Dularbazar to chhatak

Dularbazar to chhatak অস্তিত্ব সচেতন বাঙালি,
সত্য উদঘাটন সবার মাঝে চড়িয়ে দিতে চাই ✔️ চোখরাখুন
Dular Bazar To Chhatk Live Page

প্রেস বিজ্ঞপ্তিছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবিছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তকিপুর মসজিদ থেকে ...
27/08/2026

প্রেস বিজ্ঞপ্তি
ছাতকে ৪৩৪ গাছের নিলাম মূল্যায়ন ও প্রক্রিয়া নিরপেক্ষ তদন্তের দাবি
ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তকিপুর মসজিদ থেকে তাজপুর বাজার পর্যন্ত নিলামে বিক্রি করা ৪৩৪টি গাছের মূল্যায়ন, কাঠের পরিমাণ ও নিলাম প্রক্রিয়া নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছে হাওর ও নদী রক্ষা আন্দোলন, ছাতক উপজেলা কমিটি।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে এ বিষয়ে ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন করেন সংগঠনের আহ্বায়ক দিলোয়ার হোসেন ও সদস্য সচিব উজ্জীবক সুজন তালুকদার।
আবেদনে উল্লেখ করা হয়, ২০২৩-২০২৪ অর্থবছরে নিলামের জন্য নির্ধারিত গাছগুলোর নিলাম কার্যক্রম গত ১০ আগস্ট ২০২৬ তারিখে বাস্তবায়ন করা হয়। ৪৩৪টি গাছের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৪০ হাজার টাকা। এর মধ্যে উপকারভোগীদের অংশ ৯ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা এবং সরকারি অংশ ৩ লাখ ৭৫ হাজার ২০০ টাকা।
সংগঠনটির দাবি, বন বিভাগের হিসাব অনুযায়ী ৪৩৪টি গাছে প্রায় ৩ হাজার ৫২৯ ঘনফুট কাঠ এবং ২ হাজার ৬৭১ ঘনফুট জ্বালানি কাঠ রয়েছে। গাছগুলোর মধ্যে রেইনট্রি, মেহগনি, আকাশমণি, শিশু, জাম, পিটালি, অর্জুন, ছাতিয়ান, জারুল, গামারি, কড়ই, চাপালিশ, বাবলা ও কদমসহ বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে।
আবেদনে বলা হয়, গাছের প্রজাতি, বয়স, আকার, কাঠের পরিমাণ ও জ্বালানি কাঠের পরিমাণ বিবেচনায় সরকারি মূল্যায়ন যথাযথ হয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। পাশাপাশি নিলামমূল্য বর্তমান বাজারমূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সেটিও তদন্তের মাধ্যমে নিশ্চিত করার দাবি জানানো হয়।
এ ছাড়া নিলাম প্রক্রিয়ায় যথাযথ প্রতিযোগিতা ও সর্বোচ্চ উপযুক্ত দর নিশ্চিত হয়েছিল কি না, নিলামের সীমা ও কার্যাদেশ অনুযায়ী গাছ কাটা হয়েছে কি না এবং নির্ধারিত সীমার বাইরে কোনো গাছ কাটা হয়ে থাকলে তা বন্ধ করার দাবি জানানো হয়।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট গাছ কাটার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা, সরকারি ও উপকারভোগীদের প্রাপ্য অর্থ যথাযথভাবে নির্ধারণ ও বণ্টন করা এবং নিলামসংক্রান্ত মূল্যায়ন প্রতিবেদন, গাছের তালিকা, কাঠ ও জ্বালানি কাঠের পরিমাণ এবং নিলামমূল্যের তথ্য জনসমক্ষে প্রকাশের দাবিও জানানো হয়েছে।
সংগঠনটির নেতৃবৃন্দ আরও বলেন, তদন্তে অনিয়ম, অব্যবস্থাপনা, স্বার্থসংশ্লিষ্টতা বা সরকারি সম্পদের আর্থিক ক্ষতির প্রমাণ পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
তারা বলেন, সরকারি সম্পদ ও পরিবেশ রক্ষার স্বার্থে বিষয়টির একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত জরুরি।
এ সময় সংগঠনের দায়িত্বশীল সদস্য জামিল হোসেন, দিলোয়ার হোসেন জয়, কেএমএ বাসিত, শিব্বির আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
—হাওর ও নদী রক্ষা আন্দোলন, ছাতক উপজেলা কমিটি

সবাইকে রক্ষা করুন।
27/08/2026

সবাইকে রক্ষা করুন।

26/08/2026

সুনামগঞ্জ শান্তিগঞ্জ থানার দামোধরতপী সড়ক দু'র্ঘ"টনা নি"হ"ত ১ জন।
#সুনামগঞ্জ #শান্তিগঞ্জথানা #সড়ক #দুর্ঘটনা #নিহত #১জন ।

পালপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ Palpur High School and College শিক্ষাবর্ষঃ২০২৬↔️২০২৭ একাদশ শ্রেণীতে, ভর্তি চলছে ভর্তি চলছ...
26/08/2026

পালপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ Palpur High School and College শিক্ষাবর্ষঃ২০২৬↔️২০২৭ একাদশ শ্রেণীতে, ভর্তি চলছে ভর্তি চলছে,
মানবিক বিভাগে ভর্তি কার্যক্রম চলছে।
#গরিব #ও #মেধাবী #শিক্ষার্থী #উপবৃত্তি #ও #আর্থিক #সুবিধা #প্রদান #করা #হবে।

