17/10/2024
পল্লী বিদ্যুৎ কর্মীদের দাবি না মেনে উল্টো আন্দোলনের সমন্বয়কদের চাকরিচ্যুতি ও গ্রেফতারের প্রতিবাদে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মচারীরা। পল্লী বিদ্যুৎ সমিতির বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা ১২ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির আলটিমেটাম দিয়েছেন।
বৃহস্পতিবার এক বিবৃতিতে নেতারা বলেন, আগামী ১২ ঘণ্টার মধ্যে তাদের দাবি পূরণ না হলে সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন’ এবং ঢাকা অভিমুখে ‘লং মার্চ’ কর্মসূচি পালন করা হবে। ইতোমধ্যে অধিকাংশ জেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছে।