09/08/2026
তারিখ: ০৯-০৮-২০২৬
বরাবর,
মাননীয়া গৃহকর্ত্রী,
আমার প্রিয়তমা স্ত্রী।
বিষয়: স্বামীর এক দিনের ছুটির আবেদন।
জনাবা,
বিনীত নিবেদন এই যে, আমি আপনার একান্ত বাধ্যগত স্বামী। দীর্ঘদিন যাবৎ সংসারের বিভিন্ন দায়িত্ব পালন করতে করতে আমি মানসিকভাবে কিছুটা ক্লান্ত। তাই আপনার সুমধুর হাসি, ভালোবাসা ও আদর পাওয়ার উদ্দেশ্যে এক দিনের ছুটি প্রার্থনা করছি।
অতএব, মহোদয়ার নিকট আকুল আবেদন, আমার আবেদনটি সদয় বিবেচনা করে আমাকে এক দিনের ছুটি মঞ্জুর করলে চিরকৃতজ্ঞ থাকব।
নিবেদক:
আপনার আজ্ঞাবহ স্বামী ❤️
ছুটির কারণ: স্ত্রীকে নিয়ে একটু ঘুরতে চাই! 😍