28/12/2025
কাজ করতে করতে হঠাৎ হাতের দিকে তাকালাম। মনে পড়ে গেল বছর দুয়ে’ক আগের কথা—তখন অন্যের অধীনে কাজ করতাম। সেই সময়েও হাতে এমন দাগ উঠেছিল। কিন্তু আজকের অনুভূতি একেবারেই আলাদা। কারণ এবার আমি কাজ করছি নিজের স্বপ্ন পূরণের জন্য, নিজের ছোট্ট প্রতিষ্ঠানের জন্য।
অদ্ভুত ব্যাপার হলো—আজ ব্যথা লাগছে না, কষ্টও নেই। বরং মনে হচ্ছে এই ঘাম, এই পরিশ্রম, এই আঘাত—সবকিছু মিলিয়েই তৈরি হচ্ছে আমার স্বপ্নের ভিত্তি।