Suyeb Mahmud

Suyeb Mahmud "Coming soon: Suyab Ahmed as our new page name"

18/05/2026

বিদেশে পড়াশোনা করতে চান কিন্তু বাজেট নিয়ে টেনশনে আছেন? 🌍✈️
তাহলে এই পোস্টটি আপনার জন্য! কম খরচে উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় কিছু দেশ, আনুমানিক খরচ ও কী কী লাগবে — সব একসাথে জেনে নিন 👇

১. Germany 🇩🇪
ইউরোপে প্রায় ফ্রি টিউশন ফিতে পড়ার অন্যতম সেরা দেশ।

খরচ:
• বছরে প্রায় ৩০ হাজার – ১ লাখ টাকা সেমিস্টার ফি
• মাসে থাকা-খাওয়া প্রায় ৯০ হাজার – ১.৫ লাখ টাকা

যা লাগবে:
• IELTS ৬.০–৬.৫
• একাডেমিক সার্টিফিকেট
• SOP
• ব্লকড অ্যাকাউন্টে ফান্ড
• German ভাষা

বিদেশে পড়াশোনা করতে চান কিন্তু বাজেট নিয়ে টেনশনে আছেন? 🌍✈️
তাহলে এই পোস্টটি আপনার জন্য! কম খরচে উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় কিছু দেশ, আনুমানিক খরচ ও কী কী লাগবে — সব একসাথে জেনে নিন 👇

১. Germany 🇩🇪
ইউরোপে প্রায় ফ্রি টিউশন ফিতে পড়ার অন্যতম সেরা দেশ।

খরচ:
• বছরে প্রায় ৩০ হাজার – ১ লাখ টাকা সেমিস্টার ফি
• মাসে থাকা-খাওয়া প্রায় ৯০ হাজার – ১.৫ লাখ টাকা

যা লাগবে:
• IELTS ৬.০–৬.৫
• একাডেমিক সার্টিফিকেট
• SOP
• ব্লকড অ্যাকাউন্টে ফান্ড

২. Italy 🇮🇹
স্কলারশিপের জন্য বাংলাদেশি স্টুডেন্টদের কাছে অনেক জনপ্রিয়।

খরচ:
• বছরে প্রায় ১ – ৬ লাখ টাকা
• স্কলারশিপ পেলে অনেক সময় টিউশন প্রায় ফ্রি

যা লাগবে:
• IELTS ৫.৫–৬.৫
• একাডেমিক ডকুমেন্টস
• পাসপোর্ট
• স্কলারশিপ আবেদন

৩. Turkey 🇹🇷
কম খরচে ভালো মানের শিক্ষা ও স্কলারশিপ সুবিধা।

খরচ:
• বছরে প্রায় ৮০ হাজার – ৪ লাখ টাকা
• মাসে থাকা-খাওয়া ২৫–৫০ হাজার টাকা

যা লাগবে:
• IELTS অনেক ক্ষেত্রে লাগে না
• একাডেমিক রেজাল্ট
• পাসপোর্ট
• Türkiye Burslari স্কলারশিপ

৪. Malaysia 🇲🇾
এশিয়ার মধ্যে তুলনামূলক সাশ্রয়ী ও স্টুডেন্ট-ফ্রেন্ডলি দেশ।

খরচ:
• বছরে প্রায় ২.৫ – ৭ লাখ টাকা
• মাসে থাকা-খাওয়া ৩০–৬০ হাজার টাকা

যা লাগবে:
• IELTS ৫.৫–৬.০
• একাডেমিক ডকুমেন্টস
• ব্যাংক স্টেটমেন্ট
• মেডিকেল রিপোর্ট

৫. Poland 🇵🇱
কম খরচে ইউরোপে পড়াশোনা ও পার্ট-টাইম কাজের সুযোগ।

খরচ:
• বছরে প্রায় ২.৫ – ৬ লাখ টাকা
• মাসে থাকা-খাওয়া ৫০–৮০ হাজার টাকা

যা লাগবে:
• IELTS ৬.০
• একাডেমিক সার্টিফিকেট
• SOP ও CV
• ব্যাংক সলভেন্সি

স্বপ্ন যদি বড় হয়, তাহলে বাজেট সবসময় বাধা নয় 💙
সঠিক পরিকল্পনা আর তথ্য থাকলে আপনিও পড়তে যেতে পারেন আপনার পছন্দের দেশে।

