LTB Online News

LTB Online News সত্যের সন্ধ্যানে

দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের অভিষেক ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন “দক্ষিণ ছাতক সাহিত্য সংসদ সমাজে বিবেকবান মান...
13/05/2026

দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের অভিষেক ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্পন্ন

“দক্ষিণ ছাতক সাহিত্য সংসদ সমাজে বিবেকবান মানুষ তৈরিতে মননশীল ভূমিকা পালন করবে”
— প্রিন্সিপাল আতাউর রহমান পীর

**“সাহিত্য সমাজ সভ্যতার দর্পণ। দক্ষিণ ছাতক সাহিত্য সংসদ এতদঞ্চলে সত্য, সুন্দর ও প্রগতিশীল চিন্তার ক্ষেত্র তৈরির অনন্য সহায়ক।”**
— মনিরুজ্জামান চৌধুরী

গত ১২ মে মঙ্গলবার দোয়ারা বাজারে অনুষ্ঠিত হয়েছে দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের অভিষেক ও গুণীজন সম্মাননা প্রদান উৎসব। অনুষ্ঠানটি ছিল প্রাণবন্ত, নান্দনিক ও মননশীল পরিবেশে পরিপূর্ণ।

দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের যুগ্ম আহ্বায়ক, সাহিত্য সমঝদার ও মিডিয়া ব্যক্তিত্ব জিয়াউর রহমানের সঞ্চালনায় এবং ফয়সল আহমদ বাবুল ও রাসেল আহমেদ দীপু'র উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মরমী কবি আব্দুল আজিজ চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ষাটের দশকের তুখোর ছাত্রনেতা, বিশিষ্ট ব্যাংকার ও প্রগতিশীল লেখক মনিরুজ্জামান চৌধুরী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা আজাদ বখত।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের সহ-সম্পাদক ক্বারী বদরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন জিয়াউর রহমান, লেখক-প্রাবন্ধিক ফয়সল আহমদ বাবুল এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক, লেখক ও কবি রাসেল আহমেদ দীপু।

এ সময় কবিতা আবৃত্তি করেন আব্দুল আজিজ চৌধুরী, শামসুল হক, কবি ইমামুল ইসলাম রানা ও সুলতানা মনসুর ইশাখা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষানুরাগী মকবুল হোসেন ফারুকী, সামাজিক ব্যক্তিত্ব মুশফিকুর রহমান, দোয়ারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নজরুল ইসলাম, সমাজহিতৈষী গোলাম কিবরিয়া, নেছার আহমেদ খলিল এবং লুৎফুর রহমান কাউন্সিল প্রমুখ।

অনুষ্ঠানে মরমী কবি আব্দুল আজিজ চৌধুরীকে সভাপতি এবং জিয়াউর রহমানকে সাধারণ সম্পাদক করে সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীসহ ১০১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে জীবন্ত গুণীজন সম্মাননা প্রদান করা হয় ষাটের দশকের তুখোর ছাত্রনেতা, বিশিষ্ট ব্যাংকার ও ছাতকের গুণীজন মনিরুজ্জামান চৌধুরীকে। এছাড়া মরণোত্তর সম্মাননায় ভূষিত করা হয় অধ্যক্ষ সিরাজুল ইসলাম, কবি রিয়াছত আলী, ছাদ মিয়া তালুকদার, একরাম উদ্দিন আহমেদ, আব্দুর রকিব চৌধুরী, আব্দুল কাদির মাস্টার ও আলতাব চৌধুরীকে।

উৎসবে সংগঠক এ টি এম কয়েস দক্ষিণ ছাতক সাহিত্য সংসদের কার্যকরী কমিটির সদস্যদের পরিচিতি তুলে ধরে অভিষিক্ত করেন। সভার সমাপনী পর্বে অভিষেক উপলক্ষে প্রকাশিত ক্রোড়পত্র *‘সুধীজন’*-এর মোড়ক উন্মোচন করা হয়। এতে ‘সুধীজন’-এর সম্পাদক জিয়াউর রহমান এবং নির্বাহী সম্পাদক রাসেল আহমেদ দীপু গুরুত্বপূর্ণ মননশীল ভূমিকা পালন করেন।

প্রসঙ্গত, ডিজিটালাইজেশন ও আকাশ সংস্কৃতির এই যুগেও গ্রামবাংলার সাহিত্য-সংস্কৃতির শেকড়ের ঘ্রাণে জন্ম নেওয়া “দক্ষিণ ছাতক সাহিত্য সংসদ”-এর প্রতিষ্ঠা ও বিকাশে দেশ-বিদেশে অবস্থানরত বহু প্রগতিশীল ও শিক্ষানুরাগী ব্যক্তিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের মধ্যে রয়েছেন যুক্তরাজ্যের কমিউনিটি নেতা ও শিক্ষানুরাগী মঞ্জুর আহমেদ, সাবেক ব্রিটিশ কাউন্সিলর গোলাম মাহবুব চৌধুরী, প্রফেসর আনোয়ার হোসেন, যুক্তরাজ্যপ্রবাসী কমিউনিটি নেতা জহিরুল ইসলাম মোক্তার, কমিউনিটি ও ক্রীড়া সংগঠক মাসুদ আহমেদ পারভেজ, স্পেন প্রবাসী সংগঠক সুজন মিয়া, প্রগতিশীল লেখক আহমেদ আবুল লেইছ এবং সমাজসেবক শাহনূর আলীসহ আরও অনেকে। তাদেরকে সংগঠনের উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে।

ছাতকের শিক্ষাবিদ মাস্টার তাজউদ্দীন আহমেদ আর নেই! ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের রাউলী পূর্বপাড়া নিবাসী প্রবীণ মুরব্বি...
27/03/2026

ছাতকের শিক্ষাবিদ মাস্টার তাজউদ্দীন আহমেদ আর নেই!

ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়নের রাউলী পূর্বপাড়া নিবাসী প্রবীণ মুরব্বি ও শিক্ষাবিদ, মাস্টার তাজ উদ্দিন আহমেদ গত ২৭ মাচ ২০২৬ রোজ বৃহস্পতিবার ভোর ৫:৩০ মিনিটের সময় সিলেট নূরজাহান হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )

তিনি দীর্ঘদিন হৃদরোগ ও শ্বাসকষ্টজনিত সমস্যায় বিভিন্ন মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ ভোর সাড়ে ৫টার সময় সিলেট নগরীর দরগা গেইটস্থ নুরজাহান হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি ছাতকের ঐতিহ্যবাহী মঈনপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়, বুরাইয়া কামিল মাদ্রাসা ও সিংচাপইড় সিনিয়র আলিম মাদ্রাসায় নিষ্ঠা ও সুনামের সাথে শিক্ষকতা করেছেন।নিজ গ্রামের সামাজিক সংগঠন অগ্রগামী সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ও লিটল সার্ভ ক্লাবের প্রধান উপদেষ্টা হিশেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি অবসর সময়ে তিনি বইপড়া ও লেখালেখি করতেন।
মৃত্যুকালের তার বয়স ৬৫ বছর ছিল। তিনি দুই ছেলে ও এক স্ত্রীসহ, আত্নীয়স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজার সময় আগামীকাল বাদ আসর নামাজের পর ( ৫:২০) নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

#বিজ্ঞপ্তি

05/02/2026

📝 --- গ্রন্থ পাঠপ্রতিক্রিয়া:

লেখক: হামিদ মোহাম্মদ
গ্রন্থ:মাতাল বাঁশি ও পঙ্খিরাজ

হামিদ মোহাম্মদ-এর লেখা পাঠকের হৃদয়ে দীর্ঘক্ষণ ধরে বাজে। "মাতাল বাঁশি" গ্রন্থে জীবন, ভালোবাসা, বেদনা ও আনন্দ যেন বাঁশির সুরে মিলেমিশে ফুটে উঠেছে। প্রতিটি চরিত্রের অনুভূতি পাঠকের মনে প্রবেশ করে, তাকে গল্পের জগতে ভাসিয়ে নিয়ে যায়। মানুষের অন্তর্দ্বন্দ্ব, আশা-আকাঙ্ক্ষা এবং জীবনের অস্থিরতা বর্ণনায় এত সরলভাবে ফুটে ওঠে যে, পড়তে পড়তে মনে হয় নিজেকে দেখতে পাওয়া গেলো চরিত্রের মধ্যে।

অন্যদিকে, পঙ্খিরাজ গল্পের সঙ্গে প্রেম, সংগ্রাম এবং সামাজিক বাস্তবতার রঙ মিশিয়ে পাঠকের অনুভূতিকে আরও সমৃদ্ধ করে। আশা, স্বপ্ন এবং জীবনের ছন্দ এখানে জীবন্ত হয়ে ওঠে। চরিত্রগুলো যেন শোনায় গল্পের মূর্ছনা, আর বর্ণনা দেয় জীবনের রঙিন আভাস।

উভয় গ্রন্থই পাঠকের মনকে ভাবনায় ডুবায়, প্রেম ও মানবিক সম্পর্কের গভীরতা অনুভব করায়। হামিদ মোহাম্মদ-এর ভাষা সরল অথচ আবেগপ্রবণ, গল্পের ছন্দ জীবন্ত। নতুন প্রজন্মের জন্য এটি বাংলা সাহিত্যের একটি অমূল্য উপহার, যা পড়ে তারা জীবন ও অনুভূতির সুন্দর জগতে প্রবেশ করতে পারবে।

বি: দ্র: পর্বতীতে বিস্তারিত তুলে ধরবো স্ময় সল্পতার কারণে আজ আর বেশি লিখছি।
#সবাই_সাথে_থাকুন #অড়তে_থাকুক
#সাহিত্য #লিটারেচার

---🖌️ কলমে: রাসেল আহমেদ দীপু
বাগবাড়ি, সিলেট
৬ ফেব্রুয়ারি ২০২৬, রাত ৩:৩০|

14/03/2023
14/03/2023

গত ডিসেম্বরে
নেত্রকোনার কলমাকান্দায় গিয়েছিলাম।

14/03/2023
14/03/2023

The Tigers displayed exceptional teamwork & won all three matches against the T20 world champion England!

টাইগাররা অসাধারণ টিমওয়ার্ক প্রদর্শন করেছে এবং টি-টোয়েন্টি বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে তিনটি ম্যাচই জিতেছে।

12/02/2023

সুনামগঞ্জের শিমুল বাগান নিয়ে চমৎকার মন্তব্য করলেন এক মহীয়সী নারী।

31/08/2022
ads
23/08/2022

ads

Address

Sylhet

Telephone

+8801721040556

Website

Alerts

Be the first to know and let us send you an email when LTB Online News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to LTB Online News:

Share