STAR Media

STAR Media “সত্য, স্বচ্ছ, নির্ভীক – আমাদের পরিচয়”

সিলেটে ট্রিপল মা/র্ডা/রে নতুন মোড়!রায়নগরে ট্রিপল মা/র্ডা*রের ঘটনায় বিদেশ থেকে দেশে ফিরে থানায় অভিযোগ দায়ের করেছেন নিহ/তদ...
14/08/2026

সিলেটে ট্রিপল মা/র্ডা/রে নতুন মোড়!

রায়নগরে ট্রিপল মা/র্ডা*রের ঘটনায় বিদেশ থেকে দেশে ফিরে থানায় অভিযোগ দায়ের করেছেন নিহ/তদের পরিবারের সদস্যরা। পরিবারের দাবি, লুসাই গির্জার জায়গা সংক্রান্ত জটিলতার জেরেই এই হ/ত্যাকাণ্ড ঘটেছে। তবে ঘটনায় পুলিশ যাকে আ/টক করেছিল, সেই রং মিস্ত্রির নাম পরিবারের দায়ের করা অভিযোগে নেই। ফলে মামলার তদন্তে নতুন করে দেখা দিয়েছে নানা প্রশ্ন।

১৩ আগষ্ট থেকে ১৯ আগষ্ট সিলেটে সন্ধা ৬ থেকে সকাল ৮ পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন
13/08/2026

১৩ আগষ্ট থেকে ১৯ আগষ্ট
সিলেটে সন্ধা ৬ থেকে সকাল ৮ পর্যন্ত বন্ধ থাকবে সিএনজি ফিলিং স্টেশন

🚨 গোয়ালাবাজারের ‘রাজভোজ’ রেস্টুরেন্টে ভাতের মধ্যে তেলাপোকা! প্রশ্ন করতেই ম্যানেজারের ‘সাংবাদিক তো কী হয়েছে’—বেপরোয়া আচরণ...
10/08/2026

🚨 গোয়ালাবাজারের ‘রাজভোজ’ রেস্টুরেন্টে ভাতের মধ্যে তেলাপোকা! প্রশ্ন করতেই ম্যানেজারের ‘সাংবাদিক তো কী হয়েছে’—বেপরোয়া আচরণের অভিযোগ

ওসমানীনগর প্রতিনিধি:সিলেটের ওসমানীনগরের গোয়ালাবাজারের পরিচিত খাবারের প্রতিষ্ঠান ‘রাজভোজ’ রেস্টুরেন্টে খাবারের মধ্যে তেলাপোকা পাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শুধু খাবারের মান ও পরিচ্ছন্নতা নিয়েই নয়, ঘটনার বিষয়ে জানতে চাওয়া সাংবাদিকদের সঙ্গে রেস্টুরেন্ট কর্তৃপক্ষের কথাবার্তা ও আচরণ নিয়েও সৃষ্টি হয়েছে তীব্র ক্ষোভ।

জানা যায়, সম্প্রতি রাজভোজ রেস্টুরেন্টে খাবার খেতে যান তিনজন সাংবাদিকসহ আরও কয়েকজন ব্যক্তি। খাবার পরিবেশনের পর ভাতের মধ্যে মরা তেলাপোকা পাওয়া যায় বলে অভিযোগ করেন উপস্থিতরা।

ঘটনাটি জানার পর সাংবাদিকরা বিষয়টি নিয়ে রেস্টুরেন্টের ম্যানেজার সোহেল মিয়ার কাছে জানতে চান। অভিযোগ রয়েছে, তেলাপোকা পাওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে ম্যানেজার সোহেল মিয়া বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বলেন—“তেলাপোকা পাওয়া গেছে তো কী হয়েছে, এটা স্বাভাবিক।”

এ সময় উপস্থিত সাংবাদিকরা তাকে বলেন, খাবারের মধ্যে তেলাপোকা পাওয়া কোনোভাবেই স্বাভাবিক বিষয় নয় এবং সাংবাদিকদের সঙ্গে এভাবে কথা বলাও ঠিক নয়।

অভিযোগ অনুযায়ী, এরপরও ম্যানেজার সোহেল মিয়া আরও ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেন এবং বলেন—“সাংবাদিক তো কী হয়েছে, পারলে কিছু করে নিয়েন।”

