11/03/2026
বাংলাদেশ জাতীয় ক্বারী সোসাইটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন!
অদ্য ২১ রামাদ্বান ১৪৪৭ হিজরী ১১ ই মার্চ ২০২৬ ইং রোজ বুধবার বিকাল ৫ ঘটিকায়
এইডার এডুকেশন, আক্তার শপিং সিটি (৩য় তালা),মদিনা মার্কেট, সিলেটএ বাংলাদেশ জাতীয় ক্বারী সোসাইটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল এক অনারম্ভর পরিবেশে সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি ক্বারী মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহার সভাপতিত্তে
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জাতীয় ক্বারী শফিকুর রহমান। শায়খ ক্বারী মোহাম্মদ শরীফ আহমদ এর চমকপ্রদ উপস্থাপনায় ইসলামি সঙ্গীত পরিবেশন করেন ক্বারী মাওলানা রুহুল কুদ্দুস এবং স্বাগত বক্তব্য রাখেন
ক্বারী মাও. হোসাইন আহমেদ।এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ মো: মাশহুদ চৌধুরী ও
প্রধান আলোচক ছিলেন অধ্যক্ষ ছয়ফুল করিম চৌধুরী হায়াত।বিশেষ অতিথি বৃন্দে মধ্যে উপস্থিত ছিলেন মো: নুরুর রহমান, হাফিজ মুফতি শফিকুর রহমান, মোঃ মাসুক মিয়া
, রোটারিয়ান এমদাদুল হক মিলন।বক্তারা জাতীয় ক্বারী সোসাইটির এই মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে পবিত্র কোরআনের আলো প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে উদাত্ত আহ্বান জানান। বিশুদ্ধ কোরআন শিক্ষায় বাংলাদেশ জাতীয় ক্বারী সোসাইটির সকল পরিকল্পনা বাস্তবায়নে তাদের সবধরনের সহযোগিতা অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউসার আহমদ চৌধুরী, মাওলানা ঈসা তালুকদার, মাওলানা শিব্বির আহমদ,ক্বারী আব্দুল আহাদ প্রমুখ।বাংলাদেশ জাতীয় ক্বারী সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ক্বারী মাওলানা মোহাম্মদ শামসুদ্দোহার সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
নিউজ ডেস্ক
দৈনিক হলি স্পিচ টিভি।