SAIDA News

SAIDA News Stand for Truth – Advocate Honesty – Inform the World – Deliver Reality – Awaken Awareness. Delivering authentic and verified news worldwide.

Always committed to truth and transparency. Voice of reality, beyond boundaries.

22/07/2026

নাটোরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কু*পিয়ে হ*ত্যা।নাটোরের সিংড়ায় বুলবুলি খাতুন নামে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কু*প...
22/07/2026

নাটোরে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কু*পিয়ে হ*ত্যা।

নাটোরের সিংড়ায় বুলবুলি খাতুন নামে ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কু*পিয়ে হ*ত্যার অ*ভিযোগে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের কুঞ্চীভদ্রা গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ও স্থানীয়রা গণমাধ্যমকে জানান, বুলবুলি খাতুন ও তার স্বামী আব্দুল্লাহর সঙ্গে দীর্ঘদিন ধরেই পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে আজ বিকেলেও তাদের ৪ বছর বয়সী মেয়ের সামনে তাদের ঝগড়া শুরু হয়। ঝগড়ার এক পর্যায়ে স্বামী মোহাম্মদ আব্দুল্লাহ ধা*রাল অ*স্ত্র দিয়ে স্ত্রী বুলবুলি খাতুনকে কু*পিয়ে গুরুতর জখম করে পালিয়ে যান।

এ সময় বুলবুলি খাতুন ও তার মেয়ের চি*ৎকারে স্থানীয়রা এসে ঘরের মধ্যে র*ক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন বুলবুলি খাতুনকে। পরে তাকে উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাদের হেফাজতে নেয়। পরে স্থানীয়দের সহযোগিতায় গ্রামে অ*ভিযান চালিয়ে অ*ভিযুক্ত স্বামী আব্দুল্লাহকে আ*টক করা হয়।

এ ঘটনায় আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে। হ*ত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বাবার দাফন ও রাতের ডিউটি শেষে এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী।​​বিকেলে বাবার দাফন সম্পন্ন করা, রাতে এটিএম বুথে সিকিউরিটি গা...
22/07/2026

বাবার দাফন ও রাতের ডিউটি শেষে এইচএসসি পরীক্ষায় পরীক্ষার্থী।


​বিকেলে বাবার দাফন সম্পন্ন করা, রাতে এটিএম বুথে সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন এবং পরদিন সকালে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ—শোক ও বাস্তবতার মুখে দাঁড়িয়ে এমনই এক অনন্য লড়াইয়ের মুখোমুখি হয়েছেন এক এইচএসসি পরীক্ষার্থী।

​পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল বিকেলে শারীরিক অসুস্থতাজনিত কারণে ওই পরীক্ষার্থীর বাবা মৃত্যুবরণ করেন। বিকেলে বাবার দাফন কাজ শেষ করার পর আর্থিক ও পেশাগত দায়বদ্ধতার কারণে রাতে নির্ধারিত এটিএম বুথে ডিউটিতে যোগ দিতে হয় তাকে। সারারাত দায়িত্ব পালন শেষে সকালে তিনি সরাসরি পরীক্ষার কেন্দ্রে উপস্থিত হয়ে এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

​সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় ওই শিক্ষার্থী লেখেন:
​"বিকেলে বাবাকে মাটি দিয়ে এলাম, রাতে জীবিকার খাতিরে ডিউটি, আর সকালে স্বপ্নের এইচএসসি পরীক্ষা। ভাগ্যের সাথে এই অসম লড়াইয়ে হার মানার কোনো সুযোগ নেই।"

​শোকাবহ পরিস্থিতি ও চরম বাস্তবতার মধ্যেও শিক্ষার প্রতি তার এই নিষ্ঠা ও দায়িত্ববোধ স্থানীয়দের মধ্যে আলোচনার সৃষ্টি করেছে। সহপাঠী ও কেন্দ্র সংশ্লিষ্টরা তার এই কঠিন সময়ে সহানুভূতি প্রকাশের পাশাপাশি পরীক্ষায় সাফল্য কামনা করেছেন।

India's Cockroach Janta Party to march on parliament in New Delhi.
21/07/2026

India's Cockroach Janta Party to march on parliament in New Delhi.

