Nurul Islam

Nurul Islam dgt

ছাত্রলীগ কর্মী শেখ আহাদ আহমেদ ইতুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও ...
23/09/2026

ছাত্রলীগ কর্মী শেখ আহাদ আহমেদ ইতুকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার শোক ও প্রতিবাদ

বাগেরহাট জেলাধীন রামপাল উপজেলার রামপাল উপজেলার ১০নং বাঁশতলী ইউনিয়ন ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী ও সংগঠক শেখ আহাদ আহমেদ ইতুকে গতকাল ২১ সেপ্টেম্বর তারিখে স্থানীয় বিএনপি-ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা ছুরিকাঘাত করে হত্যা করেছে। আমি এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এত হত্যা, এত লাশ; এত শোক- বাংলাদেশ সইবে কেমন করে?

শুধু তাই নয়, নিহতের পিতা ফরিদুজ্জামান বয়াতি এবং মাতা নাজমা বেগমকেও আঘাত করে মারাত্মকভাবে আহত করা হয়েছে। আমি খোঁজ নিয়ে জেনেছি, শেখ আহাদ আহমেদ ইতুর পরিবারের মালিকানাধীন জমি সরকারী দলের নেতাকর্মীরা দখল করে এলাকা থেকে উচ্ছেদ করতে চায়, আগেও একাধিকবার চেষ্টা করেছে; কিন্তু পারেনি। শুধু আওয়ামী লীগের সমর্থক পরিবার, এবং মাত্র ২৪ বছর বয়সী সন্তান ছাত্রলীগের কর্মী হওয়ায় এই হামলা ও নিহত-আহতের ঘটনা ঘটানো হয়েছে। এ-কোন বাংলাদেশ, যেখানে স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি নেই? এই প্রশ্ন আমি দেশবাসীর কাছে রাখলাম।

২০২৪ সালের জুলাই-আগস্ট থেকে শেখ আহাদ আহমেদ ইতুর মতো ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ এবং আওয়ামী লীগের অগণিত নেতাকর্মীকে টার্গেট করে হত্যা করা হচ্ছে। এমনকি কারাগারেও নির্যাতন করে হত্যা করা হচ্ছে। এক্ষেত্রে নাৎসি ইউনূসের ধারাবাহিকতায় পাতানো নির্বাচনে ক্ষমতাসীন সংসদীয় স্বৈরাচারী সরকারও একই পথ অবলম্বন করছে। আজ দেশে বিচারের বাণীও নিভৃতে কাঁদছে। হত্যাকারীরা ভুলে যাবেন না, এভাবে হত্যা করে আওয়ামী লীগকে নিঃশেষ করা যাবে না।
এহেন নির্মম হত্যাকাণ্ডে শোক জানানোর ভাষা নেই, তবুও আমি গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমার গভীর সহানুভূতি জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

আমি বিশ্বাস করি, শহীদ শেখ আহাদ আহমেদ ইতু-দের মতো অগণিত শহীদের রক্ত বৃথা যেতে পারে না। আমরা একটি নিরাপদ ও সহাবস্থানের বাংলাদেশ বিনির্মাণ করার লড়াই চালিয়ে যাচ্ছি এবং এই লড়াইয়ে বিজয়ী হয়েই ঘরে ফিরবো। সে-দিন বেশি দূরে নয়, যেদিন শেখ আহাদ আহমেদ ইতুর মতো সকল হত্যাকাণ্ডের ন্যায়বিচার বাংলার মাটিতেই হবে। ইনশাল্লাহ।

আমি শহীদ শেখ আহাদ আহমেদ ইতুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।
আঁধার কেটে ভোর হোক
বাংলাদেশ চিরজীবী হোক।

23/09/2026
ভাইয়ার প্লানের অংশ হিসাবে—ফ্যামিলি কার্ডের৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় মাত্র ২৪৬ কোটি টাকা!!মানুষ গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ ...
29/08/2026

ভাইয়ার প্লানের অংশ হিসাবে—
ফ্যামিলি কার্ডের
৪১ লাখ কার্ড বানাতেই ব্যয় মাত্র ২৪৬ কোটি টাকা!!

মানুষ গ্যাস পাচ্ছে না, বিদ্যুৎ পাচ্ছে না, সার পাচ্ছে না, ৬মাসে কল কারখানা বন্ধ হয়ে চাকরি হারিয়েছে ৬২হাজার মানুষ, জিনিসপত্রের দাম লাগামহীন আকাশচুম্বী!!
আর ভাইয়া কার্ড বানায় ২৪৬ কোটি টাকা ব্যয় করে!!.
খাজনার চেয়ে বাজনা বেশি
সবার আগে লুটপাট!!!

কুলাউড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী পালনে ছাত্রলী'গ নেত্রী গ্রে'ফ'তার কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম...
16/08/2026

কুলাউড়ায় বিদ্যালয়ে বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকী পালনে ছাত্রলী'গ নেত্রী গ্রে'ফ'তার

কুলাউড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে কর্মসূচি পালন ও এর ছবি-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের অভিযোগে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সিলেট জেলা শাখার নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে উপজেলার ভাতাইয়া এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ নেত্রী ফাতেহা ফেরদৌস চৌধুরী পপির আপন বোন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস তার বাড়ির সামনে ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করেন। পরে স্থানীয় শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময়ের কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরে এলে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।

কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খয়ের আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জান্নাতুল ফেরদৌস চৌধুরীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আওয়ামী লীগ দুর্বল হয়নি; বরং আরও পরিশুদ্ধ হয়েছে- জননেত্রী শেখ হাসিনা
05/08/2026

আওয়ামী লীগ দুর্বল হয়নি; বরং আরও পরিশুদ্ধ হয়েছে

- জননেত্রী শেখ হাসিনা

০৫ আগস্ট পুলিশ হত্যা দিবসপুলিশের প্রতিটি সদস্য ভাইয়েরা মনে রাখবেন, যারা মারা গেছে তারা আপনাদের সহকর্মী ছিল।প্রতিটি হত্যা...
05/08/2026

০৫ আগস্ট পুলিশ হত্যা দিবস
পুলিশের প্রতিটি সদস্য ভাইয়েরা মনে রাখবেন, যারা মারা গেছে তারা আপনাদের সহকর্মী ছিল।
প্রতিটি হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি যাতে জুলাইয়ের জঙ্গিরা পায়, সেই ব্যবস্থা করবেন।
পুলিশ হত্যার বিচার চাই

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’বিএনপির নেতা এক নারীকে অফার দিয়েছে, তার সাথে রাত ১২টায় পুকুরপাড়ে দেখ...
28/07/2026

‘রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড’
বিএনপির নেতা এক নারীকে অফার দিয়েছে, তার সাথে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলেই ঐ নারীকে সে ফ্যামিলি কার্ড দিবে!
কি এক্টা অবস্থা
ফ্যামিলি কার্ডের অফারের ছড়াছড়ি সারাদেশ জুড়ে, যেন বিএনপির নেতাদের ঈদ লেগেছে!

আলোর দিশারী ,সাধারণ মানুষের বাতিঘর,বাঙালি জাতির অস্তিত্ব জননেত্রী শেখ হাসিনা!!
28/07/2026

আলোর দিশারী ,সাধারণ মানুষের বাতিঘর,
বাঙালি জাতির অস্তিত্ব জননেত্রী শেখ হাসিনা!!

Address

Ram Pasha, Kulaura, Rangirkul, Moulvibazar
Sylhet
3500

Alerts

Be the first to know and let us send you an email when Nurul Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share