06/12/2025
বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার দরকার সাংবাদিকতা পেশায়, এদেরকে সাংবাদিকতা শেখানো উচিত।
একটা লোক কবে ফ্লাইওভারে উঠলো, এয়ারপোর্ট থেকে হ্যান্ড লাগেজ নিজে বের করে আনলো, কবে খাইতে গেলো, কবে ওয়াশরুমে গেলো, কবে ঘুমাইলো এগুলো কিভাবে একটা জাতীয় পর্যায়ের নিউজপেপার বা টিভি চ্যানেলের নিউজ হতে পারে আমার জানা নেই।
ভূমিকম্পের পর গিয়ে জিজ্ঞেস করে আচ্ছা এই সময় কি আপনি ভয় পেয়েছিলেন? আপনার অনুভূতি কি?
টিভি চ্যানেলের পেইজের হেডলাইন থাকে ভালো লাগছেনা পরীমনির, সবজি কিনতে গেলেন প্রভা, পেট খারাপ করেছে ইরফান সাজ্জাদের..
লাইক সিরিয়াসলি! 😐😐