One Tv plus

One Tv plus It is a local tv chanel.

কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী হিরা আর নেই......... জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে Mah...
12/11/2022

কালিগঞ্জ বাজারের ব্যবসায়ী হিরা আর নেই.........

জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের মানিকপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে Mahmod Hossen Hira আর নেই। ইন্না-লিল্লাহি........রাজিউন। তিনি
আজ সকাল ১১:৩০ মিনিটের সময় নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন। হিরা স্হানীয় কালিগঞ্জ বাজারের হিরা বিরানী হাউজের স্বত্বাধিকারী ছিলেন। হিরা কয়েকদিন থেকে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাসহ জান্নাত কামনা করছি। আ মীন

ঘন ঘন মোটরসাইকেল দূর্ঘটনা, সারা জীবনের কান্না.......!!! মোর্শেদ লস্করঃ আমরা বর্তমানে প্রতিনিয়ত শুনতে পাই দেশের বিভিন্ন জ...
12/11/2022

ঘন ঘন মোটরসাইকেল দূর্ঘটনা, সারা জীবনের কান্না.......!!! মোর্শেদ লস্করঃ আমরা বর্তমানে প্রতিনিয়ত শুনতে পাই দেশের বিভিন্ন জায়গায় মোটরসাইকেল দূর্ঘটনার খবর। ইদানিং মনে হয় এ দূর্ঘটনাটা একটু বেশি। তবে মোটরসাইকেল দূর্ঘটনা ঘটলেই প্রাণে বাঁচা খুবই কঠিন। বেশির ভাগ খবর আসে মারা যাওয়ার! আর যদি কেহ দূর্ঘটনার পর বেঁচে থাকেন তাহলে পঙ্গুত্ব অবস্থায়। মোটরসাইকেল দূর্ঘটনায় কেউ মারা গেলে মা-বাবার বুক খালি, স্বজনদের কান্না, পঙ্গু অবস্থায় বাঁচলে ভুক্তভোগীর কান্না। উভয় কান্নাই হৃদয় বিদারক! দেশের বিভিন্ন রাস্তায় যেভাবে গাড়ির সংখ্যা বাড়ছে তাতে এখন দূর্ঘটনা হওয়াটা স্বাভাবিক। অদক্ষ ড্রাইভার, নিয়ম না মানা, বেপরোয়া গতি ইত্যাদি। এই কয়েকদিনের ভেতরে আমাদের সিলেট-জকিগঞ্জ রাস্তা, সিলেট-কানাইঘাট রাস্তা, সিলেট-জাফলং রাস্তায় কয়েকজন মোটরসাইকেল আরোহী দূর্ঘটনার শিকার হয়ে না ফেরার দেশে চলে গেছেন। আর কেউ সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করতেছেন। আমাদের আঞ্চলিক ভাষায় একটি কথা আছে "তর নাই হুশ, আমার কি দোষ, সবাই দয়া করে খুবই সতর্ক অবস্থায় মোটরসাইকেল চালাবেন। আমরা আর ছেলে হারা বাবা, ভাই হারা ভাইয়ের এবং তাদের স্বজনদের আহাজারি দেখতে চাইনা।গাড়ি ধীরে চালান, গতি কমান, আইন মেনে চলুন। সবাইকে আল্লাহ হেফাজতে রাখুক। আ মীন

রাহেল সিরাজের জন্মদিনে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম রাহাতের আয়োজনে কেক কেটে উদযাপন জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের...
08/11/2022

রাহেল সিরাজের জন্মদিনে জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগ নেতা আশরাফুল আলম রাহাতের আয়োজনে কেক কেটে উদযাপন

জকিগঞ্জ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সিলেট জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক রাহেল সিরাজ এর জন্মদিনে উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক আশরাফুল আলম রাহাতের আয়োজনে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
এসময় উপস্তিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা বাবুল হোসাইন, ইছামতি কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি সুমন আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা ওলিদুজ্জামান তাজেল, ফরহাদ আহমদ, আল আমিন আহমদ,রুবেল আহমদ, রেজাউল করিম, আশরাফুল ইসলাম, শাহ জাহান সুজন, তুহেল আহমদ, শাকিল, রাফি, সাদেক, মুনিম, বাছিত, মুন্না, হাবিব, কামরুল, মিনহাজ প্রমুখ। বিজ্ঞপ্তি