Suyab Ahmed
Suyeb Mahmud
Everyone

আপনি কোন দেশে পড়তে যেতে চান? কমেন্টে জানাতে পারেন 👇🌏

রোমানিয়ায় বিনা খরচে গ্রীষ্মকালীন কোর্স (Summer Course): আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৬।রোমানিয়া সরকারের উদ্যোগে পরিচালিত এই ...
04/05/2026

রোমানিয়ায় বিনা খরচে গ্রীষ্মকালীন কোর্স (Summer Course): আবেদনের শেষ সময় ১৫ মে ২০২৬।

রোমানিয়া সরকারের উদ্যোগে পরিচালিত এই গ্রীষ্মকালীন কোর্সটি মূলত আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়। এটি পরিচালনা করে Romanian Ministry of Education।

✪✪✪ এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য:

➤রোমানিয়ান ভাষা শেখানো
➤রোমানিয়ার সংস্কৃতি, ইতিহাস ও সভ্যতা সম্পর্কে ধারণা দেওয়া।
➤আন্তর্জাতিক শিক্ষার্থীদের সঙ্গে সাংস্কৃতিক বিনিময় তৈরি করা।

✪✪✪ প্রোগ্রামের ধরন ও সময়কাল

➤প্রোগ্রামের ধরন: Short-term Summer Course (Non-degree)
➤সময়কাল: সাধারণত ২–৪ সপ্তাহ
➤আয়োজনের সময়: জুন–আগস্ট (গ্রীষ্মকাল)

✪✪✪✪ সুবিধাসমূহ

➤কোর্স ফি – সম্পূর্ণ ফ্রি
➤আবাসন (হোস্টেল/ডরমিটরি) – ফ্রি
➤সাংস্কৃতিক প্রোগ্রাম ও ভ্রমণ
➤কিছু ক্ষেত্রে খাবার/ভাতা দেওয়া হতে পারে

⊕⊕⊕ যা নিজে বহন করতে হবে:
☞বিমান ভাড়া
☞ব্যক্তিগত খরচ

চলমান স্কলারশিপ সমূহ;১. সৌদি আরব মিনিস্ট্রি অফ এজুকেশান স্কলারশিপ ডেডলাইনঃ ২১ই মে২. মেক্সট স্কলারশিপ, জাপানডেডলাইনঃ ১২ই ...
04/05/2026

চলমান স্কলারশিপ সমূহ;

১. সৌদি আরব মিনিস্ট্রি অফ এজুকেশান স্কলারশিপ
ডেডলাইনঃ ২১ই মে

২. মেক্সট স্কলারশিপ, জাপান
ডেডলাইনঃ ১২ই মে

৩. ICCR AYUSH স্কলারশিপ
ডেডলাইনঃ ১৫ই মে

৪. কাজাকিস্তান গভমেন্ট স্কলারশিপ
ডেডলাইনঃ ৩১ই মে

৫. ব্রাজিল PEC G & PEC PLE স্কলারশিপ
ডেডলাইনঃ ৯ই মে

২০২৬ সেশনে ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? কিন্তু আপনি কি জানেন  বড় বড় ইউনিভার্সিটির ডেডলাইন একদম সন্নিকটে আসেন জেনে ন...
02/05/2026

২০২৬ সেশনে ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন? কিন্তু আপনি কি জানেন বড় বড় ইউনিভার্সিটির ডেডলাইন একদম সন্নিকটে

আসেন জেনে নেই ইউরোপের বিভিন্ন দেশের ইউনিভার্সিটি ও ডেডলাইন ২০২৬: 🎓📅

🇭🇺 হাঙ্গেরি (Hungary)
• University of Debrecen: ডেডলাইন মে–জুন ২০২৬ (IELTS / MOI প্রোগ্রামভেদে)
• Eötvös Loránd University: ডেডলাইন মে ২০২৬ (IELTS লাগবে)

🇮🇹 ইতালি (Italy)
• University of Messina: ডেডলাইন ১০ মে, ২০২৬ (MOI গ্রহণ করে)
• University of Pisa: ডেডলাইন ১৪ জুন, ২০২৬ (MOI গ্রহণ করে)
• Sapienza University of Rome: ডেডলাইন ১৫ মে, ২০২৬ (IELTS লাগবে)

