05/08/2026
"সাকিব আল হাসানের এই অ্যাপ্রোচ আপনার পছন্দ না-ও হতে পারে, কিন্তু আমি এটাকে অ্যাপ্রিশিয়েট করি!
কমপক্ষে মাশরাফি বা তামিমের মতো দ্বিমুখী আচরণ করেনি। এই সংকটময় সময়ে ঘোষণা দিয়েই সাকিব আওয়ামী লীগ করছে!
সাকিবের মতো লোকের ক্ষেত্রে লীগের জন্য এটা বিরাট বড় কোরবানি।
এবং স্বাভাবিকভাবেই এই ইনভেস্টমেন্টের ভালো লাভ সে ভবিষ্যতে পাবে। এমনকি সাকিবের মৃত্যুর পরও যদি লীগ ক্ষমতায় আসে, তবুও সে হবে মরণোত্তর ক্রীড়ামন্ত্রী!
তবে একটা জিনিস স্পষ্ট হলো, সাকিবের ব্যাপারে আসিফ মাহমুদের অবস্থান ছিল শতভাগ সঠিক।
জীবনে কোনোদিন যদি আসিফ মাহমুদের সঙ্গে সাক্ষাৎ হয়, এই এক কারণেই তাকে জড়িয়ে ধরব।
ক্রীড়াঙ্গনে এরকম নির্লজ্জ-বেহায়াপূর্ণ ক্রীড়াবিদ কি পৃথিবীর ইতিহাসে আর কেউ ছিল? নাকি সামনে কখনো আসবে?