Robiul Hasan

Robiul Hasan Robiul Hasan
পাশে থাকলে পাশে পাবেন ইনশাল্লাহ 👍
(24)

আমরা সুযোগ পাওয়া মাত্রই যেমন গণভবনের ছাগল, মাছ, এসি চুরি করতে যেমন দ্বিধা করলাম না, নেতারাও তেমনি আমাদের কষ্টের ট্যাক্সে...
05/08/2024

আমরা সুযোগ পাওয়া মাত্রই যেমন গণভবনের ছাগল, মাছ, এসি চুরি করতে যেমন দ্বিধা করলাম না, নেতারাও তেমনি আমাদের কষ্টের ট্যাক্সের টাকা ও দেশের সম্পদ চুরি করতে বিন্দুমাত্র ভাবে না। যেমন মানুষ, তেমন তাদের নেতা। একজন নেতা যায়, আরেকজন আসে, কিন্তু আমাদের জীবন আর ভাগ্যের পরিবর্তন হয় না।

একটা কথা আছে—যেই দেশের মানুষ যেমন, সেই দেশের নেতাও তেমনই হয়। এই বাস্তবতা বদলাতে হলে আমাদেরই পরিবর্তন হতে হবে। আমরা ভালো হলে, আমাদের নেতৃত্বও ভালো হবে। সময় এসেছে নিজেদের দিকে তাকানোর এবং দেশের ভালো ভবিষ্যতের জন্য সঠিক পথ বেছে নেওয়ার। ✊
Copied

শুভ জন্মবার্ষিকী ফুটবলের জীবন্ত কিংবদন্তী!! একটাই মানুষ, একটাই দেহ মানুষের মতো দুটো পা দুটো হাত কথা বলে, হাসে, হাঁটে, দৌ...
24/06/2024

শুভ জন্মবার্ষিকী ফুটবলের জীবন্ত কিংবদন্তী!!

একটাই মানুষ, একটাই দেহ মানুষের মতো দুটো পা দুটো হাত কথা বলে, হাসে, হাঁটে, দৌড়ায়। একদম মানুষ উচ্চতা স্রেফ সাড়ে পাঁচফুট।.অথচ এই দেহটা দিয়ে কিনা তিনি অগণিত, অজস্র, হাজার লক্ষ জাদু দেখিয়ে গেছেন তার হিসাব আমার খাতায় মিলেনা।

ছোট্ট গায়ে, ছোট্ট কায়ে, রক্তমাংসে গড়া একটা ক্ষুদে বাম পায়ে তার ছোঁয়ায় কিভাবে শতশত মহাকাব্য লেখা হয়েছে। ফুটবলের গীতিকাব্য রচিত হয়েছে এসব আমার মাথায় ধরেনা।

সহস্র রাত ধরে তার হিসাব করা যায়। কয়েকশো মুহূর্ত ধরে দেখে রাখা যায়। তিনি এমনই এক মায়াজাল, এমনই এক রহস্য। পুরো ফুটবল রাজ্যে লিও মেসি তাই একটা আস্ত দা'নব। যার যাত্রা রূপকথার কেচ্ছা বলে।
রূপকথাই তো। রূপকথা না,! প্রতিদিন একি ভাবে, একি সূরে, সমস্ত পৃথিবীকে।

হেটার্স, লাভার্স সবাইকে। সব্বাইকে তাজ্জব করে রাখার যে অভ্যাস তিনি সৃষ্টি করেছেন তা আর কারো হাতে নজির গড়েনি। আর কারো পায়ে দৃষ্টান্ত রাখেনি।

ফুটবল ইতিহাসে তোমার নাম নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।। যতদিন ফুটবল বেঁচে থাকবে ততদিন তোমার নামও উচ্চারিত হবে।।

শুভ জন্মদিন দ্যা ওয়ান।

দ্যা ওয়ান এন্ড অনলি লিও মেসি।

12/03/2024

কিছুদিন আগেও সাহরি/ইফতার/তারাবী ডান এসব দেখলে ম্যাচুরিটির অভাব ভাবতাম।

এখন আবশ্যক মনে করছি,সংস্কৃতি রক্ষায় এসবের বিকল্প নেই।
আমাদের সংস্কৃতি প্রাইভেট করতে তারা অলরেডি নেমে পড়েছে।
সম্ভব হলে তেলোয়াত করে ভিডিও ছাড়ুন।
নামায শেষে ছবি ছাড়ুন।

মুসলিম সংস্কৃতি জাগ্রত করুন,গরুর গোস্তেরও ছবি দিন।

13/01/2024

খেলা খেলতে হবে জনগণ এতো বোকা না।
জিপি কোম্পানি জনগণের সাথে ফাজলামো শুরু করেছে।

তারা প্রথম এ ৩০ টাকা রিসার্জ সিস্টেম আনলো এরপরে সবাই যখন বয়কট এবং সিম ব্যবহার না করার চিন্তা করা শুরু করলো।

তখনই তারা ৩০ টাকার কান্ড থেকে পিছনে সরে এলো এরপরে তারা নতুন নাটক শুরু করলো এখন তারা ২০ টাকা লোড করলে মেয়াদ ১০ দিন দিলো।

তাহলে মাসে ২০ টাকা করে ৬০ টাকা ৩ বার ভরতে হবে তানা হইলে টাকার মেয়াদ থাকবে না।

আমাদের সকলের উচিৎ এদের একটা চরম লেভেলের শিক্ষা দেওয়া।

তারা যদি পরবর্তীতে নেওয়া এই "মেয়াদের সিদ্ধান্ত" থেকে দ্রুত না সরে আসে সবাই আমরা MNP করে অপারেটর পরিবর্তন করে নিবো।

MNP মানে বুঝে নাই অনেক এ - এটার মানে হচ্ছে আপনি ধরেন যে সিম ব্যবহার করছেন 017799999 # # # এই নম্বর হুবহু থাকবে।

জাস্ট অপারেটর মানে কোম্পানি পরিবর্তন হবে।

এরা জনগণকে জিম্মি করে যা মন চায় সিদ্ধান্ত নেওয়া শুরু করেছে।

সবাই পোস্টটি শেয়ার করে ছড়িয়ে দিন।

13/01/2024

জেনে রাখা ভাল।

শিক্ষনীয়ঃ

⭕ ঘটনা - ১

ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !

⭕ ঘটনা - ২

আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !

⭕ ঘটনা - ৩

বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !

⭕ ঘটনা - ৪

বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !

⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!

প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)

সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!

সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।

©copy post;
#শিক্ষনী

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্র: ( সূত্র : টেলিগ্রাফ) গ্রুপ এ🔴ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্রগ্রুপ বি...
05/01/2024

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ড্র: ( সূত্র : টেলিগ্রাফ)

গ্রুপ এ🔴
ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র

গ্রুপ বি🔴

ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া, স্কটল্যান্ড, ওমান

গ্রুপ সি 🔴

নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান, উগান্ডা, পাপুয়ানিউগিনি

গ্রুপ ডি🔴

দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেদারল্যান্ডস, নেপাল

Address

Sylhet
01706223516

Website

Alerts

Be the first to know and let us send you an email when Robiul Hasan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share