🇵🇱 পোল্যান্ড (Poland)
• University of Warsaw: ডেডলাইন জুন–জুলাই ২০২৬ (IELTS লাগবে)
• Jagiellonian University: ডেডলাইন জুন ২০২৬ (IELTS লাগবে)

🇫🇷 ফ্রান্স (France)
• University of Paris-Saclay: ডেডলাইন মে ২০২৬ (IELTS লাগবে)
• University of Lille: ডেডলাইন মে–জুন ২০২৬ (IELTS / MOI সীমিত)

🇩🇪 জার্মানি (Germany)
• Technical University of Munich: ডেডলাইন ৩১ মে, ২০২৬ (IELTS লাগবে)
• University of Stuttgart: ডেডলাইন ১৫ জুলাই, ২০২৬ (IELTS লাগবে)
এছাড়া বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে এপ্লিকেশন সবে শুরু, চলবে ১৫ জুলাই পর্যন্ত

🇪🇸 স্পেন (Spain)
• University of Barcelona: ডেডলাইন জুন ২০২৬ (IELTS / স্প্যানিশ লাগবে)
• Autonomous University of Madrid: ডেডলাইন জুন ২০২৬ (IELTS লাগবে)

🇫🇮 ফিনল্যান্ড (Finland)
• University of Helsinki: রোলিং অ্যাডমিশন (IELTS লাগবে)

🇸🇪 সুইডেন (Sweden)
• Lund University: লেট অ্যাপ্লিকেশন চলছে (সীমিত সিট, IELTS লাগবে)

⚠️ কিছু গুরুত্বপূর্ণ তথ্য (অবশ্যই পড়ুন): 📢
🔴 MOI (Medium of Instruction): সব জায়গায় এটি চলে না। বিশেষ করে জার্মানি, সুইডেন বা ফিনল্যান্ডে IELTS ছাড়া আসা প্রায় অসম্ভব।

🔴 আবেদন ফি (Application Fee): জার্মানিতে বেশিরভাগই ফ্রি। ইউনি এসিস্টের মাধ্যমে এপ্লাই করতে ৭৫ ইউরো। ইতালি/পোল্যান্ডে ২০-৫০ ইউরো। আর সুইডেন/ফিনল্যান্ডে ১০০ ইউরোর উপরে।

🔴 স্কলারশিপ: ইতালিতে DSU, হাঙ্গেরিতে Stipendium Hungaricum এবং জার্মানিতে DAAD স্কলারশিপের দারুণ সুযোগ আছে।

ইউরোপ স্টাডি ভিসার ৪টি ধাপ: 🎯
১. প্রোগ্রাম শর্টলিস্ট করা এবং আবেদন করা।
২. অ্যাডমিশন লেটার সংগ্রহ এবং ডকুমেন্টেশন।
৩. এমবেসি রিকোয়ারমেন্ট এবং ফান্ড (ব্লক অ্যাকাউন্ট/স্পন্সর) রেডি করা।
৪. ভিসা অ্যাপয়েন্টমেন্ট এবং ইন্টারভিউ ফেস করা।

ইউরোপে যত দ্রুত আবেদন করবেন, ভিসা পাওয়ার সম্ভাবনা তত বাড়বে। এমবেসি অ্যাপয়েন্টমেন্টের প্রচুর জট থাকে, তাই শেষ সময়ের জন্য বসে থাকবেন না!

যত তাড়াতাড়ি সম্ভব এপ্লাই করে অফার লেটার নিয়ে ভিসা প্রোসেসিং শুরু করুন।

ইউনির্ভাসিটিতে এপ্লিকেশন, সিভি,মোটিভেশান লেটার লেখা,ভিসা প্রোসেসিং এর জন্য কোন সহযোগিতার প্রয়োজন হলে আমি আছি আপনাদের সাথে।

সকলের জন্য শুভকামনা 🌿❤️

#জার্মানি #ইউরোপ #উচ্চশিক্ষা

এতদিন সংসদে অনেকেই অনেক রকম বক্তব্য দিয়েছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মতো এমন বক্তব্য কয়জন দিয়েছেন!! এমনভাবে চেয়ার নি...
01/05/2026

এতদিন সংসদে অনেকেই অনেক রকম বক্তব্য দিয়েছেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর মতো এমন বক্তব্য কয়জন দিয়েছেন!! এমনভাবে চেয়ার নিয়ে বিশ্লেষণ কয়জন করেছেন!! সত্যি আজকে প্রধানমন্ত্রীর কথাগুলো অনেক ভালো লাগলো।।

