Md Ibrahim

Md Ibrahim Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Md Ibrahim, Media, Noyapara, Sylhet.

10/03/2022

নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে দুনিয়াবী ক্ষমতা আর কাজ করবে না। আল্লাহর ইবাদতের উপরেই ফয়সালা হবে।★জাঝাকাল্লাহু খাইরান★😥

______[]_সারাদিন কাটুক অসংখ্য সুন্নাতে_[]_______১।ঘুম থেকে উঠে মুখে হাত দিয়ে  ঘুমের চিহ্ন মুছে ফেলা। (বুখারী :১৮৩) ২।ঘু...
07/01/2021

______[]_সারাদিন কাটুক অসংখ্য সুন্নাতে_[]_______
১।ঘুম থেকে উঠে মুখে হাত দিয়ে ঘুমের চিহ্ন মুছে ফেলা। (বুখারী :১৮৩)

২।ঘুম থেকে জাগ্রত হয়ে দোআ পড়া। (বুখারী:৬৩১২)

৩।মিসওয়াক করা। (বুখারী :২৪৫)

৪।ঘুম হতে উঠে নাকে ৩ বার পানি দেয়া। (কারণ শয়তান রাতে নাকের ভেতর ঘুমিয়ে থাকে)
(মুসলিম:২৩৮)
৫।দু হাত কবজি পর্যন্ত ধোয়া। (মুসলিম :২৭৮)

৬।বাম পা দিয়ে টয়লেটে প্রবেশ করা ও দোআ পড়া।(বুখারী :৬৩২২)

৭।ডান পা দিয়ে টয়লেট হতে বের হওয়া ও দোআ পড়া। (আবু দাউদ :৩০)
৮।অজুর সুন্নাহগুলো পালন করা- -বিসমিল্লাহ বলা
-ডান দিক হতে অজু শুরু করা -কুলি করা
-নাকে ৩ বার পানি দেয়া
-২ হাত কব্জি পর্যন্ত ধোয়া -প্রত্যেকবার অজুর আগে মিসওয়াক করা -ঘন দাঁড়ি খিলাল করা
-মাথা মাসেহ করা
-দুহাত ও দুপায়ের আঙুলগুলো খিলাল করা -অজু শেষে দোআ পড়া।
৯।প্রত্যেক ভালো কাজ ডান দিক হতে শুরু করা, যেমন-চুল আচড়ানো, জুতা পড়া, পোষাক পড়া।

১০। খাওয়ার শুরু ও শেষে দোআ পড়া।

১১।বাড়ি থেকে বের হওয়া ও ঢোকার সময় দোআ পড়া।

১২।বিসমিল্লাহ বলে ডান পা দিয়ে বাড়িতে প্রবেশ করা, সালাম দেয়া।

১৩।বাম পা দিয়ে মসজিদ থেকে বের হওয়া, ডান পা দিয়ে প্রবেশ করা, দোআ পড়া।
১৪।খাওয়ার সময় পড়ে যাওয়া খাবার উঠিয়ে পরিষ্কার করে খাওয়া।

১৫।প্লেট, আঙুল চেটে পরিষ্কার করে খাওয়া।

১৬।বসে পানি পান করা।

১৭।৩ ঢোকে পানি পান করা।

১৮।পানিতে নিঃশ্বাস না ফেলা।

১৯।পোশাক ডান দিক হতে পড়া।

২০।পোশাক বাম দিক হতে খোলা।
২১।Hello, Hi, bye না বলে সালাম দেয়া।

২২।মুচকি হাঁসা।

২৩।ওপরে ওঠার সময় " আল্লাহু আকবার "বলা।

২৪।নিচে নামার সময় "সুবহানাল্লাহ্ "বলা।
২৫।চাশত, ইশরাক,তাহাজ্জুদ এর নামাজ পড়া।

২৬।সাক্ষাতের শুরু ও শেষে সালাম দেয়া, মুসাফাহ করা।

২৭।সাক্ষাতে ভালো কথা বলা, হাসিমুখে কথা বলা।

২৮।সবসময় নেক কাজের নিয়্যত করা।

২৯।চলে ফিরতে জিকির করা। (বাসে, রিকশায়, শুয়ে বসে জিকির করা।)
৩০।দুশ্চিন্তার সময়," লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ পড়া। "

