Itmam Al Hadi Online

Itmam Al Hadi Online দ্বীনের আলো ছড়িয়ে দিতে আমাদের ক্ষুদ্র প্রয়াস। � ইসলামিক লেখা,�ওয়াজ-গজল,� শিক্ষণীয় বার্তা ও ভিডিও.

Life is short, but the world is wide.Travel whenever you can. Every journey teaches something new and adds color to your...
12/07/2026

Life is short, but the world is wide.
Travel whenever you can. Every journey teaches something new and adds color to your life.

19/06/2026

🕋 🤲🏻 হৃদয়ের গভীর থেকে একটি দোয়া 🤲🏻
, , , , , , , , , , , , , , ,

18/06/2026

‎আল্লাহ!
আমি একজন দুর্বল ও গুনাহগার বান্দা। আমার আমলের ভাণ্ডার খুবই সামান্য, আর আমার ভুল ও অপরাধ অসংখ্য।
‎হে পরম দয়ালু রব!
‎কিয়ামতের কঠিন দিনে আমাকে কঠিন হিসাবের সম্মুখীন করো না।
‎তোমার অসীম রহমত ও ক্ষমার ছায়ায় আমাকে আশ্রয় দাও।
‎আমার গুনাহসমূহ ক্ষমা করে দাও, আমার ত্রুটিগুলো ঢেকে রাখো এবং বিনা হিসাবেই আমাকে জান্নাতুল ফেরদৌস দান করো।
‎আল্লাহ!
‎আমাদের সবাইকে সহজ হিসাব দান করুন, কঠিন জিজ্ঞাসাবাদ থেকে হেফাজত করুন এবং আপনার সন্তুষ্টি অর্জনের তাওফিক দান করুন।
‎আমিন ইয়া রব্বাল আলামিন। 🤲🏻🕋
‎ , , , , , , , , , , , , , , ,

‎সূরা নাস (سورة الناس) পবিত্র কুরআনের ১১৪তম এবং সর্বশেষ সূরা। এটি ৬টি আয়াত নিয়ে গঠিত। নাস শব্দের অর্থ হলো "মানবজাতি"। এই...
17/06/2026

‎সূরা নাস (سورة الناس) পবিত্র কুরআনের ১১৪তম এবং সর্বশেষ সূরা। এটি ৬টি আয়াত নিয়ে গঠিত। নাস শব্দের অর্থ হলো "মানবজাতি"। এই সূরায় আল্লাহ তায়ালা শয়তান ও মানুষের কু-প্ররোচনা থেকে আল্লাহর আশ্রয় চাওয়ার নির্দেশ দিয়েছেন।

‎সূরা নাসের আয়াত ও অর্থ

‎بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
‎অর্থ: শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

‎১. قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ
‎অর্থ: বলো, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের প্রতিপালকের।

‎২. مَلِكِ النَّاسِ
‎অর্থ: মানুষের অধিপতির।

‎৩. إِلَهِ النَّاسِ
‎অর্থ: মানুষের উপাস্যের।

‎৪. مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ
‎অর্থ: তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্মগোপন করে।

‎৫. الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ
‎অর্থ: যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়।

‎৬. مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
‎অর্থ: জিনদের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।

➤দুশ্চিন্তা হলে যে দুআ পড়বেন: اَلـلّٰـهُـمَّ رَحْـمَـتَـكَ أَرْجُـوْ، فَـلَا تَـكِـلْـنِـيْ إِلَـى نَـفْـسِـيْ طَـرْفَـة...
16/06/2026

➤দুশ্চিন্তা হলে যে দুআ পড়বেন:

اَلـلّٰـهُـمَّ رَحْـمَـتَـكَ أَرْجُـوْ، فَـلَا تَـكِـلْـنِـيْ إِلَـى نَـفْـسِـيْ طَـرْفَـةَ عَـيْـنٍ، وَأَصْـلِـحْ لِـيْ شَـأْنِـيْ كُـلَّـهُ، لَا إِلٰـهَ إِلَّا أَنْـتَ.
উচ্চারণ: আল্লাহুম্মা রাহমাতাকা আরজূ, ফালা তাকিলনী ইলা নাফসী ত্বারফাতা আইনিন, ওয়া আসলিহ লী শা'নী কুল্লাহু, লা ইলাহা ইল্লা আনতা।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার রহমত আশা করি। আপনি আমাকে মুহূর্তের জন্যও আমার নফসের নিকট সমর্পণ করবেন না। আর আমার সমস্ত অবস্থা সংশোধন করে দিন। আপনি ব্যতীত কোন মাবুদ নেই। (আবূ দাউদ_হাদীস নং-৫০৯০)

‎সূরা ফাতিহা অর্থ সহ ‎‎بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ‎‎অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়া...
15/06/2026

‎সূরা ফাতিহা অর্থ সহ

‎بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

‎অনুবাদ : শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

‎الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ -
‎ অনুবাদ : যাবতীয় প্রশংসা আল্লাহ তা’আলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা।

‎الرَّحْمَٰنِ الرَّحِيمِ -
‎ অনুবাদ : যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু।

‎مَالِكِ يَوْمِ الدِّينِ -
‎ অনুবাদ : বিচার দিনের একমাত্র অধিপতি।

‎إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ -
‎ অনুবাদ : আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি।

‎اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ -
‎ অনুবাদ : আমাদের সরল পথ দেখাও।

‎صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ -
‎ অনুবাদ : সে সমস্ত লোকের পথ, যাদেরকে তুমি নেয়ামত দান করেছ। তাদের পথ নয়, যাদের প্রতি তোমার গজব নাযিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে।

09/06/2026

بِسْمِ اللّٰهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
‎আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
‎Itmam Al Hadi Online পরিবারের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।
‎আল্লাহ তাআ'লার সন্তুষ্টি অর্জন এবং দ্বীনের সুন্দর বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার ক্ষুদ্র প্রচেষ্টা হিসেবে আমাদের এই যাত্রা শুরু।
‎📖 এই পেজে যা পাবেন: ✅ পবিত্র কুরআন তিলাওয়াত
‎✅ ইসলামিক ওয়াজ ও আলোচনা
‎✅ হামদ ও নাত
‎✅ ইসলামিক গজল
‎✅ ঈমান জাগানিয়া লেখা ও উক্তি
‎✅ শিক্ষণীয় ও উপকারী ভিডিও
‎✅ ইসলামিক ইতিহাস ও অনুপ্রেরণামূলক গল্প ও ভিডিও
‎আমাদের লক্ষ্য শুধু বিনোদন নয়, বরং জ্ঞান, শিক্ষা ও আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের পথে একে অপরকে সহযোগিতা করা।
‎🤲 দোয়া করবেন, আল্লাহ যেন এই ক্ষুদ্র প্রচেষ্টাকে কবুল করেন এবং এর মাধ্যমে অসংখ্য মানুষের উপকার সাধন করেন।
‎পেজটি Follow, Like এবং Share করে আমাদের সাথে থাকুন।
‎Itmam Al Hadi Online
‎দ্বীনের আলো ছড়িয়ে যাক প্রতিটি হৃদয়ে। 🌙✨

Address

Sylhet Sadar
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Itmam Al Hadi Online posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share