আজকে সংসদে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত দুঃখের সাথে বলেন ---- এই চেয়ারটি খুবই কঠিন একটি চেয়ার মাননীয় স্পিকার।। এই চেয়ারটি দেখলে মনে হয় বসতে খুব আরাম মাননীয় স্পিকার।। কিন্তু আসলে মোটেও আরাম না।। এই চেয়ারটিতে বসলে প্রতিটা মুহূর্তে মনে হয় মাননীয় স্পিকার আ--গুনের ত--প্ত হি--ট আসছে।। আপনাদের হাসার কিছুই নাই আমি যা ফিল করি, আমি আপনাদেরকে তাই বলছি।।

মাননীয় স্পিকারের চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে আপনার আপনার সামনে বক্তব্যে অনেক পপুলার কথা বলতে পারতাম।। যেটাতে আরো অনেক বেশি তালি পড়তো মাননীয় স্পিকার।। কিন্ত এই চেয়ার আমাকে বলে -- আমি সব সময় পপুলার কথা বলতে পারি না।। আমাকে সেটাই বলতে হবে, একজন রাজনীতিবিদ হিসেবে আমারও তো পপুলার কথা বলতে ইচ্ছে করে যাতে আরো জোরে জোরে তালি পাই।। কিন্তু চেয়ার প্রতিমুহূর্তেই আমাকে স্মরণ করিয়ে দেয়, নো ইউ হ্যাভ টু টেক দ্যা রাইট ডিসিশন, নট দ্যা পপুলার ডিসিশন।।

মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আজকে এই সংসদের এই সবুজ চেয়ারে যারা বসে আছেন।। আমি মনে করি আজকে বোধহয় আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে।। আসুন আমরা পপুলার ডিসিশনে আলাপ করব না।। আমরা আলাপ করব সঠিক ডিসিশনের ব্যাপারে।।

বিরোধীদলীয় বন্ধুদের কাছে অনুরোধ করেন প্রধানমন্ত্রী -- আসুন আগামী যে অধিবেশন শুরু হবে সেখানে আমরা আলোচনা করব কিভাবে আমরা দ্রুত বিদ্যুতের সমস্যাগুলো সমাধান করতে পারি।। কত দ্রুত কত বেশি সংখ্যক মানুষের দেশে এবং বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি ।। শিক্ষা প্রতিষ্ঠান এবং হাসপাতালগুলোতে দ্রুত চিকিৎসা এবং শিক্ষা ব্যবস্থা পৌঁছে দেওয়ার কথাও বলেন।। সবশেষে বলেন --আমরা বসবো, আমরা কথা বলব,আমরা সব কিছুই করবো,কিন্তু কোন ভাবেই আমরা এই সংসদকে ব্যর্থ হতে দিব না।।

আসলেই একজন দেশনায়ক যখন যা খুশি তাই বলতে পারেননা।। একটা কথা বলতে গেলে তাকে ১০ বার ভাবতে হয়।। ওই চেয়ারটি এমনি।। আজকে উনার বক্তব্যে উদারতা, কোমলতা, চাইলে ও না পারার ব্যার্থতা ফুটে উঠেছে #

13/06/2025

Boys friendship 🥰

23/04/2025

"Coming soon: Suyab Ahmed as our new page name"

উন্নত মানের পাথর সরবরাহ কারী প্রতিষ্ঠান,  ক্রেতার চাহিদা অনুযায়ী  পাইকারি ও খুচরা বিভিন্ন সাইজের পাথর সরবরাহ করা হয়। লোক...
09/01/2025

উন্নত মানের পাথর সরবরাহ কারী প্রতিষ্ঠান, ক্রেতার চাহিদা অনুযায়ী পাইকারি ও খুচরা বিভিন্ন সাইজের পাথর সরবরাহ করা হয়।

লোকেশন: শমসেরেরনগর, কমলগঞ্জ, মৌলভীবাজার, সিলেট।

যোগাযোগ
🔴 01888-407635 ( WhatsApp & imo)

25/12/2024

আল্লাহ 😭

18/12/2024

প্রতিটি প্রাণী কে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Suyeb Mahmud posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Suyeb Mahmud:

Share