Moulvibazar Times

Moulvibazar Times মৌলভীবাজার টাইমস্ আপনাদের আস্থা ও সত্যের পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আপনারা পাশে থাকুন সঠিক তথ্য দিয়ে, আমাদেরকে আরও শক্তি দিন সত্য সংবাদ পৌঁছে দিতে

07/09/2026

স্ত্রীকে ঘরে ফিরিয়ে আনতে গিয়েছিলেন শকত মিয়া, ফিরলেন জীবনের ভয়াবহ ক্ষত নিয়ে। শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে নৃশংস হামলার অভিযোগ তুলে কান্নায় ভেঙে পড়েছেন তার ভাই মজিদ মিয়া। তার আক্ষেপ আমার ভাইটা এখন বাঁচা-মরার সমান অবস্থায়।

দৈনিক বাংলাদেশ বুলেটিন বিস্তারিত কমেন্টে 👇🏻
07/09/2026

দৈনিক
বাংলাদেশ বুলেটিন বিস্তারিত কমেন্টে 👇🏻

06/09/2026

রাজনগরে বেড়েই চলেছে চুরি উপজেলা মসজিদের ইমামের ঘরও রেহাই পেল না!
দিনদুপুরে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে গেছে চোর।

06/09/2026

শেষ বয়সেও কাটেনি নেশা ২০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধা আটক

মৌলভীবাজারের রাজনগর উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের বাঙালিয়া গ্রামে ২০ গ্রাম গাঁজাসহ এক বৃদ্ধাকে আটক করেন স্থানীয় এলাকাবাসী। পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করে।

পরে উপজেলা এসিল্যান্ড ঘটনাস্থলে এসে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী ওই বৃদ্ধাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

মুন্সিবাজারে ২০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধা আটকমুন্সিবাজার ইউনিয়নের বাঙালিয়া গ্রামে ২০ গ্রাম গাঁজাসহ এক বৃদ্ধাকে আটক করেছে স্থা...
06/09/2026

মুন্সিবাজারে ২০ গ্রাম গাঁজাসহ বৃদ্ধা আটক

মুন্সিবাজার ইউনিয়নের বাঙালিয়া গ্রামে ২০ গ্রাম গাঁজাসহ এক বৃদ্ধাকে আটক করেছে স্থানীয় গ্রামবাসী।

05/09/2026

স্ত্রীকে আনতে গিয়ে হামলার শিকার শকত মিয়া, গোপনাঙ্গ কেটে ফেলার অভিযোগ

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের পৈতুরা গ্রামের বাসিন্দা শকত মিয়া স্ত্রীকে আনতে শ্বশুরবাড়িতে গিয়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় তার গোপনাঙ্গ কেটে ফেলা, পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম করার অভিযোগ করেছেন স্বজনরা।

টাকার অভাবে ঢাকায় নেওয়া হচ্ছে না তাম্বিরকেজন্মগত জটিলতায় এক বছরের শিশু চিকিৎসায় প্রয়োজন আড়াই লাখ টাকামৌলভীবাজার টাইমস্:জ...
04/09/2026

টাকার অভাবে ঢাকায় নেওয়া হচ্ছে না তাম্বিরকে
জন্মগত জটিলতায় এক বছরের শিশু চিকিৎসায় প্রয়োজন আড়াই লাখ টাকা

মৌলভীবাজার টাইমস্:

জন্মের পর থেকেই শারীরিক জটিলতায় ভুগছে মৌলভীবাজারের রাজনগর উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের এক বছরের শিশু তাম্বির মিয়া। জন্মগতভাবে তার প্রস্রাবের স্বাভাবিক পথ বন্ধ ছিল। চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচারের মাধ্যমে সাময়িকভাবে একটি পথ তৈরি করা হলেও স্থায়ী সমাধানের জন্য আরও চিকিৎসা ও অস্ত্রোপচার প্রয়োজন।

শিশুটির এক বছর পূর্ণ হওয়ার পর তাকে ঢাকার বাংলাদেশ শিশু হাসপাতালে নেওয়ার কথা থাকলেও অর্থের অভাবে এখনও তা সম্ভব হয়নি। পরবর্তী চিকিৎসা ও অস্ত্রোপচারে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা প্রয়োজন বলে পরিবার জানিয়েছে।

তাম্বির মিয়া রাজনগরের দক্ষিণ খারপাড়া গ্রামের তামিম মিয়া ও লিপি বেগমের একমাত্র সন্তান। পরিবারের নিজস্ব কোনো বসতভিটা নেই। সরকারি জায়গায় নদীর পাড়ে বসবাস তাদের। শিশুটির বাবা রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। তার সামান্য আয়ে সংসার চালানোর পর সন্তানের ব্যয়বহুল চিকিৎসার অর্থ জোগাড় করা পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়েছে।

তাম্বিরের দাদি এলিজা বেগম বলেন, আমার নাতির এক বছর পূর্ণ হয়ে আরও কয়েকদিন পার হয়েছে। ডাক্তার বলেছেন ঢাকায় নিয়ে যেতে। কিন্তু টাকার অভাবে এখনো নিতে পারিনি। জন্ম থেকেই তার প্রস্রাবের রাস্তার সমস্যা। সে স্বাভাবিক জীবনযাপন করতে পারছে না।

তিনি আরও বলেন, সামর্থ্যবান মানুষ যদি আমার নাতির চিকিৎসায় সহযোগিতা করেন, তাহলে সে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। পাশাপাশি সরকারিভাবে তাম্বিরের বাবা-মা ও পরিবারের জন্য কোনো সহায়তার ব্যবস্থা করা হলে আমাদের মতো অসহায় মানুষের জন্য সেটি অনেক বড় উপকার হবে।

পরিবারের প্রত্যাশা, মানুষের আর্থিক সহযোগিতা এবং সরকারি সহায়তায় দ্রুত তাম্বিরের চিকিৎসার ব্যবস্থা হবে। অর্থের অভাবে যেন একটি শিশুর চিকিৎসা থেমে না যায় এ জন্য সমাজের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছে পরিবারটি।

পরিবারের বিকাশ নাম্বার পার্সোনাল +880 13 0799 4153

03/09/2026

রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন বিএনপির সভাপতি ও টেংরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মতিন অভিযোগ করে বলেন, টেংরা ইউনিয়নে বিএনপির নাম ব্যবহার করে নানা অপকর্ম করা হচ্ছে। এসব কর্মকাণ্ডে অন্যতম হিসেবে তিনি পাবলু মেম্বারের নাম উল্লেখ করেন।

03/09/2026

আইনি লড়াই শেষে পুনরায় টেংরা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬)

Address

Sylhet
Sylhet
3235

Telephone

+8801716314614

Website

Alerts

Be the first to know and let us send you an email when Moulvibazar Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Moulvibazar Times:

Shortcuts

Share