এডভোকেট আদনান আর নেই.....!!সিলেট জজকোর্টের এডভোকেট আদনান (৩২) আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুরের দিকে সিলেট নগ...
08/11/2022

এডভোকেট আদনান আর নেই.....!!
সিলেট জজকোর্টের এডভোকেট আদনান (৩২) আর নেই। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে আজ দুপুরের দিকে সিলেট নগরীর একটি হাসপাতালে ইন্তেকাল করিয়াছেন। ইন্না-লিল্লাহি........রাজিউন। আদনানের গ্রামের বাড়ি জকিগঞ্জ উপজেলার বীরশ্রী ইউনিয়নের জামডহরে। আমরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনাসহ জান্নাত কামনা করছি। আ মীন

04/11/2022

বাবার কাঁধে সন্তানের লাশ.....!!! বাবার কাঁধে সন্তানের লাশ কতটা হৃদয় বিদারক তা বলা বড়ই মুশকিল। বাবার আহাজারিতে আশপাশের বাতাস ভারি। কারো সান্ত্বনা দিবার ভাষা জানা নেই। শেষ বিদায়ের বেলায় বাবা ছেলেকে আল্লাহর জিম্মায় শপে দিলেন। বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় নিহত জকিগঞ্জের মানিকপুর ইউনিয়নের খলাদাফনিয়া গ্রামের মাওলানা আব্দুল বাছিত চৌধুরীর একমাত্র ছেলে রেদোয়ান মাহমুদ চৌধুরীর জানাযা আজ শুক্রবার বেলা তিন ঘটিকার সময় অনুষ্ঠিত হয়।

সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মী রেদোয়ান মাহমুদ চৌধুরীর মৃত্যু-পুরো জকিগঞ্জে শোকের ছায়া.. সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট উপজেলার স...
03/11/2022

সড়ক দুর্ঘটনায় সংবাদকর্মী রেদোয়ান মাহমুদ চৌধুরীর মৃত্যু-পুরো জকিগঞ্জে শোকের ছায়া..

সিলেট-জকিগঞ্জ সড়কের কানাইঘাট উপজেলার সড়কের বাজারের ঈদগাহ নামক স্হানে সিএনজি অটোরিকশা ও ফুলকলি কোম্পানির একটি টেম্পু গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন এমসি কলেজের অনার্স অর্থনীতি বিভাগের ছাত্র রেদোয়ান মাহমুদ চৌধুরী (২৪)। নিহত রেদোয়ান মাহমুদ চৌধুরী জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের খলাদাফনিয়া গ্রামের মাওলানা কবির আহমদের ছেলে। বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে রেদোয়ান মাহমুদ চৌধুরীর মৃত্যু হয়। এ সময় রেদোয়ান মাহমুদের মা ও অপর আরো দুজন গুরুত্বর আহত হন। আহতদের পরিচয় জানা নেই। পারিবারিক সূত্রে জানা গেছে বাবা-মায়ের একমাত্র ছেলে রেদোয়ান মাহমুদ চৌধুরীর সম্প্রতি সময়ে আমেরিকান কন্যার সঙ্গে আকদ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। কিন্তু নববধূ ঘরে ওঠানোর আগেই রেদোয়ান মাহমুদ চৌধুরী চলে গেলেন না ফেরার দেশে। শুক্রবার রেদোয়ান মাহমুদ চৌধুরীর দাদির কুলখানি বাড়িতে। দাদির কুলখানিতে অংশ নিতে সিলেট শহর থেকে মাকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরছিলেন তিনি।
এদিকে সদাহাস্যজ্বল মেধাবী শিক্ষার্থী রেদোয়ান মাহমুদ চৌধুরীর মৃত্যুতে পুরো জকিগঞ্জ উপজেলায় শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কানাইঘাট থানা পুলিশ জানিয়েছে, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করেছি এবং আহতদের সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