ম্যানেজারের এমন বক্তব্য ও আচরণে উপস্থিত সাংবাদিকসহ অন্যরা বিস্মিত ও ক্ষুব্ধ হন। একটি রেস্টুরেন্টে খাবারের মধ্যে তেলাপোকা পাওয়ার অভিযোগের পর বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখার পরিবর্তে এ ধরনের মন্তব্য করা হলে তা ভোক্তাদের প্রতি দায়িত্ববোধ ও খাদ্য নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তৈরি করে।

স্থানীয়দের অভিযোগ, ‘রাজভোজ’ রেস্টুরেন্টে খাবারের মান, পরিচ্ছন্নতা ও গ্রাহকসেবার বিষয়ে দীর্ঘদিন ধরেই নানা অভিযোগ রয়েছে। গ্রাহকদের সঙ্গে সার্ভিসম্যান ও ম্যানেজারের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছেন অনেকে।

এছাড়া ২০২৪ সালের ৩০ মে রাজভোজ রেস্টুরেন্টে খাবার খেয়ে সাদীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এহসাম উদ্দিন, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পারুল আক্তার এবং খছরুপুর গ্রামের সিএনজি অটোরিকশাচালক আব্দুল আলী অসুস্থ হওয়ার অভিযোগও স্থানীয়ভাবে আলোচিত হয়েছিল।

এবার খাবারের মধ্যে তেলাপোকা পাওয়ার অভিযোগ এবং ঘটনার পর ম্যানেজারের কথিত আচরণ সামনে আসায় প্রশ্ন উঠেছে—

সিলেটের ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ ও পঙ্গুত্ববরণকারীরা ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার : মন্ত্...
08/08/2026

সিলেটের ওসমানীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারকে ৫ লাখ ও পঙ্গুত্ববরণকারীরা ৩ লাখ টাকা করে আর্থিক সহায়তা দেবে সরকার : মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

তাজপুর-বালাগঞ্জ সড়ক: ৩ টি গর্ত ভরাট হলেও শত শত গর্ত সংস্কার করবে কে?ওসমানীনগর-বালাগঞ্জ দুই উপজেলার অন্যতম যাতায়াতের রাস্...
07/08/2026

তাজপুর-বালাগঞ্জ সড়ক: ৩ টি গর্ত ভরাট হলেও শত শত গর্ত সংস্কার করবে কে?

ওসমানীনগর-বালাগঞ্জ দুই উপজেলার অন্যতম যাতায়াতের রাস্তা তাজপুর বালাগঞ্জ সড়কটি। বালাগঞ্জের ছোট রাজাপুর থেকে পাঁচপাড়া বাজার। ৬ কিলোমিটার রাস্তাজুড়ে বড় বড় খানাখন্দভরা। কিছুদিন আগে সরকার দলীয় (তাহসিনা লুনা) কিছু কাজ করা মাত্র ৩ টি বড় গর্ত ভরাট করে কাজ শেষ হয়ে যায় একনো শত শত গর্ত বাকি।

ওসমানীনগররে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ।
07/08/2026

ওসমানীনগররে দুই বাসের ভয়াবহ সংঘর্ষ।

তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলার কাউন্সিল সম্পন্নজাকির হোসাইন  সভাপতি, জুমান আহমদ জামিল সাধারণ সম্পাদকবাংলাদেশ আনজুমা...
03/08/2026

তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলার কাউন্সিল সম্পন্ন
জাকির হোসাইন সভাপতি, জুমান আহমদ জামিল সাধারণ সম্পাদক

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলাধীন ওসমানীনগর উপজেলা শাখার ২০২৬-২৭ সেশনের কাউন্সিল ও অভিষেক সম্পন্ন হয়েছে। ২ আগষ্ট, ২০২৬ রবিবার, বিকেলে শাখার কার্যালয়ে এ কাউন্সিল ও নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়।

প্রধান নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন ও নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ বাক্য পাঠ করান সংগঠনের সিলেট পশ্চিম জেলার সভাপতি ইমরান আহমদ সুফী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সাধারণ সম্পাদক আহকামুল ইসলাম বুলবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলার সহ-সভাপতি নাজমুল ইসলাম শিহাব, ফয়ছল ইসলাম, প্রচার সম্পাদক আব্দুল মুহিত জানু, অর্থ সম্পাদক মিজানুর রহমান, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মুহাম্মদ শামছুল ইসলাম, সহ-তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুল কাইয়ুম রাফি।

