজ্ঞ রাজনীতিকের কর্মক্ষেত্র তৃণমূল বা কোনো নির্দিষ্ট স্থানীয় অঞ্চলেই সীমাবদ্ধ থাকা উচিত নয়। তাঁর মেধার সঠিক মূল্যায়ন ও বিকাশ ঘটাতে হলে দেশের কেন্দ্রবিন্দু অর্থাৎ রাজধানীতে তাঁর স্থায়ী অবস্থান ও সক্রিয়তা এখন সময়ের দাবি। ঢাকার রাজনৈতিক গতিপ্রকৃতি, নীতিনির্ধারণী ফোরাম এবং কেন্দ্রীয় কাঠামোর সঙ্গে তাঁর সার্বক্ষণিক সংযোগ সংগঠনের শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেবে।

#জাতীয়, আন্তর্জাতিক ও কূটনৈতিক অঙ্গনে ভূমিকা :
বর্তমান বিশ্বে রাজনীতি আর কেবল অভ্যন্তরীণ বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। এর সঙ্গে জড়িয়ে আছে ভূ-রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক এবং দক্ষ কূটনীতি। কাওছার হোসেন কোরেশি আন্তর্জাতিক অঙ্গনের সমসাময়িক রাজনীতি এবং বিশ্ব পরাশক্তিগুলোর কূটনীতি সম্পর্কে গভীর জ্ঞান রাখেন। বৃহত্তর সংগঠনের হয়ে জাতীয় পর্যায়, আন্তর্জাতিক ফোরাম এবং কূটনৈতিক মহলগুলোতে কাজ করার মতো যোগ্য নেতৃত্ব তাঁর মধ্যে বিদ্যমান। বিভিন্ন দেশের দূতাবাস, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং বৈশ্বিক থিংক-ট্যাংকগুলোর সাথে লিয়াজোঁ রক্ষা করে দলের ও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তিনি সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন।

#স্থানীয় নির্বাচন নয়, লক্ষ্য হোক জাতীয় পর্যায় :
অনেক সময় যোগ্য নেতৃত্বকে স্থানীয় নির্বাচনের মারপ্যাঁচে আটকে রাখলে তাদের বৃহত্তর সম্ভাবনা নষ্ট হয়ে যায়। কাওছার হোসেন কোরেশিকে কোনো সংকীর্ণ স্থানীয় কোন্দল বা আঞ্চলিক নির্বাচনে না জড়িয়ে সরাসরি জাতীয় পর্যায়ের রাজনীতিতে সম্পৃক্ত করা প্রয়োজন। স্থানীয় রাজনীতির সীমানা পেরিয়ে যখন তিনি জাতীয় নীতিনির্ধারণে অংশ নেবেন, তখন দল ও দেশ—উভয়ই তাঁর মেধার সর্বোচ্চ সুফল পাবে।

#শেষ কথা :
কাওছার হোসেন কোরেশির মতো একজন সৎ, নিষ্কলুষ ও তাত্ত্বিক নেতাকে সংগঠনের কেন্দ্রবিন্দুতে নিয়ে আসা এখন সময়ের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে। তাঁর পরিচ্ছন্ন ভাবমূর্তি এবং আন্তর্জাতিক অঙ্গনে কাজ করার যোগ্যতা দেশকে এক নতুন দিগন্তে নিয়ে যেতে পারে। নেতৃত্বের সঠিক মূল্যায়ন করে তাঁকে জাতীয় ও আন্তর্জাতিক মঞ্চে এগিয়ে দেওয়া হলে, তা সংগঠনের ভাবমূর্তি যেমন উজ্জ্বল করবে, তেমনি দেশের কল্যাণেও তা এক যুগান্তকারী ভূমিকা রাখবে।

চারখাই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১ নং ওয়ার্ডের মেম্বার   পদপ্রার্থী হাফিজ আরিফুল ইসলাম  চৌধুরী  দোয়া এবং সমর্থন চেয়েছেন।...
18/07/2026

চারখাই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ১ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হাফিজ আরিফুল ইসলাম চৌধুরী দোয়া এবং সমর্থন চেয়েছেন।

17/07/2026

বিএনপি নেতা হাজী কয়েস লোদী হিন্দুদের পূজার রতে

🗳️ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন: সাবেক দুই ছাত্র নেতার মুখোমুখি লড়াই,,!চোখ রাখুন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনের সম্ভাব...
17/07/2026

🗳️ সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাচন: সাবেক দুই ছাত্র নেতার মুখোমুখি লড়াই,,!

চোখ রাখুন গোলাপগঞ্জ উপজেলা নির্বাচনের সম্ভাব্য অন্যতম আলোচিত প্রতিদ্বন্দ্বিতায়।
গোলাপগঞ্জ উপজেলার ছাত্র রাজনীতির তৃণমূল থেকে উঠে আসা ঢাকাদক্ষিণ ইউনিয়নের দুই সাবেক ছাত্রনেতা আগামী উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

🔹 নোমান উদ্দিন মুরাদ
🔹 কাউসার কোরেশী নিপু

আপনার মতে,

✅ উপজেলা চেয়ারম্যান হিসেবে কে বেশি যোগ্য?
✅ কার নেতৃত্বে গোলাপগঞ্জে উন্নয়ন, সুশাসন ও জনসেবায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আপনি মনে করেন?

📝 আপনার মতামত কমেন্টে জানান।
📌 আপনার পছন্দের প্রার্থীর নাম লিখুন অথবা তাকে মেনশন করুন।

ভদ্র ও গঠনমূলক আলোচনায় অংশ নিন। আপনার মতামতই হতে পারে জনমতের প্রতিফলন।

#গোলাপগন্জ #ইউনিয়ননির্বাচন

আসন্ন ২নং চারখাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের মূল্যবান দো'আ ও সমর্থন প্রত্যাশী— চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমির হো...
17/07/2026

আসন্ন ২নং চারখাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে আপনাদের মূল্যবান দো'আ ও সমর্থন প্রত্যাশী— চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আমির হোসাইন। দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করছি।

​ #চারখাই_ইউনিয়ন #নির্বাচন২০২৬ #চেয়ারম্যান #মাওলানা_আমির_হোসাইন

Address


3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Voice Of Beanibazar-Golapganj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

  • Want your business to be the top-listed Media Company?

Share