জকিগঞ্জে মাদ্রাসার ছাত্র নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা...... সিলেটের জকিগঞ্জে ছাইঈদ আহমদ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র ৭...
02/11/2022

জকিগঞ্জে মাদ্রাসার ছাত্র নিখোঁজ, পরিবারের সন্ধান কামনা......
সিলেটের জকিগঞ্জে ছাইঈদ আহমদ (১৪) নামের এক মাদ্রাসা ছাত্র ৭ দিন ধরে নিখোঁজ রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নিখোঁজ মাদ্রাসা ছাত্র মানিকপুর ইউপির সুরানন্দপুর গ্রামের কবির আহমদের ছেলে। এ ব্যাপারে জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।

ডায়েরী সূত্রে জানাগেছে, ছাইঈদ আহমদ কালিগঞ্জ জামেয়া ইসলামিয়া এতিমখানা মাদ্রাসায় হিফজ শাখায় লেখা পড়া করেন । গত ২৫ অক্টোবর মঙ্গলবার মাদ্রাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে যায়। পরদিন বুধবার সকাল ৯টার দিকে সে বাড়ি থেকে মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা দিলেও মাদ্রাসায় যায়নি বলে জানান মাদ্রাসা কতৃপক্ষ। পরে পরিবারের লোকজন আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য সকল জায়গা খোঁজাখুজি করেও তার কোন সন্ধান পাননি। এ ঘটনায় ২৯ অক্টোবর জকিগঞ্জ থানায় ডায়েরী করা হয়।

নিখোঁজ মাদ্রাসা ছাত্রের বাবা কবির আহমদ জানান, ছাইঈদ আহমদ সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে। তার গায়ের রং- শ্যামলা, মুখমন্ডল- গোলাকার, চুল খাটো কালো, চোখের মনি কালো, উচ্চতা অনুমান ৪ ফুট ৬ ইঞ্চি, মোবাইল ও চশমা ব্যবহার করে না, নিখোঁজের সময় পরনে খয়েরী রংয়ের পাঞ্জাবী, সেলোয়ার এবং মাথায় সাদা টুপি ছিল। কোন হৃদয়বান ব্যাক্তি কোথাও ছাইঈদের সন্ধান পেলে ০১৭৪৫৩৯১৭৪৪ নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করেছেন তার বাবা কবির আহমদ।

01/11/2022

জকিগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জরুরী নির্দেশনা....

জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত...... সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের কলাকুটা বাংলা বাড়ি ন...
27/10/2022

জকিগঞ্জে ট্রাকের ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী নিহত......

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের কলাকুটা বাংলা বাড়ি নামক স্হানে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ ঘটিকার দিকে মোটরসাইকেল ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহতরা হলেন জকিগঞ্জ সদর ইউপির সেনাপতিরচক গ্রামের ফয়জুল ইসলামের ছেলে ইমন আহমদ (২৪) ও মানিকপুর ইউপির দেওয়ানচক গ্রামের আব্দুল মানিকের ছেলে মুক্তার হোসেন লাল।
জকিগঞ্জ থানার ওসি (তদন্ত) উজায়ের আল মাহমুদ আদনান জানান, লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে ট্রাক আটক করা যায়নি। ঘাতক ট্রাক জব্দ ও চালক আটকে পুলিশের একাধিক টিম কাজ করে যাচ্ছে।

জকিগঞ্জের সাদিরখাল ইউনাইটেড এস.সি কর্তৃক আয়োজিত সাদিরখাল প্রিমিয়ার লীগ (এসপিএল)-২০২২ এর পরিচালনা কমিটি গঠন করা হয়েছে ।
24/10/2022

জকিগঞ্জের সাদিরখাল ইউনাইটেড এস.সি কর্তৃক আয়োজিত সাদিরখাল প্রিমিয়ার লীগ (এসপিএল)-২০২২ এর পরিচালনা কমিটি গঠন করা হয়েছে ।

