17/04/2026
তিনজন মিলে ৮ বছরের মেয়েকে ধর্ষ*ণ করার পর হ*ত্যা করেছে, আইনের সঠিক ব্যবহার না থাকায় গ্রামবাসী ধর্ষ*কদের বিচার নিজেরাই করেছে।
মানিকগঞ্জ সদর উপজেলার হাটিপারা ইউনিয়নের বনপারিল কান্দুরপার ব্রিজ এলাকায় ৮ বছর বয়সী শিশু আতিকার মরদেহ উদ্ধার করা হয়েছে। বিকেলে নিখোঁজ হওয়ার পর রাত ১০টার দিকে বাড়ির পাশের ভুট্টাক্ষেত থেকে তার হাত-পা বাঁধা লাশ পাওয়া যায়।
ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা পিতাপুত্রসহ তিনজনকে আটক করে গণপিটুনি দিলে পান্নু মিয়া (৩৫) ও ফজলু (২৮) নিহত হয় এবং নাজমুল (২০) গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে হত্যাকাণ্ডটি ঘটেছে।