Amar Sylhet

Amar Sylhet My Sylhet News is a Professional Online News Site Platform.

হাজার মানুষের ভালবাসায় সিক্ত হয়ে  বিদায় নিলেন সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী...হাজার হাজার মানুষের শ্রদ্ধা ভালবাসায় সিক্ত...
13/06/2026

হাজার মানুষের ভালবাসায় সিক্ত হয়ে বিদায় নিলেন সাবেক এমপি ফরিদ উদ্দিন চৌধুরী...

হাজার হাজার মানুষের শ্রদ্ধা ভালবাসায় সিক্ত হয়ে শেষ বিদায় নিলেন সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রবীণ নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী।

শনিবার (১৩ জুন) বিকাল ৪.২০ঘটিকায় কানাইঘাটে তাঁর প্রতিষ্ঠিত জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া ফাজিল মাদরাসা মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

জানাযা পরে নিজ মাদরাসা ক্যাম্পাসে তাঁকে সমাহিত করা হয়।

জানাযা পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজাহারুল ইসলাম এমপি,সিলেট ৫ আসনের সংসদ সদস্য ও খেলাফত মজলিসের নেতা মুফতি মাওলানা আবুল হাসান, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী, সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান,জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি
জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমীর সেলিম উদ্দিন, সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর জামায়াতের আমির মুহাম্মদ ফখরুল ইসলাম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ হোসাইন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান উদ্দিন, সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর সৈয়দ ফয়জুল্লাহ বাহার, কানাইঘাট উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ, কানাইঘাট উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামাল উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে বেশ কিছুদিন আগে তাকে সিলেট ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে মারা যান।

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত সিলেট-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এ ছাড়া তিনি সিলেট জেলা জামায়াতের আমিরের দায়িত্বও পালন করেছেন। তার মৃত্যুতে দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা গভীর শোক প্রকাশ করেছেন।

রাজনৈতিক মতভিন্নতা সত্ত্বেও কখনোই ভ্রাতৃত্বের সম্পর্ক বিনষ্ট হয়নি: মাওলানা উবায়দুল্লাহ ফারুক সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদ...
13/06/2026

রাজনৈতিক মতভিন্নতা সত্ত্বেও কখনোই ভ্রাতৃত্বের সম্পর্ক বিনষ্ট হয়নি: মাওলানা উবায়দুল্লাহ ফারুক

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে নিয়ে শোক প্রকাশ করে তিনি বলেন,

আমার খালাতো বড় ভাই, মাওলানা ফরীদ উদ্দিন চৌধুরী একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ছিলেন। তিনি চরিত্র ও ব্যক্তিত্বে ছিলেন অত্যন্ত সম্মানিত একজন মানুষ।

সিলেট–৫ এর সাবেক সংসদ সদস্য ও অধ্যক্ষ হিসেবে তিনি শিক্ষা, সমাজসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা তাঁকে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

রাজনৈতিক মতভিন্নতা সত্ত্বেও কখনোই তাঁর সাথে আমাদের পারিবারিক ও ভ্রাতৃত্বের সম্পর্ক বিনষ্ট হয়নি। বরং সম্পর্কের জায়গায় পারস্পরিক শ্রদ্ধাবোধ সবসময় অটুট ছিল।

আজ তিনি আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তা’আলা মরহুমকে ক্ষমা করে দিন, তাঁর উপর রহমতের চাদর বিছিয়ে দিন এবং জান্নাতে আ’লা মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবরে জামিলের তাওফিক দান করুন। আমীন।

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদকের শোক,,সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ...
13/06/2026

মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদকের শোক,,

সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর ইন্তেকাল গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সিলেটের দিনকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মস্তাক আহমদ পলাশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে নিয়ে শোক প্রকাশ করে তিনি বলেন।
সিলেট–৫ এর সাবেক সংসদ সদস্য ও অধ্যক্ষ হিসেবে তিনি শিক্ষা, সমাজসেবা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। দায়িত্বশীলতা, আন্তরিকতা ও মানুষের প্রতি তাঁর দায়বদ্ধতা তাঁকে সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আজ তিনি আমাদের ছেড়ে পরপারে চলে গেছেন। তাঁর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তা’আলা মরহুমকে ক্ষমা করে দিন, তাঁর উপর রহমতের চাদর বিছিয়ে দিন এবং জান্নাতে আ’লা মাকাম দান করুন। শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে সবরে জামিলের তাওফিক দান করুন। আমীন।

09/06/2026

মসজিদের জায়গা নিয়ে ঢাকনাইল দক্ষিণ রসুলপুর গ্রাম বাসী কি বলছেন শুনেন বিস্তারিত।

কানাইঘাটে সাবেক ইউপি চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে পলাশে শোক,কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্য...
29/05/2026

কানাইঘাটে সাবেক ইউপি চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে পলাশে শোক,
কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বানীগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাসুদ আহমদের মায়ের মৃত্যৃতে গভীর শোক প্রকাশ করছেন, কানাইঘাট উপজেলার চেয়ারম্যান (অপসারিত),দৈনিক সিলেটের দিনকালের সম্পাদক ও প্রকাশক মস্তাক আহমদ পলাশ। উনার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। আমি মরহুমার রূহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। Masud Ahmed

29/05/2026

snewstv

24/03/2026
24/03/2026

সিলেট ০৫আসনের এমপি মুফতি আবুল হাসান গাছবাড়ী কামিল মাদ্রাসা পরিদর্শন করেন।

13/02/2026

মানুষ মানুষের জন্য, স্কুল ছাত্র আল ইমরান কে বাচাঁতে সবাই এগিয়ে আসুন,,,
ভিডিও টি শেয়ার করার অনুরোধ রইল।

05/08/2025

কানাইঘাট উপজেলায় জামায়াতের বিশাল মিছিল আজকের।

Address

রংমহল টাওয়ার (৪র্থ তলা), বন্দরবাজার সিলেট, ৩১০০।
Sylhet
31000

Alerts

Be the first to know and let us send you an email when Amar Sylhet posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amar Sylhet:

Share