11/08/2026
অঙ্ক তাদের...
আবেগ আমাদের, অঙ্ক তাদের,
হাসিটাও যেন সাজানো,
মুখে রঙের সাতটা স্তর,
ভেতরটা কেবল বাজানো।
চোখে হাসি, মঞ্চজুড়ে ছড়ায় আছে আলো,
আমরা দেখি স্বপ্নের ছবি,
হিসাব চলে ভালো।
আমরা ভাবি—সবই আপন,
সবাই বুঝি নিজের লোক,
তারা বসে হিসাব কষে,
কোথায় লাভ আর কোথায় শোক।
মোদের চোখে আবেগ ঝরে,
তাদের চোখে সংখ্যা,
আমরা খুঁজি ভালোবাসা,
তারা খুঁজে ঝংকা..।
রঙিন পোশাক, সুখের হাসি
হাসে যেই মানুষটা,
হাসির নিচে প্রশ্ন জাগে—
কার লাভে এই তামাশটা?
কলম হাতে ছায়ামূর্তি,
লিখছে নীরব অঙ্ক,
আমরা শুধু হাততালি দিই,
সে-ই বাজায় শঙ্ক ।
তবু মানুষ স্বপ্ন দেখে,
তবু মানুষ গাহে গান,
আবেগ যদি সত্যি থাকে,
অঙ্ক একদিন হবে স্লান।
আবেগ আমাদের—থাকুক তবে,
অঙ্ক হোক সবার জানা;
হাসির আড়াল ভেদ করে আজ
সত্যিটাকে হোক সবার চেনা।
✍️ কলি ✍️