16/06/2026
পাওনা টাকা ফেরত চাওয়াই মধ্যযুগীয় কায়দায় মৌলি বেগমকে বেধড়ক পি'টি'য়ে চুল কে*টে দিয়ে, মুখে আলকাতরা কা'লি মাখিয়ে, গ'লা'য় জু'তা'র মালা পরিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁ*ধে রাখা হয়।
ভুক্তভোগী মৌলি বলেন, প্রতিবেশী দেলোয়ার কোটারীর পরিবারের কাছ থেকে পাওনা টাকা ফেরত চাইতে গেলে পরিকল্পিতভাবে তাকে মা'র*ধ'র করা হয়। মাথার চুল কে'টে, মুখে কালি মেখে এবং গ'লা'য় জু'তা'র মালা পরিয়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়।
ভুক্তভোগী নারী মৌলি কান্নাজড়িত কণ্ঠে আরও বলেন রাস্তার উপরে ফেলে আমাকে ইচ্ছামতো হকিস্টিক দিয়ে পি'টি'য়ে'ছে। পি"টাতে পি'টাতে লাঠি ভে'ঙে গেছে, তারপরও তারা পে'টানো থামায়নি। পরে আমি বাধ্য হয়ে ওই জায়গা থেকে উঠে দৌড়ে একটি বাসার ভিতরে গিয়ে ঢুকেছিলাম। সেই বাসা থেকেও আমাকে টেনে-হিঁচড়ে বাইরে নিয়ে আসে। আমি ট্রিপল নাইনে ফোন দিয়েছিলাম, কিন্তু সেই ফোনও আমার হাত থেকে নিয়ে গেছে।
এই মহিলা যদি কোনো অপরাধ করে থাকেন, সেটার জন্য আইন আছে, আদালত আছে। আদালতই বিচার করবে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে অতিদ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।
ঘটনাটি ঘটেছে শরীয়তপুর পৌরসভার উত্তর পালং এলাকায়। ভুক্তভোগী মৌলি বেগম লিবিয়া প্রবাসী টুটুল সরদারের স্ত্রী।
Abdur Rahim is Back