ইছামতি কামিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন...........পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জকিগঞ্জের ইছাম...
24/10/2022

ইছামতি কামিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন...........
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে জকিগঞ্জের ইছামতি দারুল উলূম কামিল মাদ্রাসায় আলোচনা সভা ও মুবারক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ অক্টোবর) হবিবিয়া ছাত্র সংসদ ও বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া অত্র মাদ্রাসা শাখার উদ্যোগে সকাল ১১টায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। বাদ যোহর মাদ্রাসা প্রাঙ্গন থেকে বের হয়ে মুবারক র‌্যালি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় শত-শত আশিকে রাসূল জনতার অংশগ্রহণে না’তে রাসূল এর সুরে মুখরিত হয়ে ওঠে পরিবেশ। নানা কালজয়ী শ্লোক সম্বলিত ব্যানার-ফেস্টুন র‌্যালির শোভাবর্ধন করে।
এর আগে মাদ্রাসা কনফারেন্স হলে আয়োজিত র‌্যালিপূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (রহ.)-এর সুযোগ্য ছাহেবজাদা হযরত আল্লামা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী।
ইছামতি কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শিহাবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে শুরুতে স্বাগত বক্তব্য দেন হবিবিয়া ছাত্র সংসদের ভিপি আহমদ হোসাইন আইমান।
জিএস মিছবাহ উদ্দিন চৌধুরী ও এজিএস মাজহারুল ইসলাম চৌধুরীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আব্দুল বাছিত, মাওলানা আতিকুর রহমান ছিদ্দিক, মাওলানা ওয়ারিছ উদ্দিন তাপাদার, মাওলানা আব্দুল হাকিম চৌধুরী, মাষ্টার সিরাজ উদ্দিন, মাষ্টার মাশুক আহমদ, মনির হোসেন, মাওলানা হেলাল আহমদ, মাওলানা আতাউর রহমান, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য এমাদ উদ্দিন চৌধুরী, এম এ করিমসহ আরও অনেকেই।
সভায় বক্তারা বলেন, অন্ধকারে মগ্ন পৃথিবীতে মানবতা ও শান্তির পয়গাম নিয়ে আগমন করেছিলেন মহানবী হযরত মুহাম্মদ মোস্তফা (সা.)। তাঁর আগমনে আঁধার টুটে উদিত হয়েছিল নতুন সূর্য। সম্প্রীতি আর ভালোবাসার মিশেলে মানুষ পেয়েছিল নতুন পথের সন্ধান। তাই বিশ্বনবীর আগমনের মাসকে সম্মান জানিয়ে, ভালোবাসার প্রকাশ ঘটাতেই নবীর জীবনাদর্শ আলোচনা ও আজকের এই মুবারক র‌্যালি।
র‌্যালিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আনজুমানে আল-ইসলাহ জকিগঞ্জ উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, মাওলানা শাহীন আহমদ, মাওলানা মাহতাব উদ্দিন, হবিবিয়া ছাত্র সংসদের সাবেক ভিপি মাওলানা আকবর আহমদ চৌধুরী, সাবেক জি এস মাওলানা আবু সুফিয়ান, জকিগঞ্জ উপজেলা তালামীযের সাবেক সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন, মানিকপুর ইউনিয়ন তালামীযের সভাপতি মো. খায়রুল ইসলাম চৌধুরী, সহ সভাপতি মাহফুজুর রহমান, মারুফ আহমদ, মোফাজ্জল ইসলাম, সুমন আহমদ, আলিম উদ্দিন তাওহীদ, মাহবুবুল আলম, রুহুল আমিন, কামরুল ইসলাম চৌধুরী, আবিদুর রহমান চৌধুরী, জুবায়ের আহমদ চৌধুরী প্রমুখ।

Address

Sylhet
3100

Telephone

+8801712745018

Website

Alerts

Be the first to know and let us send you an email when One Tv plus posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to One Tv plus:

Share

Category