My Life is My Message.

  • Home
  • My Life is My Message.

My Life is My Message. Balance, peace, and joy are the fruit of a successful life. It starts with recognizing your talents and finding ways to serve others by using them.

Taste every fruit of every tree in the garden at least once. It is an insult to creation not to experience

জীবন—যেখানে যেমন- ঠিক তেমনই তাকে গ্রহণ করতে হয়। সবকিছুই আমাদের ইচ্ছেমতো হয় না, আবার সব কিছুই খারাপও হয় না। জীবনের প্রতিট...
18/07/2025

জীবন—যেখানে যেমন-
ঠিক তেমনই তাকে গ্রহণ করতে হয়। সবকিছুই আমাদের ইচ্ছেমতো হয় না, আবার সব কিছুই খারাপও হয় না। জীবনের প্রতিটি অধ্যায় একেকটি গল্প, কিছু আনন্দের, কিছু বেদনার, কিছু কষ্টের, আবার কিছু অমূল্য শিক্ষার।
মানুষ সবসময় নিয়ন্ত্রণে রাখতে তার চায় জীবন , কিন্তু জীবন চলে তার নিজের নিয়মে।আমরা যাহা চাই না, অনেক সময় সেটাই হয়ে ওঠে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আর যেটা মনে করি চিরস্থায়ী, সেটাই হঠাৎ একদিন হারিয়ে যায় চোখের পলকে।
জীবন যেখানে যেমন — সেখানেই মানিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ।
বৃষ্টি যেমন আসে রৌদ্রের পর, তেমনি দুঃখ আসে সুখের ফাঁকে ফাঁকে। আবার সেই দুঃখের মধ্যেই গড়ে ওঠে নতুন সাহস, নতুন আশা, নতুন করে জীবনের পথ চলা।
কখনো একাকিত্বে জীবন থমকে যায়, আবার কখনো ভালোবাসায় পূর্ণ হয় হৃদয়। কখনে কখনো হেরে যাওয়া লাগে, জীবনকে পরের মুহুর্তের জন্য প্রস্তুত হতে।
এইভাবেই জীবন—যেখানে যেমন, সেখানে নিজেকে গড়ে নেওয়ার নামই জীবনের প্রকৃত রূপ।
জীবন সবসময় আমাদের পছন্দ অনুযায়ী হয় না বা সাজানো থাকবে না। কিন্তু আমরা পারি, যেটা পেয়েছি, সেটার মাঝেই শান্তি খুঁজে নিতে।
জীবন যেখানে যেমন, সেখানে তেমনই হৃদয়ে স্থান করে নিতে শিখলেই, মেনে নিতে পারলেই বেঁচে থাকা হয়ে ওঠে অর্থপূর্ণ।

My Life Is My Message.

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা! মাঝে মাঝে ভুল লিখো, তাহলে যে তোমার ফে...
16/07/2025

