18/05/2026
জনাব,
তখন কেন নিরব ছিলেন❓
✍ জে এম কামরান
মাওলানা আব্দুস সালাম আল মাদানী মহোদয় আপনি যখন আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলীর বিরুদ্ধে মিথ্যা প্রোপাগাণ্ডা করতে ব্যস্ত টিক একই সময়ে একই দিনে অপর প্রান্তে আপনার দলের লোকজন জগন্য দুটি ঘটনায় ধরা পড়েছে, তার মধ্যে একটি হলো:-
★আপনার দলের এক নেতার ঘর থেকে ৯৯ বস্তা সরকারি চাউল জব্দ করা হয়েছে, কি বিশ্বাস হচ্ছেনা এই নেন লিংকঃ- https://www.facebook.com/share/p/1CzE6K1MbK/
★ আপনার দলের কর্মী প্রবাসীর স্ত্রীর সাথে পরকিয়ায় আটক হয়েছে, এটাও বিশ্বাস হচ্ছেনা তাহলে এই নেন লিংকঃ-https://www.facebook.com/share/p/18mbVuoETr/
এইসবে আপনার লজ্জা লাগেনা আর লাগার কথাও না জনাব, কারন এটা হয়তো আপনাদের নিয়মিত কর্মসূচির অংশ, সকল লজ্জা ফুলতলী কেন্দ্রীক, তাইতো ?
মুহতারাম শায়েখ আপনি সেই দিনগুলোতে কেন চুপ ছিলেন একটু জানাবেন, আমাদের খুব জানতে ইচ্ছে করে আপনি সেদিন কোথায় ছিলেন❓
★ যখন মব সৃষ্টি করে আপনার মতো দাড়ি টুপিওয়ালা শিক্ষকদের অপমান করা হচ্ছিলো তখন আপনি কেন নিরব ছিলেন ?
★ যখন এডভোকেট শিশির মনির রোজা আর পূজাকে এক করে দিলো তখন কেন নিরব ছিলেন ?
★ যখন আপনার নেতা কর্মীরা মন্দিরে গিয়ে লাল সালু গলায় দিয়ে গিতা পাঠ করলো, তখন কেন নিরব ছিলেন ?
★ যখন জামায়াত নেতা মুফতি আমির হামজা বললেন (বাংলাদেশে যদি নামাজ কায়েম হয় ১৮কোটি মানুষ নামাজ পরবে আর আপনি একটা ভোট দিয়ে ১৮কোটি মানুষের নামাজের সাওয়াব পাবে) তখন কেন আপনি নিরব ছিলেন ?
★ যখন মুফতি আমির হামজা বললেন রাশমিকা মান্দানার চেহারার দিকে থাকিয়ে আল্লাহর শুকরিয়া করতে, তখন কেন নিরব ছিলেন ?
★ যখন ব্যারিস্টার শাহরিয়ার কবির বললেন জান্নাতে যেতে চাইলে জামাত করতে হবে আর কোনো অপশন নাই, তখন কেন নিরব ছিলেন ?
★ যখন জামায়াত নেতা ড.ফয়জুল বললেন বিড়িতে সুখটান দিয়ে দিয়ে দাঁড়িপাল্লায় ভোট চাইলে আল্লায় জান্নাত দিয়ে দিবে, তখনও আপনি নিরব ছিলেন ?
★ যখন মুফতি আমির হামজা বললেন ফেইসবুক চালাতে হবে এই নির্দেশ আছে কোরআনে তখনও আপনি নিরব ছিলেন ?
★ যখন জামায়াত নেতা তারেক মনোয়ার বললেন
১/জনাব ট্রাম্প যার কথা হাদিসে এসেছে বিশ্বনবীও বলেছেন এবং এর আরবি হলো তারাম।
২/ অক্সফোর্ডে ৩বার সেরা শিক্ষক নির্বাচিত।
৩/ একজনের ছেলে হয়না ছেলে হওয়ার জন্য খাওয়ার পানিতে এক ফু দিয়ে আড়াই লাখ টাকা নিয়েছেন।
৪/ ব্রেইন টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে পড়া রুগিকে খাওয়ার পানিতে ও অলিভ ওয়েল তেলে ফু দিয়ে এসেছি রাস্তায় থাকাকালীন ফোন এসেছে সে পুরোপুরি সুস্থ।
৫/ ৯০ সালে যখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের খতিব তখন বৃটিশ একজন মডেলকে কালিমা পড়ালাম,সুজানুইন্টার, যে ৬০ দশকের সবচেয়ে সুন্দরী মডেল,
৬/ ৯০ সালে ইংলিশ লিগে খেলেছি ভালো ইনকাম, যখন দেখলাম হারাম ছেড়ে দিয়েছি।
৭/ লন্ডনে রানীর প্রাসাদে দাওয়াতে গিয়েছিলাম তখন আমি ছোট ইমাম।
এসব দেখে তখনও আপনি নিরব ছিলেন ?
★ আপনাদের দলের লোকজন যখন মরহুম সাঈদি সাহেবকে চাঁদে দেখে ফেলে তখনও আপনি নিরব ছিলেন ?
★ যখন মাজারগুলোতে হামলা করেছিলো আপনার কর্মীরা তখনও আপনি নিরব ছিলেন?
★ যখন আপনার সরাসরি উস্তাদ আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ রহ. এর মাজারে হামলার ছক কষেছিলো জামায়াত-শিবির, তখন কেন নিরব ছিলেন ?
এই নিরবতা তখন কেন ছিলো জনাব, এসবে কি আপনার একটুও লজ্জা লাগেনি, যদি লজ্জা লেগে থাকে তাহলে কথা বলেননি কেন❓
ছোট ছাহেবের সেই কথাটি অক্ষরে অক্ষরে মিলে গেলো,
* (আপনারা মায়ের জন্য নয়
মায়ের মছার জন্য কানদেন) *
জনাব, আগে আপনারা নিজেদের মিথ্যার ফেক্টরিগুলো বন্ধ করুন পরে না হয় আমাদের নিয়ে মিথ্যাচার কইরেন।
#মাদানী #জামায়াত #ফুলতলী #তালামীয #শিবির #সালামমাদানী #জেএমকে #গুপ্ত #আলইসলাহ