৩১।কাজ শেষে " আলহামদুলিল্লাহ্‌ "বলা।

৩২।খারাপ অবস্থায় " ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন " বলা।

৩৩।হাঁচি দেয়ার পর, "আলহামদুলিল্লাহ্ " বলা।
৩৪।হাই আসলে যথাসম্ভব মুখে হাত দিয়ে থামানোর চেষ্টা করা।

৩৫।দুঃখজনক অবস্থায়, " আলহামদুলিল্লাহ্‌ আলা কুল্লি হাল " বলা।

৩৬।সুন্দর কিছু দেখলে, " মা শা আল্লাহ্ " বলা।

৩৭।আশ্চর্যজনক কিছু দেখলে, " সুবহানাল্লাহ " বলা।

৩৮।ভুল কথা / কাজ হয়ে গেলে, " আস্তাগফিরুল্লাহ্ " বলা।
৩৯। দুপুরে খাওয়ার পর একটু শুয়ে বিশ্রাম নেয়া ।

৪০।খারাপ কিছু দেখলে, " নাউজুবিল্লাহ্ " বলা।

৪১।কেউ উপকার করলে, "জাযাকাল্লাহু খইর "বলা।
৪২।জাযাকাল্লাহু খইর এর উত্তরে, " বারাকাল্লাহু ফি/
ওয়া ইয়্যাক, ওয়া ইয়্যাকি "বলা।

৪৩। ভবিষতে কিছু করতে চাইলে," ইং শা আল্লাহ " বলা।

৪৪।কোনো অজানা বিষয়ে, "ওয়াল্লাহু আলম " বলা।

20/12/2020

ঘুম থেকে জাগ্রত হওয়ার ব্যাপারে পাখিরা যদি তোমাকে হারিয়ে দেয় তাহলে তোমার শ্রেষ্ঠত্ব রইল কোথায়
হযরত আবু বকর (রাঃ)

ছোট ছোট ফজীলত পূর্ণ আমল-*******************************=========================১/ প্রত্যেক ফরজ সালাত (নামায) শেষে আয়াতু...
17/12/2020

ছোট ছোট ফজীলত পূর্ণ আমল-
*******************************
=========================

১/ প্রত্যেক ফরজ সালাত (নামায) শেষে আয়াতুল কুরসি পাঠ করুন এতে মৃত্যুর সঙ্গে সঙ্গে জান্নাতে যেতে পারবেন। (সহিহ নাসাঈ, সিলসিলাহ সহিহাহ- ৯১২)।
২/ প্রতিরাতে সূরা মূলক পাঠ করুন এতে কবরের শাস্তি থেকে মুক্তি পেয়ে যাবেন। (সহিহ নাসাঈ, সহিহ তারগিব, হাকিম হাদিস নাম্বার- ৩৮৩৯, সিলসিলাহ সহিহাহ- ১১৪০)।
৩/ সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করলে কেয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব আর কারো হবে না। ( সহিহ মুসলিম- ৬৯২)।
৪/ রাসূল (স.) এর উপর সকালে ১০ বার ও সন্ধ্যায় ১০ বার দরুদ পড়ুন, এতে আপনি নিশ্চিত রাসূল (সঃ) এর সুপারিশ পাবেন। (তবরানি, সহিহ তারগিব- ৫৫৬)।
৫/ প্রত্যেক ওজুর পরে কালেমা শাহাদাত পাঠ করুন, এতে জান্নাতের ৮ টি দরজার যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন। ( সহিহ মুসলিম- ২৩৪)।
৬/ প্রত্যেক ফরজ সালাত শেষে ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৩ বার আল্লাহু আকবার এবং একবার (লা ইলা-হা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়ালাহুল হামদু ওয়াহুয়া আলা কুল্লী শাই ইন কদির) পাঠ করুন এতে আপনার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে। (সহিহ মুসলিম- ১২২৮)। যদি দোয়াটি না পারেন তাহলে ৩৪ বার আল্লহু আকবার পড়ে নিয়েন।
৭/ সকালে ১০০ বার এবং বিকালে ১০০ বার সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি পড়লে সৃষ্টিকুলের সমস্ত মানুষ থেকে বেশি মর্যাদা দেওয়া হবে। (সহিহ আবু দাউদ- ৫০৯১)। যে ব্যক্তি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি ১ বার পাঠ করে, তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। (তিরমিজি- ৩৪৬৪)।
ইনশাআল্লাহ এ ফজিলত পূর্ণ আমলগুলো করার চেষ্টা করবেন। অপ্রয়োজনে কথা না বলে তাসবিহ পাঠ করার চেষ্টা করবেন। রাসূল (সঃ) আজু থাকা অবস্থায় এবং অজু না থাকা অবস্থায় তাসবিহ পাঠ করতেন, তাই আপনিও সর্বদা তাসবিহ পাঠ করার চেষ্টা করবেন।
অপ্রয়োজনে কথা বলার চেয়ে চুপ থাকা উত্তম, চুপ থাকার চেয়ে তাসবিহ পাঠ করা উত্তম।
এ মেসেজটা সবাইকে ফরওয়ার্ড করে দিন। ইনশাআল্লাহ আপনি ফরওয়ার্ড করার কারনে অনেকে এ ফজিলত পূর্ণ আমলগুলো করতে পারবে।

