14/08/2026
সিলেটের জৈন্তাপুরে তানজিলা আক্তার (২৩) নামে এক নারী তাঁর দুই বছরের মেয়ে তাজওয়াকে নিয়ে নিখোঁজ হয়েছেন। গত বুধবার (১২ আগস্ট) দুপুরে বাবার বাড়ির উদ্দেশ্যে শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্রে জানা যায়, ১২ আগস্ট দুপুর ২টা ৫ মিনিটের দিকে তানজিলা আক্তার তাঁর দুই বছরের মেয়ে তাজওয়াকে সঙ্গে নিয়ে জৈন্তাপুর উপজেলার ডৌডিক, ইন্দারজু, সারীঘাট উত্তর এলাকার শ্বশুরবাড়ি থেকে সুনামগঞ্জের গাছবাড়ী, আগফৌদ নারাইনপুর এলাকায় বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পরে পরিবারের পক্ষ থেকে শ্বশুরবাড়িতে যোগাযোগ করে জানা যায়, তাঁরা সেখানে পৌঁছাননি।
এরপর আত্মীয়স্বজন ও পরিচিতজনদের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তানজিলা ও তাঁর মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি। এ অবস্থায় পরিবার সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের সন্ধান পেতে সবার সহযোগিতা কামনা করেছে।
নিখোঁজ তানজিলা আক্তারের বয়স ২৩ বছর। তাঁর মেয়ের নাম তাজওয়া, বয়স ২ বছর।
তাঁদের স্থায়ী ঠিকানা—গ্রাম: ডৌডিক, ইন্দারজু, সারীঘাট উত্তর, থানা: জৈন্তাপুর, জেলা: সিলেট।
কোনো সহৃদয় ব্যক্তি তানজিলা আক্তার ও তাঁর মেয়ে তাজওয়ার সন্ধান পেয়ে থাকলে অথবা তাঁদের সম্পর্কে কোনো তথ্য জেনে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।
(যোগাযোগ: ০১৭১৩৯৪২৪৮৬)
পরিবারের পক্ষ থেকে তানজিলা ও তাজওয়ার সন্ধানে পোস্টটি বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।