⛔ধারন ব্যবসায়ী নির্বাচিত কমিটি 🎉অভিনন্দন ও শুভেচ্ছা,ছাতক, সুনামগঞ্জ। #অভিনন্দন  #ও  #শুভেচ্ছা  ।
26/08/2026

⛔ধারন ব্যবসায়ী নির্বাচিত কমিটি 🎉অভিনন্দন ও শুভেচ্ছা,ছাতক, সুনামগঞ্জ।
#অভিনন্দন #ও #শুভেচ্ছা

পালপুর কলেজের প্রথম বছর এইচ এস সি পরীক্ষায় ২০২৩ সালে ৯৪% , দ্বিতীয় বছর ২০২৪ সালে ৮৭% এর উপরে ২০২৫ সালে খারাপ হয়েছে ।এ...
26/08/2026

পালপুর কলেজের প্রথম বছর এইচ এস সি পরীক্ষায় ২০২৩ সালে ৯৪% , দ্বিতীয় বছর ২০২৪ সালে ৮৭% এর উপরে ২০২৫ সালে খারাপ হয়েছে ।
এ বছর ২০২৬ আশা করি ভালো হবে। আমাদের পাঠদানের জন্য দক্ষ শিক্ষক মন্ডলী আছেন। ভর্তি ও বেতন একেবারেই নেওয়া হয় না। এ সুযোগ অন্য কোন কলেজ দিতে পারবে না।
সুতরাং আমি বলব আমাদের এ কলেজে ভর্তির সুযোগ নিন এবং ভালো ফলাফল করুন।

#শতভাগ #ফলাফল #নিশ্চিত #করতে #এখনই #ভর্তি #হয়ে #যান পালপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ Palpur High School and College

🅾️সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটি'র সদস্য জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান, কর্তৃক সু...
26/08/2026

🅾️সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটি'র সদস্য
জননেতা জনাব মিজানুর রহমান চৌধুরী মিজান, কর্তৃক সুনামগঞ্জ সদর উপজেলা'র বিভিন্ন প্রকল্পে সংস্কার ও উন্নয়নের জন্য বরাদ্দ প্রদান করেছেন।
#সুনামগঞ্জ #জেলা #পরিষদের #প্রশাসক #উন্নয়নের #জন্য #বরাদ্দ #প্রদান #করেন ।

দ্বীনি শিক্ষার এক অনন্য আয়োজন। দেরি না করে এখনি যোগাযোগ করুন।  #দ্বীনি  #শিক্ষা  #জীবন  #গড়ি।
26/08/2026

দ্বীনি শিক্ষার এক অনন্য আয়োজন।
দেরি না করে এখনি যোগাযোগ করুন।
#দ্বীনি #শিক্ষা #জীবন #গড়ি।

সুনামগঞ্জ জেলা শহরে মাননীয় প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরীজল জোছনার শহরখ্যাত জেলা শহর সুনামগঞ্জ সফর করেছেন সরকার...
25/08/2026

সুনামগঞ্জ জেলা শহরে মাননীয় প্রবাসী
কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী

জল জোছনার শহরখ্যাত জেলা শহর সুনামগঞ্জ সফর করেছেন সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি।

আজ (২৫ আগস্ট) মঙ্গলবার সুনামগঞ্জে মাননীয় মন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই।

সফরকালে মাননীয় মন্ত্রী সুনামগঞ্জ জেলা প্রশাসক মিলনায়তনে জেলা প্রশাসনের আয়োজনে ‘নিরাপদ অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থান’ বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। এরপর তিনি সার্কিট হাউজে সুনামগঞ্জ জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশিক্ষিত ১ কোটি মানুষকে বিদেশ পাঠানোর স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছেন বলে মাননীয় মন্ত্রী আশ্বস্ত করেন। তিনি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে বিদেশ যাওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান। এছাড়া অবৈধ পথে বিদেশ যাওয়া থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী জননেতা আরিফুল হক চৌধুরী।

সুনামগঞ্জ জেলার প্রবাসী ভাই-বোনসহ দেশের সকল প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ অভিবাসন এবং বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে সিলেটের কৃতি সন্তান মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী অগ্রণী ভূমিকা পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।

মাননীয় মন্ত্রীর সুনামগঞ্জ সফর সফল ও ফলপ্রসূ হোক—এই কামনা করি।
#সুনামগঞ্জ #জেলা #প্রশাসক #মিলনায়তনে

ছাতক উপজেলা, সিংচাপইড় ইউনিয়নের, আইনাকান্দি নিবাসী,তরুণ যুবক জনাব মোঃ সোহেল আহমদ, স্টোক করে ইন্তেকাল করিয়াছেন। ইন্নালি...
25/08/2026

ছাতক উপজেলা, সিংচাপইড় ইউনিয়নের,
আইনাকান্দি নিবাসী,
তরুণ যুবক জনাব মোঃ সোহেল আহমদ,
স্টোক করে ইন্তেকাল করিয়াছেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লাহ যেন বেহেস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান দান করেন আমিন।
আল্লাহ যেন উনার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমিন।
#ইন্নালিল্লাহি #ওয়া #ইন্না #ইলাইহি #রাজিউন ।

Address

Chhatak
Sylhet
3100

Telephone

+8801737206354

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dularbazar to chhatak posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dularbazar to chhatak:

Shortcuts

Share