কথায় আছে, মাঝে মাঝে ভুল বলো, না হলে তুমি বুঝতে পারবে না লোকে তোমার কথা শুনছে কিনা! মাঝে মাঝে ভুল লিখো, তাহলে যে তোমার ফেসবুকে জীবনেও কমেন্ট করবে না বলে পণ করেছে, সেও কমেন্ট করবে।
স্ট্যাসি বালিসের "How to change a life" বইটি দ্বিতীয় সংস্করণে নামের ভুলে "How to change a wife" হয়ে বের হয়েছিল। পরেরটা ইতিহাস। নামের ভুলের কারণে বইটি বেস্ট সেলার হয়ে যায়!
দুধ খারাপ হলে দই হয়ে যায়। দই কিন্তু দুধের চেয়ে দামি। যদি এটা আরো খারাপ হয়, এটা পনির হয়ে যায়। দই এবং দুধের চেয়ে পনিরের মূল্য অনেক বেশি।
আঙুরের রস টক হলে তা ওয়াইনে রূপান্তরিত হয়, যা আঙ্গুর রসের চেয়েও দামি। আপনি ভুল করেছন মানেই আপনি ব্যর্থ ব্যাপারটা এমন নয়। ভুল হলো সেই অভিজ্ঞতা যা আপনাকে একজন ব্যক্তি হিসেবে আরো মূল্যবান করে তোলে। আপনি ভুল থেকে শেখেন যা আপনাকে আরো বেশি নিখুঁত করে তোলে!
ক্রিস্টোফার কলম্বাস একটি নেভিগেশন ভুল করেছিলেন, যা তাকে আজকের আমেরিকা আবিষ্কার করতে বাধ্য করেছিল। আলেকজান্ডার ফ্লেমিংয়ের ভুল তাকে পেনিসিলিন আবিষ্কার করতে সাহায্য করেছিল। টমাস আলভা এডিসনকে জিজ্ঞেস করা হয়েছিল, "আপনি জীবনে কতবার ভুল করেছেন?" তিনি মৃদু হেসে জবাব দিয়েছিলেন, "অসংখ্যবার!" এটা শুনে প্রশ্নকর্তা বলেছিলেন, "তাহলে তো আপনার মাথায় বুদ্ধি কম?" উত্তরে এডিসন যা বলেছিলেন তা এরকম, "মাথায় বুদ্ধি কম ছিল কিন্তু অসংখ্যবার ভুল করার কারণে তা বেড়ে বহুগুণ বড় হয়ে গিয়েছে!" ব্যাপারটা এমন, প্রতিবার ভুলের পর এডিসন নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতেন।
কানাডিয়ান বিখ্যাত লেখক রবিন শর্মা বলেছিলেন, "ভুল বলে কিছু নেই সবই নতুন শিক্ষা।" বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, "কেউ যদি বলে সে কখনো ভুল করেনি, তার মানে সে কখনো চেষ্টাই করেনি!"
বেঞ্জামিন ফ্রাঙ্কলিন বলেছিলেন, "উন্নয়ন হলো চেষ্টা এবং ভুলের একটি সমন্বিত পক্রিয়া।"
বিজনেস গুরু রিচার্ড ব্রানসনের মতে, "নিয়ম মেনে কেউ হাঁটা শিখতে পারে না, বরং চেষ্টা এবং বার বার ভুল পদক্ষেপের মধ্য দিয়ে হাঁটা শিখতে হয়।"
কলিন পাওয়েলের মতে, "যোগ্য নেতা জন্ম নেয় না, তৈরি হয় চেষ্টা, ভুল এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে।"
অন্যতম সেরা ক্রীড়াবিদ মাইকেল জর্ডান বলেছিলেন, "আমি অসংখ্যবার ভুল করেছি এবং ব্যর্থ হয়েছি বলেই আজ আমি সফল।"
হেনরি ফোর্ড বলেছিলেন, "ভুল হলো একমাত্র সুযোগ যার মাধ্যমে নতুন করে শুরু করার আরো সুযোগ পাবেন।'
এক প্রেমিকের ভাষ্য, "ভুল মানুষের প্রেমে পড়া মানে আরেকটি শুদ্ধ মানুষের প্রেমে পড়ার অন্যতম সুযোগ।"
কথায় আছে, সত্যিকার মানুষ কখনো নির্ভুল হতে পারে না। যদি সবকিছু নির্ভুল থাকে তাহলে তুমি কখনো কিছু শিখতে পারবে না।
পেন্সিল মানসিকতা হওয়ার চেষ্টা করো, তাহলে ভুল হলে পিছন দিয়ে ঘষে মুছে নতুন করে চেষ্টা করার সুযোগ থাকবে! মুছতে না পারলে চিত্র হয় না! কলম মানসিকতার মানুষগুলো নিজেকে নির্ভুল ভাবে! তাই কলম দিয়ে সুন্দর চিত্র হয় না!

*সংগৃহীত*
My Life Is My Message.

*নিজেকে খুঁজি*  ভেতরের এক নদী বয়ে চলে প্রতিদিন,  তারই ওপারে স্বপ্ন, এপারে সংশয়।  খেয়া আছে, জলও আছে,  শুধু খুঁজে ফিরি সেই...
14/07/2025

*নিজেকে খুঁজি*
ভেতরের এক নদী বয়ে চলে প্রতিদিন,
তারই ওপারে স্বপ্ন, এপারে সংশয়।
খেয়া আছে, জলও আছে,
শুধু খুঁজে ফিরি সেই *মন মাঝি*—
যে নিয়ে যাবে নিজ সত্যের দিকে।

পথ দেখি নীরবে, হৃদয়ের দাঁড় টানি,
তবুও মাঝেমাঝে হারিয়ে যাই নিজের মাঝেই।
জানি না, গন্তব্য কোথায়,
তবে মন বলে—
*চল, নিজেকে খুঁজে পাই।*

My Life Is My Message.

*আমার মাঝে আমি আছি*  নীরবতা ভাঙে না, তবু শব্দ হয়,  আলোর মতো ছায়ায় লুকায়।  কারও নয়, কারও মত নয়,  *নিজের ভেতরেই আমি রই।*চা...
20/06/2025

*আমার মাঝে আমি আছি*
নীরবতা ভাঙে না, তবু শব্দ হয়,
আলোর মতো ছায়ায় লুকায়।
কারও নয়, কারও মত নয়,
*নিজের ভেতরেই আমি রই।*

চাইনি আলো, চাইনি হাত,
চেয়েছি একটু নিজেকে জানার সুযোগ।
**আমার মাঝে আমি আছি—
এই তো আমার সবচেয়ে সত্য সুখ।**

*মোঃ জাহাঙ্গীর হোসেন *

19/06/2025
16/06/2025

শুভ রাত্রি
অনেক অনেক শুভেচ্ছা ও শুভ কামনা রইলো সবার জন্য।

Address

7/A, Novarun

0821

Telephone

+8801711706655

Website

Alerts

Be the first to know and let us send you an email when My Life is My Message. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to My Life is My Message.:

  • Want your business to be the top-listed Media Company?

Share