Good Vibes

Good Vibes আসসালামু আলাইকুম।
SUPPORTER US 🫶❤️✊

23/06/2026

শেয়ার করে জানিয়ে দাও😊

23/06/2026

বিশ্বকাপের ভিড়ে রামিসা হত্যার এক মাস হয়ে গেলো!!
অতচ আমাদের প্রধানমন্ত্রী নিজেই বলে ছিলেন!
রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যেই হবে আর সেটা মৃতূদন্ড হবে 😅

03/06/2026

এত পড়াশোনা, আর এত সাফল্য—সবকিছুর মূল্যই বা কী, যদি নিজের মা-বাবার খোঁজ নেওয়ার মতো সময় না থাকে?

এক মায়ের মরদেহ ৭ দিন ধরে একা একটি ফ্ল্যাটে পড়ে ছিল। নিঃসঙ্গতায় তিনি মৃত্যুবরণ করেছেন, অথচ মৃত্যুর পরও দীর্ঘ সাত দিন কেউ তাঁর খোঁজ নেয়নি। এই ঘটনাটি আমাদের সমাজের জন্য এক গভীর সতর্কবার্তা। আমরা জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য কত পরিশ্রম করি, কত ডিগ্রি অর্জন করি, কত বড় পদে পৌঁছাই। কিন্তু সেই সাফল্যের প্রকৃত অর্থ কী, যদি শেষ বয়সে মা-বাবা একাকীত্ব, অবহেলা আর নিঃসঙ্গতার মধ্যে দিন কাটান?

এই মা-ই একদিন সন্তানদের পৃথিবীর আলো দেখিয়েছিলেন। নিজের সুখ-স্বাচ্ছন্দ্য ত্যাগ করে তাঁদের বড় করেছেন, শিক্ষিত করেছেন, প্রতিষ্ঠিত করেছেন। অথচ জীবনের শেষ অধ্যায়ে তাঁর সঙ্গী হয়েছে নিঃসঙ্গতা। প্রতিদিন হয়তো আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ করি, কিন্তু মা-বাবার সঙ্গে কয়েক মিনিট কথা বলার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ খুব কমই আছে। তাঁদের একটি ফোন দিন, খোঁজ নিন, পাশে বসুন, সময় দিন। অনেক সময় তাঁরা অর্থ বা উপহার চান না—শুধু সন্তানের কণ্ঠস্বর শুনতে চান।

আজ আমরা ব্যস্ত। কাল হয়তো আমাদের সন্তানরাও ব্যস্ত হবে। তাই আজ আমরা তাঁদের সঙ্গে যেমন আচরণ করব, আগামী প্রজন্মও সেখান থেকেই শিক্ষা নেবে।
মা-বাবাকে ভুলে যাবেন না। তাঁরা আমাদের জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ, সবচেয়ে বড় ঋণ।

❤️ যাদের মা-বাবা বেঁচে আছেন, আজই তাঁদের খোঁজ নিন। একটি ফোন কল হয়তো তাঁদের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট। ❤️

— মানবিক হই, মা-বাবার পাশে থাকি।

পুরুষটি স্ত্রীর নিথর দে/হ কাঁধে তুলে নিয়ে বলছে আমার সন্তানকেও বুকে দেন। একজন শিশুটিকে তুলে বুকে দিলেন। কাঁধে স্ত্রী, বুক...
28/05/2026

পুরুষটি স্ত্রীর নিথর দে/হ কাঁধে তুলে নিয়ে বলছে আমার সন্তানকেও বুকে দেন। একজন শিশুটিকে তুলে বুকে দিলেন।

কাঁধে স্ত্রী, বুকে আদরের সন্তানের , বাম হাতে ধরলেন পেছনে হাউমাউ করে কান্নারত লাল টুকটুকে মেয়ে সন্তানটির হাত। এ যেন কোনো সিনেমার মর্মান্তিক দৃশ্য।

সমগ্র পৃথিবীতে একজনের পুরুষের নিকট এরচেয়ে ভারি বোঝা বোধহয় আর কিচ্ছু নেই।

গত কালকে পরিবার নিয়ে গ্রামে ফিরছিলেন, একটি ট্রেন এসে ঈদটা করে দিয়ে গেল সারাজীবনের শোক।

25/05/2026

জিলহজ্জের ৯ তারিখে রোজা রাখলে ,আল্লাহ তাআলা এর কারণে বিগত এক বছর এবং আগামী এক বছরের গুনাহ ক্ষমা করে দেবেন।

25/05/2026

যে ব্যক্তি আল্লাহর উপর প্রবল বিশ্বাস রাখে, আল্লাহ তার ইচ্ছা অপূর্ণ রাখেন নাহ.!!

25/05/2026

হজ্ব কোটি কোটি মানুষের অনুভূতি।
লাব্বাঈক আল্লাহুম্মা লাব্বাঈক। ❤️

আল্লাহু আকবার, সৌদি আরবের মক্কার আরাফাতে মুসলিম হাজীদের ভিড়। ❤️
23/05/2026

আল্লাহু আকবার, সৌদি আরবের মক্কার আরাফাতে মুসলিম হাজীদের ভিড়। ❤️

যায়গা নিয়ে দ্ব'ন্দে ৩ মাসের শিশুকে কোল থেকে নিয়ে হ/ত্যা! নোয়াখালীর কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সং/ঘর্ষে তিন মাসে...
21/04/2026

যায়গা নিয়ে দ্ব'ন্দে ৩ মাসের শিশুকে কোল থেকে নিয়ে হ/ত্যা!

নোয়াখালীর কবিরহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে সং/ঘর্ষে তিন মাসের এক শিশুর মর্মান্তিক মৃ/ত্যু হয়েছে। অভিযোগ উঠেছে, সংঘর্ষের এক পর্যায়ে মায়ের কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিলে ঘটনাস্থলেই তার মৃ/ত্যু হয়।

ঘটনাটি ঘটেছে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের স্বর্ণকার বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল দুই পক্ষের মধ্যে। এর জের ধরে বাড়িতে উত্তেজনা সৃষ্টি হয়ে সংঘর্ষে রূপ নেয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সংঘর্ষ চলাকালে এক পর্যায়ে শিশুটিকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে নির্মমভাবে ছুঁড়ে ফেলা হয়। এতে গুরুতর আহত হয়ে শিশুটি মারা যায়। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

নিহ*ত শিশুর মায়ের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ। স্থানীয়রা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, এদের গ্রেফতার করে কঠোর বিচারের দাবী করছি।

15/04/2026

কিছু বলার নাই পোলাপাইন মানুষ 🫡🫡

Address

Sylhet

Telephone

+966539437329

Website

Alerts

Be the first to know and let us send you an email when Good Vibes posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Good Vibes:

Shortcuts

Share