       Disclaimer: This photo/footage from the July 2024 uprising is uploaded to this archive strictly for historical do...
14/07/2026




Disclaimer: This photo/footage from the July 2024 uprising is uploaded to this archive strictly for historical documentation, educational purposes, and human rights awareness. It represents a matter of significant public interest.
​This content is not intended to incite violence, coordinate harm, or shock viewers, but rather to serve as an objective record of historical events and human rights issues. We respectfully request that this content be protected under Meta’s guidelines for human rights documentation, public interest, and newsworthiness.

A group of HSC candidates staged a  demonstration at the Science Lab intersection in Dhaka around 11:30 AM today (Tuesda...
14/07/2026

A group of HSC candidates staged a demonstration at the Science Lab intersection in Dhaka around 11:30 AM today (Tuesday), demanding the resignation of Education Minister Ehsanul Hoque Milan for not postponing the exams despite heavy rainfall.

সকালে ঘুম থেকে উঠে দেখলেন তুমুল বৃষ্টি। বৃষ্টির শব্দে আপনার পাশে দাঁড়ানো মায়ের কথাও ঠিকমতো শুনতে পারছেন না। অথচ মাত্র ...
14/07/2026

সকালে ঘুম থেকে উঠে দেখলেন তুমুল বৃষ্টি। বৃষ্টির শব্দে আপনার পাশে দাঁড়ানো মায়ের কথাও ঠিকমতো শুনতে পারছেন না। অথচ মাত্র ১ ঘণ্টা পর আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলোর একটি।

সেজেগুজে বাসা থেকে বের হয়ে দেখলেন, রাস্তাঘাট যেন সমুদ্র। রাস্তা, ড্রেন, ডোবা—সব একাকার। কোথাও কোনো যানবাহন নেই। অনেক কষ্টে হাঁটুসমান পানি পেরিয়ে পরীক্ষার হলে পৌঁছে দেখলেন, ক্লাসরুমেও হাঁটুসমান পানি। সেই পানির মধ্যেই পরীক্ষা দিতে বসলেন।

ভাবলেন, "ভালো প্রস্তুতি নিয়েছি, অন্তত পরীক্ষাটা ভালোভাবে দিতে পারব।" কিন্তু প্রশ্ন হাতে নিয়েই দেখলেন ২০ নম্বরের দুটি সৃজনশীল প্রশ্নেই গুরুতর ভুল। একটিতে যে কোণের মান বের করতে বলা হয়েছে, সেটিই আগে থেকেই দেওয়া আছে। অন্যটিতে প্রয়োজনীয় ব্যাস উল্লেখই নেই, ফলে সঠিক উত্তর বের করাই অসম্ভব।

এখন একবার নিজের HSC পরীক্ষার কথা ভাবুন। এমন পরিস্থিতিতে আপনি থাকলে আপনার কেমন লাগত?

আজ দেশের অসংখ্য শিক্ষার্থী ঠিক এমন বাস্তবতার মধ্যেই পরীক্ষা দিয়েছে। প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও পরীক্ষা নেওয়া হলো, তার ওপর প্রশ্নপত্রেও এমন ভুল—এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

শিক্ষাব্যবস্থার উন্নয়ন শুধু নতুন নীতির কথা বললেই হয় না; সঠিক পরিকল্পনা, দায়িত্বশীল সিদ্ধান্ত এবং মানসম্পন্ন প্রশ্নপত্র নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের সঙ্গে এমন অবিচার আর কতদিন?

#শিক্ষামন্ত্রী #মিলন #পানি #পরিক্ষা২০২৬

14/07/2026

2

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when SAIDA News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share