03/05/2025
জকিগঞ্জের লাকি আত্মহত্যা করলেন গোলাপগঞ্জে
স্টাফ রিপোর্টার:: গোলাপগঞ্জ থেকে জকিগঞ্জের লাকি বেগম (২৫) নামে এক গৃহবধূর ম-র-দে-হ উদ্ধার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ। নি-হ-ত গৃহবধূ জকিগঞ্জ উপজেলার ফুলতলি এহলাশার গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। রশিদ পেশায় ব্যাটারি চালিত রিক্সা চালক। রশীদ স্ত্রী সন্তান নিয়ে গোলাপগঞ্জে উপজেলার হেতিমগঞ্জ মোল্লাগ্রামে একটি কলোনিতে ভাড়া থাকতেন। লাকির বাবার বাড়ী কানাইঘাট উপজেলার বাখাল ছড়া গ্রামে। গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে , শনিবার (৩ মে) দুপুর ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নে হেতিমগঞ্জ মোল্লাগ্রামে একটি কলোনি থেকে ওই গৃহবধূর ম-র-দে-হ উদ্ধার করা হয়।
ঘরের স্টিলের টাইয়ের সাথে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় ছিলো ওই গৃহবধূর ম-র-দে-হ । নি-হ-ত লাকি ৪ সন্তানের জননী। তাদের মধ্যে পারিবারিক কোন মনোমালিন্যের খবর পাওয়া না গেলেওে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই গৃহবধূ আ/ত্ম/হ/ত্যা করেছেন এমনটি জানান, গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লা। তিনি আরো বলেন, মরদেহের সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ রিপোর্ট লেখা পযন্ত থানায় কোন অ/প/মৃ/ত্যুর মামলা দায়েরের খবর পাওয়া যায়নি।
Copy post