কাউন্সিলে সর্বসম্মতিক্রমে জাকির হোসাইন -কে সভাপতি, জুমান আহমদ জামিল -কে সাধারণ সম্পাদক ও মাহমুদুর রহমান -কে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী পরিষদ গঠন করা হয়।

পরিষদের অন্যান্য দায়িত্বশীলগণ হলেন— সহ-সভাপতি সৈয়দ মিজানুর রহমান, মনসুর আহমদ, নজরুল ইসলাম নাহিদ, ময়নুল ইসলাম শিপন, সহ-সাধারণ সম্পাদক ফরহাদ আলী, আব্দুল জব্বার পলাশ, সহ-সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলাম, সমুজ আলী, মাহবুবুল আলম শরীফ, প্রচার সম্পাদক আব্দুস সামাদ, সহ-প্রচার সম্পাদক রুহেল আহমদ সাহেদ, সাকিল আহমদ কিবরিয়া, লাহিন আহমদ, অর্থ সম্পাদক রায়হান আহমদ, অফিস সম্পাদক লোকমান আহমদ, সহ-অফিস সম্পাদক তাজুল ইসলাম, আলী আসগর, মিজানুল ইসলাম, সাব্বির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক আবু বক্কর, সহ-প্রশিক্ষণ সম্পাদক সাজিদ আহমদ, আবদাল আহমদ, তায়েস আহমদ, সামিয়ান আহমদ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ আহমদ, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক জাকির হোসাইন, এনামুল হক, পারিস আহমদ, সেজু মিয়া, লায়েক আহমদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুস্তাক আহমদ, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক রাকিব আহমদ, সৈয়দ মিজান, নুরুল ইসলাম, নোহান আহমদ, বদর উদ্দিন,
সদস্য— আরিয়ান আহমদ, ফায়েক আহমদ, সামাদ আহমদ, নাঈম উদ্দিন, জুনায়েল, জুবায়ের, মকসুদ, রিফাত, নাজমুল রুহান আহমদ।

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন নেতা আটকগাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার র...
01/08/2026

তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় ইসলামী ছাত্র আন্দোলন নেতা আটক

গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিব
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে আটক হয়েছে। পরে স্থানীয়দের উপস্থিতিতে ওই তরুণীর সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে তার বিয়ে সম্পন্ন হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ঘোলদহ (সৈয়দপুর) গ্রামের বাসিন্দা আব্দুল জলিলের বাড়িতে যান মাহ্ফুজ।

এ সময় স্থানীয় লোকজন ওই বাড়িতে তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান । বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকাবাসী ঘটনাস্থলে জড়ো হয়ে তাকে আটক করেন। পরে স্থানীয়দের মধ্যস্থতায় আব্দুল জলিলের মেয়ে জুই আক্তারের সঙ্গে ৭ লাখ টাকা দেনমোহরে মাহ্ফুজ সরকার রাকিবের বিয়ে সম্পন্ন হয়।

তবে অভিযোগ অস্বীকার করে মাহ্ফুজ বলেন, শুক্রবার পারিবারিকভাবেই তার বিয়ে সম্পন্ন হয়েছে। তিনি দাবি করেন, আগের রাতে উভয় পরিবারের অভিভাবকদের উপস্থিতিতে কনের বাড়িতে বিয়ের বিষয়ে আলোচনা হয় এবং সেই কারণেই তিনি রাতে সেখানে অবস্থান করেন। পরদিন সকালে পারিবারিকভাবে বিয়ে সম্পন্ন হয়।

তিনি আরও বলেন, কিছু ব্যক্তি গোপনে ভিডিও ধারণ করে তার আংশিক ও খণ্ডিত অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে তার ভাবমূর্তি ক্ষুণ্নের চেষ্টা করছেন। তার দাবি, প্রচারিত ভিডিওগুলো বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

ওসমানীনগরে এনসিপি'র পথসভায় জনতার ঢল
30/07/2026

ওসমানীনগরে এনসিপি'র পথসভায় জনতার ঢল

কানাইঘাটে এনসিপির পদযাত্রায় হাজার হাজার মানুষের উপস্থিতি।
30/07/2026

কানাইঘাটে এনসিপির পদযাত্রায় হাজার হাজার মানুষের উপস্থিতি।

Address

Sylhet
Sylhet
1229

Website

Alerts

Be the first to know and let us send you an email when STAR Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share