04/08/2026
সিলেটে বৃদ্ধাশ্রম কেন করবেন?
সিলেটিদের ঘরে কোনো বৃদ্ধ নেই—আছেন শুধু আব্বা আর আম্মা।
আমাদের কাছে আব্বা-আম্মা কোনো বোঝা নন, তাঁরা আমাদের কলিজায় থাকেন।
অভাগা সন্তানেরা কখনো কখনো আব্বা-আম্মাকে কষ্ট দিতে পারে, কিন্তু তাঁদের দূরে ঠেলে দেয় না।
(দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে বা দেখিয়ে আমরা পবিত্র সিলেটকে কলঙ্কিত করতে চাই না।)
প্রিয় উদ্যোক্তা আপনার নিয়ত অবশ্যই ভালো। তাই বৃদ্ধাশ্রম নির্মাণে ব্যয় করার পরিবর্তে সেই অর্থ অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা, বয়স্কদের ঘরে বসে সেবা এবং মানবিক কল্যাণে ব্যয় করলে আরও বেশি মানুষ উপকৃত হবেন।
— মোহাম্মদ আলী রনি