Light TV

Light TV সত্যের সন্ধানে সবসময়

16/07/2026

সফর নিরাপদ হোক

With মোদাছির আহমদ – I just got recognized as one of their top fans! 🎉
16/07/2026

With মোদাছির আহমদ – I just got recognized as one of their top fans! 🎉

হেফাজত আমিরের আহবানে কওমী ঘরানার ৭ ইসলামী দলের নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ ...
16/07/2026

হেফাজত আমিরের আহবানে
কওমী ঘরানার ৭ ইসলামী দলের
নেতৃবৃন্দের সাথে বৈঠক অনুষ্ঠিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরীর আহবানে কওমি ঘরানার ৭ টি ইসলামি দলের নেতৃবৃন্দকে নিয়ে এক মতবিনিময় সভা আজ ১৬ জুলাই ২০২৬ বৃহস্পতিবার সকাল ১০ টায় চট্টগ্রাম ফটিকছড়ি জামেয়া আজিজুল উলুম বাবুনগর মাদরাসায় অনুষ্ঠিত হয়।
হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির
আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন
হেফাজতের সিনিয়র নায়েবে আমির ও দারুল উলুম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী, নায়েবে আমির আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)
মাওলানা সালাউদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মহিউদ্দিন রাব্বানী মাওলানা আইয়ুব বাবুনগরী, জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা উবাইদুল্লাহ ফারুক সহসভাপতি মাওলানা আব্দুর রব ইউসুফী, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ভারপ্রাপ্ত আমির মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, ইসলামি আন্দোলনের মহাসচিব মাওলানা গাজি আতাউর রহমান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আলী ওসমান, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মুফতি সাখাওয়াত হোসেন রাজি, মাওলানা মুসা বিন ইজহার,মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা মুখলিসুর রহমান কাসেমী, মাওলানা আতাউল্লাহ আমীন, মুফতি বশিরুল্লাহ,মাওলানা রেজাউল করিম আবরার,
মাওলানা মোস্তফা কামাল জিহাদী, মাওলানা ইমরান সিকদার, মাওলানা ফারুক আহমদ ভুঁইয়া, আলহাজ্ব জান্নাতুল ইসলাম প্রমূখ।

সভায় উপস্থিত সাত দলের নেতৃবৃন্দ আগামীতে ঐক্যবদ্ধভাবে পথ চলার বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন।
সভায় সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের সাতকানিয়া বাঁশখালী, চকরিয়া, হবিগঞ্জসহ দেশের বিভিন্ন উপজেলার বহু পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক মানুষ ঘরবাড়ি, খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্তদের পূনর্বাসন অত্যান্ত জরুরি।
এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক, সামাজিক ও ঈমানী দায়িত্ব।
আমিরে হেফাজত আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী হেফাজত জেলা উপজেলা শাখার পক্ষ থেকে বন্যাকবলিত এলাকায় ত্রাণসামগ্রী বিতরণ ও দুর্গত মানুষের সহযোগিতা এবং পূনর্বাসনের উদ্যোগ গ্রহণ করার জন্য সকলের প্রতি আহবান জানান ।

বার্তা প্রেরক
মাওলানা আজিজুল হক ইসলামাবাদী
যুগ্ম মহাসচিব
হেফাজতে ইসলাম বাংলাদেশ

মজলুম হাফেজ নাঈমের মুক্তির বিষয়ে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় চলছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্...
07/07/2026

মজলুম হাফেজ নাঈমের মুক্তির বিষয়ে জমিয়তের কেন্দ্রীয় কার্যালয়ে মতবিনিময় চলছে

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে মজলুম হাফেজ নাঈমের মুক্তির দাবিকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা চলছে।

সভায় হাফেজ নাঈমের ছোট ভাইসহ সিলেট ও সুনামগঞ্জ জেলা জমিয়তের নেতৃবৃন্দ উপস্থিত থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে সার্বিক পরিস্থিতি, আইনি অগ্রগতি এবং দ্রুত মুক্তির লক্ষ্যে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা চলছে।

আলোচনায় নেতৃবৃন্দ বলেন, হাফেজ নাঈমের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে আইনসম্মত ও গণতান্ত্রিক সকল উদ্যোগ অব্যাহত থাকবে। তাঁরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সুবিচার নিশ্চিত করবেন।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ হাফেজ নাঈমের দ্রুত ও নিঃশর্ত মুক্তির জন্য দেশবাসীর দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন।

Jamiat Ulama-e-Islam Bangladesh

07/07/2026

ছেলেটার আসল পরিচয় কি? #ভিডিওটা

25/06/2026

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা উত্তর শাখার কমিটি ঘোষণা করা হচ্ছে। #জমিয়ত

24/06/2026

দরগার ঐ মাটিতে কিছু বেইমান আছেরে #রিলস #জমিয়ত #যুবজমিয়ত #ছাত্রজমিয়ত #দরগাহ #শাহজালাল

19/06/2026

গতকাল সিলেটের জৈন্তাপুরে আসছিলেন,সদরে জমিয়ত #রিলস #জমিয়ত #যুবজমিয়ত #ছাত্রজমিয়ত

স্বরণীয় হয়ে এগুলো থাকে যেনো।
16/06/2026

স্বরণীয় হয়ে এগুলো থাকে যেনো।

Address

Darbast Bazar. Jaintapur
Sylhet

Telephone

+8801301008511

Website

Alerts

Be the first to know and let us send you an email when Light TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Light TV:

Shortcuts

Share

Category