26/09/2026
নন্দিরগাঁও ইউনিয়ন তালামীযের উদ্যোগে ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দুআ মাহফিল সম্পন্ন।
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া গোয়াইনঘাট উপজেলাধীন নন্দিরগাঁও ইউনিয়ন শাখা আয়োজিত ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যে বড়পীর আব্দুল কাদির জিলানী (রহ.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা ও দুআ মাহফিল ২৫ সেপ্টেম্বর, ২০২৬ ঈসায়ী, শুক্রবার, বিকাল ৩ টায়, আল জান্নাত তাহফিজুল কুরআন একাডেমিতে অনুষ্ঠিত হয়।
সংগঠনের নন্দিরগাঁও ইউনিয়ন শাখার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে, ও সাধারণ সম্পাদক ইয়াজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা আব্দুল কাদির আল হাসান।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, সংগঠনের সিলেট পূর্ব জেলার সহ-সাধারণ সম্পাদক মো. শরিফ উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পূর্ব জেলার সহ-প্রচার সম্পাদক মো.দিলোয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলার সহ-সাধারণ সম্পাদক ও নন্দিরগাও ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মো. ফখরুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলার প্রচার সম্পাদক ও ইউনিয়ন শাখার সাবেক সভাপতি মো. মাহফুজ আহমদ।
এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের নন্দিরগাঁও ইউনিয়ন শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুজাক্কির হোসেন, অফিস সম্পাদক কামরুল ইসলাম, সহ অফিস সম্পাদক মিজানুর রহমান, সহ তথ্য প্রযুক্তি সম্পাদক তামিম আহমদ, সদস্য মিনহাজুল ইসলাম, কিবরিয়া আহমদ প্রমুখ।