আসসালামু আলাইকুমফেসবুকে কাদের বন্ধু বানাবেন? ১- যাদের থেকে শিখতে পারবেন, তাদেরকে অবশ্যই বন্ধু বানাবেন। ২- যাদেরকে শিখাতে...
17/12/2020

আসসালামু আলাইকুম
ফেসবুকে কাদের বন্ধু বানাবেন?
১- যাদের থেকে শিখতে পারবেন, তাদেরকে অবশ্যই বন্ধু বানাবেন।
২- যাদেরকে শিখাতে পারবেন, তাদেরকে সাথে রাখাবেন।
কারণ, হাদীস অনুসারে ‘দুনিয়া অভিশপ্ত ও তাতে যা আছে তাও অভিশপ্ত, তবে যদি আল্লাহর স্মরণ ও তার সাথে সম্পৃক্ত অথবা আলেম বা তালেবে ইলম হয়।
৩- যাদের সাথে থাকলে ঈমান বাড়বে।
৪- যাদের সাথে থাকলে আখেরাতে আপনার কাজে লাগবে বলে আপনার বিশ্বাস হবে।

#কাদেরকে সাথে না রাখা দরকার?
১- যারা নিজেরা আলেম নয় অথচ আলেমদের পিছনে লেগে থাকে।
২- যারা আপনার চেয়ে অজ্ঞ, অথচ আপনাকে শিখাতে চায়।
৩- যারা আপনার সাধারণ দোষ ত্রুটিকে বড় করে দেখাতে পছন্দ করে।
৪- যারা আপনার সাথে ফিকহী বিষয় অথবা মত পার্থক্যের স্থানে আপনার জন্য ওযর দেখে না।
৫- যারা বিদ‘আতের দিকে আহ্বানকারী; অর্থাৎ আকীদার মৌলিক বিষয়ে আপনার কথা শুনার মত কোনো লক্ষণ দেখতে পাচ্ছেন না।
৬- যারা মিথ্যা সংবাদ পরিবেশন করতে দ্বিধা করে না।।
৭- যারা কোনো শাইখের ভালোবাসায় অন্ধ।
৮- যারা দলের অনুসরণে অন্ধ।
৯- যারা আপনার কাছে অন্য আলেমের গীবত করে বেড়ায়।
১০- যারা ক্রস-ফতোয়া তালাশ করে বেড়ায়।

#লেখক : শাইখ প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া।
Abubakar Muhammad Zakaria

07/04/2020

Address

Noyapara
Sylhet
ABCDEFGH

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Ibrahim posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category